Class 10 History First Unit Test Question with Answer Set-4 wbbse | দশম শ্রেণির ইতিহাস প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 10 (X) WBBSE
HISTORY QUESTION PAPER

Set-4

Class 10 History First Unit Test Question with Answer Set-4 wbbse | দশম শ্রেণির ইতিহাস প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪

সিলেবাস ও নম্বর বিভাজন

📌 ইতিহাস সিলেবাস দশম শ্রেণিClick Here

📌দশম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
দশম শ্রেণি
ইতিহাস ও পরিবেশ
সময় ১ ঘণ্টা ৩০ মিনিট                     পূর্ণমান- ৪০

বিভাগ – ‘ক’

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : 1×10=10

(i) ‘ভারতমাতা’ চিত্রশিল্পটির রূপকার—
(a) গগনেন্দ্রনাথ ঠাকুর (b) অবনীন্দ্রনাথ ঠাকুর (c) রবীন্দ্রনাথ ঠাকুর (d) রথীন্দ্রনাথ ঠাকুর।

উত্তরঃ (b) অবনীন্দ্রনাথ ঠাকুর।

(ii) ‘জীবনের ঝরাপাতা’ এই আত্মজীবনীটির লেখক হলেন— (a) রবীন্দ্রনাথ ঠাকুর (b) আশাপূর্ণা দেবী (c) সরলা দেবী চৌধুরানি (d) বিপিন পাল।

উত্তরঃ (b) আশাপূর্ণা দেবী।

(iii) ‘নীলদর্পণ” নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন—
(a) বিদ্যাসাগর (b) মাইকেল মধুসূদন দত্ত (c) দীনবন্ধু মিত্র (d) রামমোহন রায়।

উত্তরঃ (b) মাইকেল মধুসূদন দত্ত

(iv) ‘সমাচার দর্পণ’ হল একটি— (a) ষাণ্মাসিক পত্রিকা (b) সাপ্তাহিক পত্রিকা (c) ত্রৈমাসিক পত্রিকা (d) মাসিক পত্রিকা।

উত্তরঃ (b) সাপ্তাহিক পত্রিকা।

(v) ‘মেঘনাদবধ কাব্য’টির রচয়িতা— (a) নবীনচন্দ্র সেন (b) রবীন্দ্রনাথ ঠাকুর (c) মাইকেল মধুসূদন দত্ত (d) বিদ্যাসাগর।

উত্তরঃ (c) মাইকেল মধুসূদন দত্ত

(vi) ‘দেশীয় ভাষা সংবাদপত্র আইন’ প্রণয়ন করেছিলেন— (a) লর্ড লিটন (b) লর্ড রিপন (c) ওয়ারেন হেস্টিংস (d) কর্নওয়ালিস।

উত্তরঃ (a) লর্ড লিটন

(vii) কোল বিদ্রোহ প্রথম দেখা গিয়েছিল— (a) মেদিনীপুর জেলায় (b) কাঁথি শহরে (c) ছোটোনাগপুর অঞ্চলে (d) দক্ষিণ ২৪ পরগনায়।

উত্তরঃ (c) ছোটোনাগপুর অঞ্চলে

(viii) পাগলপন্থী বিদ্রোহের নেতা ছিলেন— (a) করমশাহ (b) সিধু (c) দুর্জয় সিংহ (d) দেবী চৌধুরাণী।

উত্তরঃ (a) করমশাহ

(ix) বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন— (a) দেবী সিংহ (b) দুদু মিঞা (c) কানু (d) মির নিশার আলি (তিতুমির)।

উত্তরঃ (d) মির নিশার আলি (তিতুমির)।

(x) বাংলার নানাসাহেব বলে পরিচিত ছিলেন— (a) দিগম্বর বিশ্বাস (b) তিতুমির (c) রামরতন রায় (d) বিশ্বনাথ সর্দার।

উত্তরঃ (a) দিগম্বর বিশ্বাস

বিভাগ – ‘খ’

2. একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও : ১×২=২

(i) অজন্তার গুহাচিত্রগুলি কোন্ যুগে তৈরি ?

উত্তরঃ অজন্তার গুহাচিত্রগুলি মূলত গুপ্ত যুগে তৈরি (যদিও এর কাজ সাতবাহন যুগে শুরু হয়েছিল)।

(ii) ‘নববিধান ব্রাহ্মসমাজ’ কে প্রতিষ্ঠা করেছিলেন ?

উত্তরঃ ‘নববিধান ব্রাহ্মসমাজ’ কেশবচন্দ্র সেন প্রতিষ্ঠা করেছিলেন।

3. নিম্নলিখিত বিবৃতিটির সঙ্গে কোন্ বিকল্প ব্যাখ্যাটি সবথেকে মানানসই লেখো : ১×২=২

(i) বিবৃতি : ব্যক্তিগত চিঠিপত্র থেকে ইতিহাসের নানা তথ্যসূত্র জানা যায়—

ব্যাখ্যা : (a) চিঠিপত্র হল ব্যক্তিজীবনের প্রতিচ্ছবি।

ব্যাখ্যা : (b) চিঠিপত্র হল ব্যক্তিজীবন ও সমকালীন জীবনযাত্রার প্রতিচ্ছবি।

ব্যাখ্যা : (c) চিঠিপত্র হল সমকালীন আচার আচরণের প্রতিচ্ছবি।

উত্তরঃ ব্যাখ্যা : (b) চিঠিপত্র হল ব্যক্তিজীবন ও সমকালীন জীবনযাত্রার প্রতিচ্ছবি।

(ii) বিবৃতি : নীলকর সাহেবরা ‘বেএলাকা’ চাষে বেশি উৎসাহী ছিল—

ব্যাখ্যা : (a) বে এলাকা চাষে নীলকরদের নিজের জমির প্রয়োজন হতো না।

ব্যাখ্যা : (b) বে এলাকা চাষে কৃষকদের সুবিধা হতো।

ব্যাখ্যা : (c) বে এলাকা চাষে শান্তি বজায় থাকত।

উত্তরঃ ব্যাখ্যা : (a) বে এলাকা চাষে নীলকরদের নিজের জমির প্রয়োজন হতো না।

4. নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে সত্য / মিথ্যা নির্বাচন করো : ১×২=২

(i) ‘প্রাচ্য ও পাশ্চাত্য’ গ্রন্থটির রচয়িতা স্বামী বিবেকানন্দ।

উত্তরঃ সত্য।

(ii) ‘হুল’ নামে ভিল বিদ্রোহ পরিচিত ছিল।

উত্তরঃ মিথ্যা (সাঁওতাল বিদ্রোহ ‘হুল’ নামে পরিচিত)।

বিভাগ – ‘গ’

5. দু-তিনটি বাক্যে উত্তর লেখো (যে-কোনো চারটি) : ২×৪=৮

(i) ‘কথাকলি’ কথাটির অর্থ কী ? এই নৃত্যকলা কোথায় প্রচলিত ?

উত্তরঃ ‘কথাকলি’ কথাটির অর্থ হলো ‘গল্প বলা’ বা ‘কাহিনি নৃত্য’। এই নৃত্যকলা ভারতের কেরল রাজ্যে প্রচলিত।

(ii) ‘এশিয়াটিক সোসাইটি’ কে, কবে কেন স্থাপন করেন ?

উত্তরঃ ১৭৮৪ খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোন্স কলকাতায় এশিয়াটিক সোসাইটি স্থাপন করেন। প্রাচ্যবিদ্যা চর্চা এবং এশিয়ার ইতিহাস, বিজ্ঞান ও সংস্কৃতি সম্পর্কে গবেষণার উদ্দেশ্যে এটি প্রতিষ্ঠিত হয়।

(iii) স্বামী বিবেকানন্দ রচিত কয়েকটি গ্রন্থের নাম লেখো।

উত্তরঃ স্বামী বিবেকানন্দের গ্রন্থ: তাঁর রচিত উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো- ‘বর্তমান ভারত’, ‘প্রাচ্য ও পাশ্চাত্য’, ‘পরিব্রাজক’ এবং ‘রাজযোগ’।

(iv) সাঁওতাল বিদ্রোহের দুটি কারণ উল্লেখ করো।

উত্তরঃ প্রধান দুটি কারণ হলো- (১) ব্রিটিশ কর্মচারী ও মহাজনদের সীমাহীন শোষণ এবং (২) সাঁওতালদের নিজস্ব স্বায়ত্তশাসন ও ধর্মীয় ঐতিহ্যে ব্রিটিশদের হস্তক্ষেপ।

(v) ‘রায়তি’ বা ‘দাদনী’ বলতে কী বোঝো ?

উত্তরঃ নীলকররা চাষিদের বিঘা প্রতি দু-টাকা অগ্রিম অর্থ দিয়ে নীল চাষ করতে বাধ্য করত, এই অগ্রিম অর্থকে ‘দাদন’ বলা হতো। এই দাদন নিয়ে চাষি নিজের জমিতে নীল চাষ করলে তাকে ‘রায়তি’ বা ‘দাদনী’ চাষ বলা হতো।

বিভাগ – ‘ঘ’

6. নীচের প্রশ্নগুলির সাত-আটটি বাক্যে উত্তর দাও (যে-কোনো দুটি) : ৪×২=৮

(i) নারী ইতিহাসের প্রয়োজনীয়তা লেখো।

(ii) চার্লস উডের শিক্ষা-সংক্রান্ত প্রতিবেদন শিক্ষার ইতিহাসে বিশেষ গুরুত্বপূর্ণ কেন ?

(iii) ঊনবিংশ শতকে আদিবাসী ও উপজাতি মানুষদের বিদ্রোহের কারণগুলি কী কী ছিল ?

বিভাগ – ‘ঙ’

7. যে-কোনো একটি প্রশ্নের উত্তর লেখো (বারো-পনেরোটি বাক্যে) : ৮×১=৮

(i) স্থানীয় ইতিহাস চর্চার বিভিন্ন দিক বিশ্লেষণ করো।

(ii) ঊনবিংশ শতকের বাংলায় নব্যবঙ্গ আন্দোলনের ভূমিকা কী ছিল ?

(iii) বাংলার ওয়াহাবি আন্দোলন এবং তিতুমির এর ভূমিকা পর্যালোচনা করো।

📌 আরো দেখোঃ

📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌দশম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌 মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় Click Here

📌 মাধ্যমিক মক্ টেস্ট সমস্ত বিষয় Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply