প্রথম অধ্যায়
ইতিহাসের ধারণা
📌দশম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
অতিসংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নোত্তর : দশম শ্রেণি ইতিহাস প্রথম অধ্যায | VSAQ Question Answer Class 10 History Chapter -1 wbbse
∆ একটি বাক্যে উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান- ১
১. কত খ্রিস্টাব্দে ভারতের প্রথম সচল ছবি নির্মিত হয়েছিল ?
উত্তরঃ ১৮৯৬ খ্রিস্টাব্দে ভারতের প্রথম সচল ছবি নির্মিত হয়েছিল।
২. পথের পাঁচালী ছবির পরিচালক কে ছিলেন ?
উত্তরঃ পথের পাঁচালী ছবির পরিচালক ছিলেন সত্যজিৎ রায়।
৩. রবীন্দ্রনাথ ঠাকুর মনিপুরি নৃত্যকে কোথায় শেখানোর ব্যবস্থা করেছিলেন ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর মনিপুরি নৃত্যকে শান্তিনিকেতনে শেখানোর ব্যবস্থা করেছিলেন।
৪. রবীন্দ্রনাথ ঠাকুরের পরে কে ভারতীয় নৃত্যকে জনপ্রিয় করেছিলেন ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের পরে ভারতীয় নৃত্যকে জনপ্রিয় করে তুলেছিলেন উদয় শংকর।
৫. পৃথিবীর প্রাচীনতম খেলা কোনটি ?
উত্তরঃ পৃথিবীর প্রাচীনতম খেলা হল মানাকালা।
৬. ইতিহাস বিষয়টি কোন শতকে সমাজবিজ্ঞান থেকে একটি পৃথক শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে ?
উত্তরঃ ইতিহাস বিষয়টি ঊনবিংশ শতকে সমাজবিজ্ঞান থেকে একটি পৃথক শাস্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে।
৭. কবে ‘ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি’ প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৮২ খ্রিস্টাব্দে ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি প্রতিষ্ঠিত হয়।
৮. ভারতে কত খ্রিস্টাব্দে টেলিগ্রাফ ব্যবস্থা বন্ধ হয়ে যায় ?
উত্তরঃ ২০১৩ সালে ভারতের টেলিগ্রাফ ব্যবস্থা বন্ধ হয়ে যায়।
৯. ভারতের প্রথম রেলপথ কোথা থেকে কোথা পর্যন্ত ছিল ?
উত্তরঃ ভারতের প্রথম রেলপথ বোম্বে থেকে থানে পর্যন্ত ছিল।
১০. ‘ফুড ইন হিস্ট্রি’ গ্রন্থটির কে রচনা করেন ?
উত্তরঃ বরুণ চক্রবর্তী ‘ফুড ইন হিস্ট্রি’ গ্রন্থটির রচনা করেন।
১১. ‘আ হিস্টোরিক্যাল ডিকশনারি অব ইন্ডিয়ান ফুড’ গ্রন্থটি রচনা করেন ?
উত্তরঃ ‘আ হিস্টোরিক্যাল ডিকশনারি অব ইন্ডিয়ান ফুড’ গ্রন্থটি রচনা করেন কে. টি. আচয়।
১২. ‘দ্য সাইলেন্ট স্প্রিং’ গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ ‘দ্য সাইলেন্ট স্প্রিং’ গ্রন্থটি রচনা করেন শ্রীমতি রাচেল কারসন।
১৩. কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয় ?
উত্তরঃ ৫-ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়।
১৪. ‘দ্য দিল্লি অমনিবাস’ গ্রন্থটি কার লেখা ?
উত্তরঃ ‘দ্য দিল্লি অমনিবাস’ গ্রন্থটি নারায়ণী গুপ্তা’র লেখা।
১৫. ‘মিলিটারি সিস্টেম অব দ্য মারাঠাস্’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তরঃ ‘মিলিটারি সিস্টেম অব দ্য মারাঠাস’ গ্রন্থটি রচনা করেন সুরেন্দ্রনাথ সেন।
১৬. ‘খেলা যখন ইতিহাস’ গ্রন্থটির রচনা করেন ?
উত্তরঃ ‘খেলা যখন ইতিহাস’ গ্রন্থটির রচনা করেন কৌশিক বন্দোপাধ্যায়।
১৭. ‘ভারতীয় ফৌজের ইতিহাস’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তরঃ ‘ভারতীয় ফৌজের ইতিহাস’ গ্রন্থটি রচনা করেন সুবোধ ঘোষ।
১৮. ‘মানুষ ও পরিবেশ’ বইটির লেখক কে ?
উত্তরঃ ‘মানুষ ও পরিবেশ’ বইটির লেখক ইরফান হাবিব।
১৯. ‘ইকোলজিকাল ইম্পেরিয়ালিজম’ গ্রন্থটির লেখক কে ?
উত্তরঃ ‘ইকোলজিকাল ইম্পেরিয়ালিজম’ গ্রন্থটির লেখক হলেন আলফ্রেড ক্রসবি।
২০. ভারতে কত খ্রিস্টাব্দে ‘চিপকো’ আন্দোলন শুরু হয়েছিল ?
উত্তরঃ ভারতে ১৯৭৪ খ্রিস্টাব্দে ‘চিপকো’ আন্দোলন শুরু হয়েছিল।
২১. ভারতে কবে ‘নর্মদা বাঁচাও’ আন্দোলন শুরু হয়েছিল ?
উত্তরঃ ভারতে ১৯৮৫ খ্রিস্টাব্দে ‘নর্মদা বাঁচাও’ আন্দোলন শুরু হয়েছিল।
২২. নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী কে ছিলেন ?
উত্তরঃ নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর।
২৩. ‘হিস্ট্রি অব দ্য হিন্দু কেমিস্ট্রি’ গ্রন্থটির লেখক কে ?
উত্তরঃ ‘হিস্ট্রি অব দ্য হিন্দু কেমিস্ট্রি’ গ্রন্থের লেখক হলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায়।
২৪. ‘সায়েন্স অণ্ড দি রাজ’ গ্রন্থটি রচনা করেন কে ?
উত্তরঃ ‘সায়েন্স অ্যাণ্ড দি রাজ’ গ্রন্থটি রচনা করেন দীপক কুমার।
২৫. ‘চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তরঃ ‘চিকিৎসা বিজ্ঞানের ইতিহাস’ গ্রন্থটি রচনা করেন তপন চক্রবর্তী।
২৬. ‘জীবন স্মৃতি’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তরঃ ‘জীবন স্মৃতি’ গ্রন্থটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর।
২৭. ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তরঃ ‘জীবনের ঝরাপাতা’ গ্রন্থটি রচনা করেন সরলাদেবী চৌধুরানী।
২৮. কে ‘বিজ্ঞানসম্মত ইতিহাসচর্চার জনক’ নামে পরিচিত ?
উত্তরঃ গ্রিক ঐতিহাসিক থুকিডিডিস ‘বিজ্ঞানসম্মত ইতিহাসচর্চার জনক’ নামে পরিচিত।
২৯. ‘নিউ সায়েন্স’ (১৭২৫ খ্রি.) গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তরঃ ইতালির চিন্তাবিদ ভিকো ‘নিউ সায়েন্স’ গ্রন্থটির রচয়িতা।
৩০. ইতিহাসচর্চায় পেশাদারি পর্বের সূচনা করেন কে ?
উত্তরঃ লিওপোল্ড ভন র্যাঙ্কে ইতিহাসচর্চায় পেশাদারি পর্বের সূচনা করেন।
৩১. হিন্দুমেলার প্রবর্তন করেন কে ?
উত্তরঃ হিন্দুমেলার প্রবর্তন করেন নবগোপাল মিত্র।
৩২. কোন্ পত্রিকায় নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায় ?
উত্তরঃ সোমপ্রকাশ পত্রিকায় নীলকরদের অত্যাচারের তথ্য পাওয়া যায়।
৩৩. ‘লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার’ নামে প্রকাশিত পত্রাবলীতে পত্রের সংখ্যা কত ?
উত্তরঃ ‘লেটার্স ফ্রম আ ফাদার টু হিজ ডটার’ নামে প্রকাশিত পত্রাবলীতে পত্রের সংখ্যা 23 টি ।
৩৪. ‘হিস্ট্রি ফ্রম বিলো’ (History from Below) প্রবন্ধটি (১৯৬৬ খ্রি.) কে প্রকাশ করেন ?
উত্তরঃ ব্রিটিশ ঐতিহাসিক ই. পি. টমসন ‘হিস্ট্রি ফ্রম বিলো’ প্রবন্ধটি প্রকাশ করেন।
৩৫. কে ‘ইতিহাসের জনক’ নামে পরিচিত ? অথবা, ‘ইতিহাসের জনক’ কাকে বলা হয় ?
উত্তরঃ গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস ‘ইতিহাসের জনক’ নামে পরিচিত।
৩৬. ‘দ্য অ্যানালস’ নামক পত্রিকা কবে প্রকাশিত হয় ?
উত্তরঃ ‘দ্য অ্যানালস’ নামক পত্রিকাটি প্রকাশিত হয় ১৯২৯ খ্রিস্টাব্দে।
৩৭. ‘দ্য অ্যানালস’ (১৯২৯ খ্রি.) পত্রিকাটি কে প্রকাশ করেন ?
উত্তরঃ মার্ক ব্লখ ও লুসিয়েন ফেভর নামক দুই ইতিহাসবিদ ‘দ্য অ্যানালস’ পত্রিকাটি প্রকাশ করেন।
৩৮. কবে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৭৯২ খ্রিস্টাব্দে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়।
৩৯. বিশ শতকের কোন্ সময় থেকে নতুন সামাজিক ইতিহাস চৰ্চা শুরু হয় ?
উত্তরঃ ১৯৬০ এর দশক থেকে নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয়।
৪০. কবে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয় ?
উত্তরঃ ১৭২১ খ্রিস্টাব্দে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয়।
৪১. খেলাধুলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এমন দুজন ভারতীয় ঐতিহাসিকের নাম লেখো ।
উত্তরঃ খেলাধুলার ইতিহাস নিয়ে গবেষণা করেছেন এমন দুজন ভারতীয় ঐতিহাসিকের নাম হল বোরিয়া মজুমদার ও রামচন্দ্র গুহ।
৪২. কোন্ খেলা ‘খেলার রাজা’ নামে পরিচিত ?
উত্তরঃ ক্রিকেট খেলা ‘খেলার রাজা’ নামে পরিচিত।
৪৩. আর. জি. কলিংউড লিখিত গ্রন্থের নাম কী ?
উত্তরঃ আর. জি. কলিংউড রচিত গ্রন্থটির নাম ‘The Idea of History’.
৪৪. নতুন সামাজিক ইতিহাসচর্চার প্রতিষ্ঠান ‘দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন’ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ নতুন সামাজিক ইতিহাসচর্চার প্রতিষ্ঠান ‘দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠিত হয় ১৯৭৬ খ্রিস্টাব্দে।
৪৫. দুজন নিম্নবর্গীয় (সাবস্টার্ন) ঐতিহাসিকের নাম লেখো।
উত্তরঃ রণজিৎ গুহ ও গৌতম ভদ্র দুজন নিম্নবর্গীয় ঐতিহাসিক।
৪৬. ইউরোপে খেলার ইতিহাসের চর্চা কখন শুরু হয় ?
উত্তরঃ ইউরোপে খেলার ইতিহাসের চর্চা শুরু হয় ১৯৭০ খ্রিস্টাব্দে।
৪৭. কবে ‘ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি’ প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ‘ব্রিটিশ সোসাইটি অব স্পোর্টস হিস্ট্রি’ প্রতিষ্ঠিত হয় ১৯৮২ খ্রিস্টাব্দে।
৪৮. বাংলা নাট্যচর্চার প্রথম যুগে কোন্ দুটি বিদেশি নাটকের বাংলা অনুবাদ হয় ?
উত্তরঃ বাংলা নাট্যচর্চার প্রথম যুগে ‘লাভ ইস্ দ্য বেস্ট ডক্টর’, এবং ‘ডিসগাইস’– এই বিদেশি নাটক দুটির বাংলা অনুবাদ হয়।
৪৯. বাংলা ভাষার প্রথম দুটি মৌলিক নাটক কী কী ?
উত্তরঃ বাংলা ভাষার প্রথম দুটি মৌলিক নাটক যোগেন্দ্র চন্দ্র গুপ্তের ‘কীর্তিবিলাস’ ও তারাচরণ শিকদারের ‘ভদ্রার্জুন’।
৫০. মধুসূদন দত্তের লেখা দুটি প্রহসনের নাম লেখো।
উত্তরঃ মধুসুদন দত্তের লেখা দুটি প্রহসন হল, ‘একেই কি বলে সভ্যতা’ / ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’।
৫১. রবীন্দ্র নাটককে কী কী ভাগে বিভক্ত করা যায় ?
উত্তরঃ রবীন্দ্র নাটকের ভাগগুলি হল– সামাজিক নাটক, ব্যঙ্গরসাত্মক নাটক, গীতিনাট্য, কাব্যনাট্য, নৃত্যনাট্য ইত্যাদি।
৫২. বাংলা চলচ্চিত্রের নতুন ধারার প্রথম ছবি কোন্টি ? কে, কবে এই ছবি নির্মাণ করেন ?
উত্তরঃ বাংলা চলচ্চিত্রে নতুন ধারার প্রথম ছবি ছিল ১৯৫৬ খ্রিস্টাব্দে সত্যজিৎ রায় নির্মিত ‘পথের পাঁচালী’।
৫৩. পথের পাঁচালী ছবিটির পরিচালক কে ?
উত্তরঃ পথের পাঁচালী ছবিটির পরিচালক হলেন সত্যজিৎ রায়।
৫৪. সত্যজিৎ রায় বাদে বাংলা চলচ্চিত্রের দুজন নতুন ধারার চলচ্চিত্রকারের নাম লেখো ।
উত্তরঃ সত্যজিৎ রায় বাদে বাংলা চলচ্চিত্রের দুজন নতুন ধারার চলচ্চিত্রকার হলেন মৃণাল সেন ও ঋত্বিক ঘটক।
৫৫. কারা প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন ?
উত্তরঃ প্যারিসের লুমিয়্যের ভ্রাতৃদ্বয় প্রথম বায়োস্কোপের বাণিজ্যিক প্রদর্শন করেন।
৫৬. ‘দ্য রেস্টলারস’ নামক সচল ছবি কবে তৈরি হয় ?
উত্তরঃ ‘দ্য রেস্টলারস’ নামক সচল ছবিটি তৈরি হয় ১৮৯৬ খ্রিস্টাব্দে।
৫৭. ‘আলম আরা’ ছবিটি কবে তৈরি হয় ?
উত্তরঃ ‘আলম আরা’ ছবিটি তৈরি হয় ১৯৩১ খ্রিস্টাব্দে।
৫৮. ভারতে কে, কবে ‘রাজা হরিশ্চন্দ্র’ চলচ্চিত্রটি নির্মাণ করেন ?
উত্তরঃ ১৯১৩ খ্রিস্টাব্দে দাদাসাহেব ফালকে ‘রাজা হরিশ্চন্দ্র’ চলচ্চিত্রটি নির্মাণ করেন।
৫৯. বাংলা চলচ্চিত্রের জনক কাকে বলা হয় ?
উত্তরঃ ‘বাংলা চলচ্চিত্রের জনক’ বলা হয় হীরালাল সেনকে।
৬০. ‘রয়্যাল বায়োস্কোপ কোম্পানি’ (১৮৯৮ খ্রিঃ) কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ ‘রয়্যাল বায়োস্কোপ কোম্পানি’ (১৮৯৮ খ্রিঃ) প্রতিষ্ঠা করেন হীরালাল সেন।
৬১. কলকাতায় ‘স্টার থিয়েটার’ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ কলকাতায় ‘স্টার থিয়েটার’ প্রতিষ্ঠিত হয় ১৮৮৪ খ্রিস্টাব্দে।
৬২. নটী বিনোদিনী কে ?
উত্তরঃ নটী বিনোদিনী উনিশ শতকের বাংলার একজন বিখ্যাত মঞ্চ অভিনেত্রী।
৬৩. ভারতে রেলপথ কে, কবে প্রবর্তন করেন ?
উত্তরঃ লর্ড ডালহৌসি ১৮৫৩ খ্রিস্টাব্দে প্রথম রেলপথ প্রবর্তন করেন।
৬৪. কোন্ দেশে প্রথম টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা শুরু হয় ?
উত্তরঃ ইংল্যান্ডে প্রথম টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা শুরু হয়।
৬৫. ভারতীয় টেলিগ্রাফ ব্যবস্থা কবে চালু হয় এবং বিলুপ্ত হয় ?
উত্তরঃ ভারতীয় টেলিগ্রাফ ব্যবস্থা চালু হয় ১৮৫১ খ্রিস্টাব্দে এবং বিলুপ্ত হয় ২০১৩ খ্রিস্টাব্দে।
৬৬. কবে ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয় ?
উত্তরঃ ১৮৩০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয়।
৬৭. সুয়েজ খাল কবে খনন করা শুরু হয় ?
উত্তরঃ ১৮৫৯ খ্রিস্টাব্দে সুয়েজ খাল খনন করা শুরু হয়।
৬৮. পোশাক-পরিচ্ছদের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষক ও তাঁর গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ পোশাক-পরিচ্ছদের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষক হলেন– এল. টেলর এবং তাঁর গবেষণা গ্রন্থ ‘দ্য স্টাডি অব্ ড্রেস হিস্ট্রি’।
৬৯. বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
৭০. স্বদেশী আন্দোলনকালে লক্ষ্মীর ভান্ডার কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ স্বদেশী আন্দোলনকালে লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা করেন সরলা দেবী চৌধুরানী।
৭১. ‘বাঙালির বেশবাস’ গ্রন্থটির লেখক কে ?
উত্তরঃ ‘বাঙালির বেশবাস’ গ্রন্থটির লেখক হলেন মলয় রায়।
৭২. মহাত্মা গান্ধির ব্যবহৃত টুপি কী নামে পরিচিত ?
উত্তরঃ মহাত্মা গান্ধির ব্যবহৃত টুপি ‘গান্ধি টুপি’ নামে পরিচিত।
৭৩. ডেভিড আর্নল্ড ও রামচন্দ্র গুহ সম্পাদিত পরিবেশ সম্পর্কিত একটি গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ ডেভিড আর্নল্ড ও রামচন্দ্র গুহ সম্পাদিত পরিবেশ সম্পর্কিত একটি বই হল ‘নেচার, কালচার, ইম্পেরিয়ালিজম।
৭৪. ‘ইকোলজিক্যাল ইম্পেরিয়ালজম’ কার লেখা ?
উত্তরঃ ‘ইকোলজিক্যাল ইম্পেরিয়ালিজম’ অ্যালফ্রেড ডব্লিউ এর লেখা।
৭৫. মেধা পাটেকর কে ছিলেন ?
উত্তরঃ নর্মদা বাঁচাও নামক পরিবেশ আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর।
৭৬. পরিবেশ আন্দোলনের দুজন নেত্রী কে ছিলেন ?
উত্তরঃ পরিবেশ আন্দোলনের দুজন নেত্রী মেধা পাটেকর এবং অরুন্ধতী রায়।
৭৭. ‘দ্য অ্যানালস’ নামক পত্রিকা কবে প্রকাশিত হয় ?
উত্তরঃ ১৯২৮ খ্রিস্টাব্দে ‘দ্য অ্যানালস’ নামক পত্রিকা কবে প্রকাশিত হয়।
৭৮. দ্য অ্যানালস (১৯২৮ খ্রি.) পত্রিকাটি কে প্রকাশ করেন ?
উত্তরঃ মার্ক ব্লখ ও লুসিয়েন ভেবর নামক দুই ইতিহাসবিদ।
৭৯. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম কী ?
উত্তরঃ বাংলা ভাষায় প্রকাশিত প্রথম পত্রিকার নাম দিগদর্শন।
৮০. ইউরোপে খেলার ইতিহাসের চর্চা কখন শুরু হয় ?
উত্তরঃ ১৯৭০ খ্রিস্টাব্দে ইউরোপে খেলার ইতিহাসের চর্চা শুরু হয়।
৮১. নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রতিষ্ঠান ‘দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন’ কবে প্রতিষ্টিত হয় ?
উত্তরঃ ১৯৭৬ খ্রিস্টাব্দে নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রতিষ্ঠান দ্য সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন প্রতিষ্টিত হয়।
৮২. অরণ্যের অধিকার কেন্দ্রিক দু’টি বিদ্রোহের নাম সাল সহ লেখো ।
উত্তরঃ অরণ্যের অধিকার কেন্দ্রিক দুটি উল্লেখযোগ্য বিদ্রোহ হল ১৮৫৫ খ্রিস্টাব্দে সংঘটিত সাঁওতাল বিদ্রোহ এবং ১৯০০ খ্রিস্টাব্দে সংঘটিত মুন্ডা বিদ্রোহ।
৮৩. ‘ম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড’ বইটির লেখক কে ?
উত্তরঃ ‘ম্যান অ্যান্ড দ্য ন্যাচারাল ওয়ার্ল্ড’ বইটির লেখক হলেন কিথ থমাস।
৮৪. বঙ্গদর্শন পত্রিকা প্রথম কবে প্রকাশিত হয় ?
উত্তরঃ বঙ্গদর্শন পত্রিকা প্রথম ১২ এপ্রিল, ১৮৭২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
৮৫. ভারতে প্রদর্শিত প্রথম ভারতীয় সবাক চলচ্চিত্র কোনটি ?
উত্তরঃ ভারতে প্রদর্শিত প্রথম ভারতী সবাক চলচ্চিত্র হল আলম আরা।
৮৬. ভারতে প্রদর্শিত প্রথম বাংলা সবাক চলচ্চিত্র কোনটি ?
উত্তরঃ ভারতে প্রদর্শিত প্রথম বাংলা সবাক চলচ্চিত্র হল জামাইষষ্ঠী।
৮৭. ভারতের প্রথম ইতিহাস গ্রন্থটির নাম কী ?
উত্তরঃ ভারতের প্রথম ইতিহাস গ্রন্থটির নাম হল রাজতরঙ্গিনী।
৮৮. সমাচার দর্পন কবে প্রকাশিত হয় ?
উত্তরঃ সমাচার দর্পন প্রকাশিত হয় ১৮১৮ খ্রিস্টাব্দের মে মাসে।
৮৯. ভারতের পরসিক ক্রিকেট দল কবে প্রথম ইংল্যান্ড সফরে যায় ?
উত্তরঃ ১৮৮৬ খ্রিস্টাব্দে ভারতের পরসিক ক্রিকেট দল প্রথম ইংল্যান্ড সফরে যায়।
৯০. কবে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৭৯২ খ্রিস্টাব্দে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়।
৯১. কলকাতায় স্টার থিয়েটার কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮৮৪ খ্রিস্টাব্দে কলকাতায় স্টার থিয়েটার প্রতিষ্ঠিত হয়।
৯২. ‘আ রেস্টলিং ম্যাচ’ নামক সচল ছবি কবে তৈরি হয় ?
উত্তরঃ আ রেস্টলিং ম্যাচ নামক সচল ছবি তৈরি হয় ১৮৯৬ খ্রিস্টাব্দে।
৯৩. আলম আরা ছবিটি কবে তৈরি হয় ?
উত্তরঃ ১৯৩১ খ্রিস্টাব্দে আলমআরা ছবিটি কবে তৈরি হয়।
৯৪. পোশাক সংক্রান্ত সুম্পটুয়ারি লজ কোন্ দেশে কঠোরভাবে মেনে চলা হত ?
উত্তরঃ ফ্রান্সে পোশাক সংক্রান্ত সুম্পটুয়ারি লজ কঠোরভাবে মেনে চলা হত।
৯৫. দিগদর্শন এর সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ দিগদর্শন এর সম্পাদক ছিলেন জন মার্শম্যান।
৯৬. বাংলায় ইস্টবেঙ্গল ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯২০ খ্রিস্টাব্দে বাংলায় ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয়।
৯৭. ক্রিকেট ইতিহাস চর্চাকারী একজন গবেষকের নাম লেখো।
উত্তরঃ ক্রিকেট ইতিহাস চর্চাকারী একজন গবেষকের নাম বোরিয়া মজুমদার।
৯৮. খাদ্যাভাস সম্পর্কিত ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষকের নাম লেখো।
উত্তরঃ কে. টি. আচাইয়া ও তাঁর রচিত গ্রনেঅতদ্দর ন্তুনাম ইতিয়ান ফুট।
৯৯. শিল্পচর্চার ইতিহাসের সঙ্গে যুক্ত একজন গবেষক ও তাঁর গবেষণা গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। তাঁর রচিত গ্রন্থ হল বঙ্গীয় নাট্যশালার ইতিহাস।
১০০. পোশাক পরিচ্ছদের ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত একজন গবেষক ও তাঁর গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ এল. টেলর। তাঁর গবেষণা গ্রন্থের নম হল দ্য স্টাডি অব্ ড্রেস হিস্ট্রি।
১০১. ১৮৭০-এর দশকে ইংল্যান্ডের একজন পোশাক সংস্কারকের নাম লেখো।
উত্তরঃ ১৮৭০-এর দশকে ইংল্যান্ডের একজন পোশাক সংস্কারকের নাম ‘মিসেস স্টানটন’।
১০২. পারসিক রীতির অনুসরণে বাংলায় ব্রাহ্মসমাজের নারীরা যে শাড়ি পরিধান করত তার নাম কী ?
উত্তরঃ পারসিক রীতির অনুসরণে বাংলায় ব্রাহ্মসমাজের নারীরা যে শাড়ি পরিধান করত তার নাম ‘ব্রাহ্মিকা শাড়ি’।
১০৩. কোন্ দেশে প্রথম টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা শুরু হয় ?
উত্তরঃ ইংল্যান্ডে প্রথম টেলিগ্রাফ যোগাযোগ ব্যবস্থা শুরু হয়।
১০৪. কলকাতায় কবে সেন্ট্রাল টেলিফোন এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮৮২ খ্রিস্টাব্দে কলকাতায় সেন্ট্রাল টেলিফোন এক্সচেঞ প্রতিষ্ঠিত হয়।
১০৫. কলকাতায় কবে ইলেকট্রিক ট্রাগাড়ি চালু হয় ?
উত্তরঃ কলকাতায় ইলেকট্রিক গাড়ি চালু হয় ১৯০২ খ্রিস্টাব্দে।
১০৬. যানবাহন ও যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে একজন গবেষক ও তাঁর রচিত গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ উইলিয়াম আরনেস্ট ওয়েল্ড। তাঁর রচিত গ্রন্থের নাম হল ‘ইন্ডিয়ান ডিমান্ড ফর ট্রান্সপর্টেশন’।
১০৭. ব্রিটিশ মিউজিয়াম কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৭৫৯ খ্রিস্টাব্দে ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়।
১০৮. মহাত্মা গান্ধির ব্যবহৃত টুপি কী নামে পরিচিত ?
উত্তরঃ মহাত্মা গান্ধির ব্যবহৃত টুপি ‘গান্ধি টুপি’ নামে পরিচিত।
১০৯. যদুনাথ সরকার রচিত একটি সাময়কি ইতিহাস গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ যদুনাথ সরকার রচিত একটি সাময়কি ইতিহাস গ্রন্থের নাম ‘মিলিটারি হিস্ট্রি অব ইন্ডিয়া’।
১১০. রাইট ভ্রাতৃদ্বয় কবে এরোপ্লেন আবিষ্কার করেন ?
উত্তরঃ রাইট ভ্রাতৃদ্বয় এরোপ্লেন আবিষ্কার করেন ১৯০৩ খ্রিস্টাব্দে।
১১১. কবে ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয় ?
উত্তরঃ ১৮৩০ খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয়।
১১২. সুয়েজ খাল কবে খনন করা শুরু হয় ?
উত্তরঃ সুয়েজ খাল খনন করা শুরু হয় ১৮৫৯ খ্রিস্টাব্দে।
১১৩. ভারতীয় যাদুঘর কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ভারতীয় যাদুঘর প্রতিষ্ঠিত হয় ১৮১৪ খ্রিস্টাব্দে।
১১৪. ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কোনটি ?
উত্তরঃ ভারতের প্রথম আঞ্চলিক ইতিহাস কলহনের ‘রাজতরঙ্গিনী’।
১১৫. ফ্রান্সে কে চলমান চিত্রগ্রহণের মেশিন আবিষ্কার করেন ?
উত্তরঃ লুমের ব্রাদার্স ফ্রান্সে চলমান চিত্রগ্রহণের মেশিন আবিষ্কার করেন।
১১৬. নিখিলনাথ রায় কর্তৃক লিখিত মুর্শিদাবাদ সম্পর্কিত ইতিহাস গ্রন্থের নাম কী ?
উত্তরঃ নিখিলনাথ রায় কর্তৃক লিখিত মুর্শিদাবাদ সম্পর্কিত ইতিহাস গ্রন্থের নাম ‘মুর্শিদাবাদের ইতিহাস’।
১১৭. রামচন্দ্র গুহ রচিত পরিবেশ ইতিহাস সম্পের্কে একটি গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ ‘এনভায়রন্মেন্টালিজম: আ গ্লোবাল হিস্ট্রি’ (Environmentalism: A Global History)।
১১৮. ‘দি অরিজিনস। অব্ দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার’ এই গ্রন্থিটির রচয়িতা কে ?
উত্তরঃ ‘দি অরিজিনস অব্ দি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার’ গ্রন্থিটির রচয়িতা এ. জে. পি. টেলর।
১১৯. সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ সংস্কৃত কলেজের অধ্যাপক দ্বারকানাথ বিদ্যাভূষণ।
১২০. ‘দি স্ট্রাকচার অব সায়েন্টিফিক রেভোলিউশন’ (১৯৬০) নামক গ্রন্থিটির রচয়িতা কে ?
উত্তরঃ ‘দি স্ট্রাকচার অব সায়েন্টিফিক রেভোলিউশন’ (১৯৬০) নামক গ্রন্থিটির রচয়িতা টমাস কুন।
১২১. ভারতের মঙ্গল অভিযান প্রকল্প কবে বাস্তবায়িত হয় ?
উত্তরঃ ১০১৩ খ্রিস্টাব্দে ভারতের মঙ্গল অভিযান প্রকল্প কবে বাস্তবায়িত হয়।
১২২. সতীশ্চন্দ্র মিত্র লিখিত একটি স্থানীয় ইতিহাসের নাম লেখো।
উত্তরঃ সতীশ্চন্দ্র মিত্র লিখিত একটি স্থানীয় ইতিহাসের নাম যশোর-খুলনার ইতিহাস।
১২৩. বগুড়ার বৃত্তান্ত (১৮৬১ খ্রি.) গ্রন্থিটির কার লেখা ?
উত্তরঃ বগুড়ার বৃত্তান্ত (১৮৬১ খ্রি.) গ্রন্থিটির লেখক হলেন কালিকলম সার্ব্বভৌম।
১২৪. কলকাতায় শহরের বিবর্তনের ইতিহাস রচয়িতাদের মধ্যে একজনের নাম লেখো।
উত্তরঃ কলকাতায় শহরের বিবর্তনের ইতিহাস রচয়িতাদের মধ্যে একজনের নাম প্রদীপ সিনহা।
১২৫. বোম্বাই শহরের বিবর্তনের ইতিহাস রচয়িতাদের মধ্যে বিখ্যাত একজনের নাম লেখো।
উত্তরঃ বোম্বাই শহরের বিবর্তনের ইতিহাস রচয়িতাদের মধ্যে বিখ্যাত একজনের নাম ক্রিস্টিন ডবিন।
১২৬. দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বিবেকানন্দ মুখোপাধ্যায় রচিত ইতিহাস গ্রন্থের নাম কী ?
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ সম্পর্কে বিবেকানন্দ মুখোপাধ্যায় রচিত ইতিহাস গ্রন্থের নাম ‘দ্বিতীয় মহাযুদ্ধের ইতিহাস’।
১২৭. চিকিৎসাবিদ্যায় রেডিওলজির ব্যবহার কখন শুরু হয় ?
উত্তরঃ চিকিৎসাবিদ্যায় রেডিওলজির ব্যবহার শুরু হয় ১৮৯৫ খ্রিস্টাব্দে।
১২৮. বিজ্ঞান প্রযুক্তি চর্চা সম্পর্কিত একটি গ্রন্থের নাম লেখো।
উত্তরঃ দীপক কুমার রচিত ‘সায়েন্স এ্যান্ড দ্য রাজ’।
১২৯. ভারতের নারী ইতিহাস চর্চার ক্ষেত্রে কয়েকজন গবেষিকার নাম লেখো।
উত্তরঃ ভারতের নারী ইতিহাস চর্চার ক্ষেত্রে কয়েকজন গবেষিকার নাম ভারতী রায়, রত্নাবলী চট্টোপাধ্যায়, নীরা দেশাই, শমিতা সেন।
১৩০. জেরান্ডিন ফরবেশ রচিত ভারতের নারী ইতিহাস সম্পর্কিত গ্রন্থের নাম কী ?
উত্তরঃ জেরান্ডিন ফরবেশ রচিত ভারতের নারী ইতিহাস সম্পর্কিত গ্রন্থের নাম ‘উওম্যান ইন মডার্ন ইন্ডিয়’।
১৩১. ‘ইংরেজরা পাখি মারতে গেলে তারও ইতিহাস রচিত হয়’ কথাটি কে বলেছিলেন ?
উত্তরঃ ‘ইংরেজরা পাখি মারতে গেলে তারও ইতিহাস রচিত হয়’ কথাটি বলেছিলেন– ‘বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়’।
১৩২. সরকারি দলিল দস্তাবেজ রক্ষণাবেক্ষণের জন্য ব্রিটিশ ভারতে কোন্ প্রতিষ্ঠান স্থাপিত হয় ?
উত্তরঃ সরকারি দলিল দস্তাবেজ রক্ষণাবেক্ষণের জন্য ব্রিটিশ ভারতে মহাফেজখানা বা লেখ্যাগার নামক প্রতিষ্ঠান স্থাপিত হয়।
১৩৩. ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত ?
উত্তরঃ ভারতের জাতীয় মহাফেঝখানা দিল্লিতে অবস্থিত।
১৩৪. বিপিনচন্দ্র পালের অসমাপ্ত আত্মজীবনী ‘সত্তর বছর’ কবে গ্রন্থাকারে প্রকাশিত হয় ?
উত্তরঃ বিপিনচন্দ্র পালের অসমাপ্ত আত্মজীবনী ‘সত্তর বছর’ ১৯৫৪ খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
১৩৫. ‘জীবন স্মৃতি’ নামক আত্ম জীবনী কার লেখা ?
উত্তরঃ ‘জীবন স্মৃতি’ নামক আত্ম জীবনী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা।
১৩৬. রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি কবে প্রকাশিত হয় ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি ১৯২২ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়।
১৩৭. সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কী ?
উত্তরঃ সরলাদেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম ‘জীবনের ঝরাপাতা’।
১৩৮. গোপন নথিপত্রের মধ্যে উল্লেখযোগ্য দিকগুলি কী কী ?
উত্তরঃ গোপন নথিপত্রের মধ্যে উল্লেখযোগ্য দিকগুলি হলো- পুলিশ, গোয়েন্দা ও স্বরাষ্ট্র বিভাগের নথিপত্র।
১৩৯. সরকারি আধিকারীকদের প্রতিবেদনের একটির উদাহরণ লেখো।
উত্তরঃ সরকারি আধিকারীকদের প্রতিবেদনের একটির উদাহরণ হলো টমাস ব্যারিংটন মেকলের প্রতিবেদন।
১৪০. সরকারি নথিপত্রের মধ্যে একটি উল্লেখযোগ্য বিবরণ এর উদাহরণ লেখো।
উত্তরঃ সরকারি নথিপত্রের মধ্যে একটি উল্লেখযোগ্য বিবরণ এর উদাহরণ হলো নীল কমিশনের বিবরণ।
১৪১. উইলিয়াম উইলসন হান্টার কে ছিলেন ?
উত্তরঃ উইলিয়াম উইলসন হান্টার ছিলেন ব্রিটিশ শাসনকালের একজন প্রশাসক ও ঐতিহাসিক।
১৪২. সোমপ্রকাশ পত্রিকা কবে প্রকাশিত হয় ?
উত্তরঃ সোমপ্রকাশ পত্রিকা কবে প্রকাশিত হয় ১৮৫৮ খ্রিস্টাব্দে।
১৪৩. জীবনের ঝরাপাতা কবে কোথায় প্রকাশিত হয় ?
উত্তরঃ ১৯৫৪-৫৫ খ্রিস্টাব্দে সাপ্তাহিক দেশ পত্রিকায়।
📌আরো দেখোঃ
📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় Click Here
📌মাধ্যমিক মক্ টেস্ট সমস্ত বিষয় Click Here
📌অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ
📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌দশম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
