দশম শ্রেণির ভূগোল প্রথম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর | Class 10 Geography MCQ Question Answer Ch-1 wbbse

প্রথম অধ্যায়
বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ

📌দশম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 ভূগোল সিলেবাস দশম শ্রেণি Click Here

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

(বিঃ দ্রঃ বিগত মাধ্যমিক ভূগোল পরীক্ষায় যে সমস্ত mcq প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নপত্রের নম্বর অনুযায়ী প্রশ্নের সংখ্যা দেওয়া হয়েছে)।

১.১ বহির্জাত শক্তির মূল উৎস হ’ল— (২০২৬)
(ক) পারমাণবিক শক্তি
(খ) সৌর শক্তি
(গ) তেজস্ক্রিয় শক্তি
(ঘ) স্থিতিশীল শক্তি

উত্তরঃ (খ) সৌর শক্তি

১.৬ যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নীচে নেমে আসে তাকে বলে— (২০২৫)
(ক) আবহবিকার
(খ) আরোহণ
(গ) পুঞ্জিত ক্ষয়
(ঘ) সঞ্চয়

উত্তরঃ (গ) পুঞ্জিত ক্ষয়

১.৭ পাখীর পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহানায়— (২০২৫)
(ক) মিসিসিপি-মিসৌরি
(খ) হোয়াংহো
(গ) ইরাবতী
(ঘ) তাইবার

উত্তরঃ (ক) মিসিসিপি-মিসৌরি

১.১ একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো— (২০২৪)
(ক) ভূমিকম্প
(খ) অগ্নুৎপাত
(গ) পাত সঞ্চালন
(ঘ) আবহবিকার

উত্তরঃ (ঘ) আবহবিকার

📌 মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় Click Here

*******************************************

বিভাগ – ‘ক’

∆ বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : (প্রশ্নমান -১)

১. পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল—
(ক) ভেনেজুয়েলার অ্যাঞ্জেল
(খ) আমেরিকা যুক্তরাষ্ট্রের নায়াগ্রা
(গ) ভারতের যোগ জলপ্রপাত
(ঘ) আফ্রিকার ভিক্টোরিয়া

উত্তরঃ (ক) ভেনেজুয়েলার অ্যাঞ্জেল

২. পৃথিবীর দীর্ঘতম নদী—
(ক) মিসিসিপি–মিসৌরি
(খ) নীলনদ
(গ) ইয়াংসিকিয়াং
(ঘ) গঙ্গা

উত্তরঃ (খ) নীলনদ

৩. ইংরেজি ‘I’ আকৃতির নদী উপত্যকাকে বলে—
(ক) গিরিখাত
(খ) ক্যানিয়ন
(গ) পিরামিড চূড়া
(ঘ) হিমদ্রোণি

উত্তরঃ (খ) ক্যানিয়ন

৪. পলিশঙ্কু গঠিত হয় নদীর—
(ক) পার্বত্য গতিতে
(খ) বদ্বীপ গতিতে
(গ) উচ্চ ও মধ্য গতির সংযোগস্থলে
(ঘ) হিমবাহের উপত্যকা প্রবাহে

উত্তরঃ (গ) উচ্চ ও মধ্য গতির সংযোগস্থলে

৫. শুষ্ক অঞ্চলে কোমল শিলার ওপর গঠিত নদী উপত্যকাকে বলে—
(ক) গিরিখাত
(খ) ক্যানিয়ন
(গ) ‘U’ আকৃতির উপত্যকা
(ঘ) ক্রেভাস

উত্তরঃ (খ) ক্যানিয়ন

৬. পার্বত্য প্রবাহে নদীর দুই পাশে ধাপের মতো যে ভূভাগ সৃষ্টি হয়, তাকে বলে—
(ক) নদীমঞ্চ
(খ) স্বাভাবিক বাঁধ
(গ) খরস্রোত
(ঘ) কর্তিত পার

উত্তরঃ (ক) নদীমঞ্চ

৭. অতিগভীর ‘V’ আকৃতির উপত্যকাকে বলে—
(ক) গিরিখাত
(খ) ক্যানিয়ন
(গ) কর্তিত স্পার
(ঘ) প্লাঞ্জ পুল

উত্তরঃ (ক) গিরিখাত

৮. মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয়কার্যের ফলে—
(ক) নদীর
(খ) বায়ুর
(গ) হিমবাহের
(ঘ) সমুদ্রতরঙ্গের
উত্তরঃ (ক) নদীর

৯. পলল শঙ্কু দেখা যায়—
(ক) পর্বতের উচ্চভাগে
(খ) পর্বতের পাদদেশে
(গ) বদ্বীপ অঞ্চলে
(ঘ) নদীর মধ্যপ্রবাহে

উত্তরঃ (খ) পর্বতের পাদদেশে

১০. পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত—
(ক) যোগ
(খ) নায়াগ্রা
(গ) স্ট্যানলি বা বোয়ামা
(ঘ) শিবসমুদ্রম

উত্তরঃ (গ) স্ট্যানলি বা বোয়ামা

১১. পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাত হল মেকং নদীর—
(ক) বোয়ামা (খ) নায়াগ্রা (গ) খোন ফাফেং
(ঘ) ভিক্টোরিয়া

উত্তরঃ (গ) খোন ফাফেং

১২. কোন প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যে মন্থকূপ সৃষ্টি হয়?
(ক) নদী (খ) বায়ু (গ) হিমবাহ (ঘ) সমুদ্রতরঙ্গ

উত্তরঃ (ক) নদী

১৩. ভারতের বৃহত্তম নদীমধ্যস্থ দ্বীপ—
(ক) পূর্বাশা দ্বীপ
(খ) পান দ্বীপ
(গ) মাজুলি দ্বীপ
(ঘ) কামচাটকা দ্বীপ

উত্তরঃ (গ) মাজুলি দ্বীপ

১৪. পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ—
(ক) মাজুলি
(খ) নয়াচর
(গ) ইলহা-দ্য-মারাজো
(ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (গ) ইলহা-দ্য-মারাজো

১৫. পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ অবস্থিত—
(ক) আমাজন নদীতে
(খ) গঙ্গা নদীতে
(গ) ব্রহ্মপুত্র নদে
(ঘ) সিন্ধু নদে

উত্তরঃ (ক) আমাজন নদীতে

১৬. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ—
(ক) মিসিসিপি নদীর বদ্বীপ
(খ) গঙ্গা–ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ
(গ) কাবেরী নদীর বদ্বীপ
(ঘ) হোয়াংহো নদীর বদ্বীপ

উত্তরঃ (খ) গঙ্গা–ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ

১৭. পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের ভাণ্ডার—
(ক) নদী (খ) সমুদ্র (গ) হিমবাহ (ঘ) হ্রদ

উত্তরঃ (গ) হিমবাহ

১৮. পৃথিবীর ধীরতম হিমবাহ—
(ক) অ্যান্টার্কটিকার মেসার্ভ
(খ) আলাস্কার হুভার্ড
(গ) অ্যান্টার্কটিকার ল্যামবার্ট
(ঘ) আলাস্কার মালাসপিনা

উত্তরঃ (ক) অ্যান্টার্কটিকার মেসার্ভ

১৯. হিমশৈলের কত ভাগ সমুদ্রজলের উপরে থাকে?
(ক) ১/৪ ভাগ (খ) ১/৭ ভাগ (গ) ৭/১০ ভাগ
(ঘ) ১/৯ ভাগ

উত্তরঃ (ঘ) ১/৯ ভাগ

২০. ম্যাটারহর্ন শৃঙ্গ একটি—
(ক) অ্যারেট (খ) হিমদ্রোণি (গ) ক্র্যাগ
(ঘ) পিরামিড চূড়া

উত্তরঃ (ঘ) পিরামিড চূড়া

২১. বড়ো হাতলওয়ালা ডেক চেয়ারের মতো ভূমিরূপকে ফরাসি ভাষায় বলে-
(ক) ড্রামলিন (খ) সার্ক (গ) কার (ঘ) হর্ন

উত্তরঃ (খ) সার্ক

২২. স্কটল্যান্ডের এডিনবরা ক্যাসল একটি-
(ক) ক্র্যাগ (খ) রসেমতানে (গ) টিলা
(ঘ) হোয়েলব্যাক

উত্তরঃ (ক) ক্র্যাগ

২৩. ঢাল পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায়, তাকে বলে-
(ক) ক্রেভাস (খ) সিরাক (গ) বার্গস্রুন্ড
(ঘ) করি

উত্তরঃ (গ) বার্গস্রুন্ড

২৪. বায়ুর অবনমন ক্ষয়ের ফলে সৃষ্ট গর্তকে বলে-
(ক) ওয়াদি (খ) রান (গ) ধান্দ (ঘ) মরীচিকা

উত্তরঃ (গ) ধান্দ

২৫. অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বলে-
(ক) সিফ (খ) হামাদা (গ) বার্খা (ঘ) রান

উত্তরঃ (গ) বার্খান

২৬. শিলাময় মরুভূমিকে বলে-
(ক) ধান্দ (খ) রেগ (গ) হামাদা (ঘ) ওয়াদি

উত্তরঃ (গ) হামাদা

২৭. পৃথিবীর বৃহত্তম মরুভূমি-
(ক) সাহারা (খ) আটাকামা (গ) থর (ঘ) গোবি

উত্তরঃ (ক) সাহারা

২৮. থর মরুভূমিতে চলমান বালিয়াড়িকে বলে-
(ক) মেসা (খ) ধ্রিয়ান (গ) লোয়েস (ঘ) বিউট

উত্তরঃ (খ) ধ্রিয়ান

২৯. পৃথিবীর বৃহত্তম লোয়েস সমভূমি অবস্থিত-
(ক) ইয়াংসিকিয়াং অববাহিকায়
(খ) টাইগ্রিস অববাহিকায়
(গ) সিকিয়াং অববাহিকায়
(ঘ) হোয়াংহো অববাহিকায়

উত্তরঃ (ঘ) হোয়াংহো অববাহিকায়

৩০. মিশরের কাতারা পৃথিবীর বৃহত্তম-
(ক) জিউগেন (খ) ইনসেলবার্জ (গ) গৌর (ঘ) মরুখাত

উত্তরঃ (ঘ) মরুখাত

৩১. মরু অঞ্চলে অবশিষ্ট পাহাড়গুলিকে বলে-
(ক) গৌর (খ) ইনসেলবার্জ (গ) ইয়ারদাঙ (ঘ) মোনাডনক

উত্তরঃ (খ) ইনসেলবার্জ

৩২. প্লায়াকে রাজস্থানের থর মরুভূমিতে বলে-
(ক) বোলসন (খ) শটস (গ) ধান্দ (ঘ) বাজাদা

উত্তরঃ (গ) ধান্দ

৩৩. গ্রেট গ্রিন ওয়াল কোন মহাদেশে নির্মিত হয়েছে
(ক) এশিয়া (খ) আফ্রিকা (গ) ওশিয়ানিয়া (ঘ) ইউরোপ

উত্তরঃ (খ) আফ্রিকা

৩৪. ‘Mushroom rocks’ কোন ভূমিরূপকে বলা হয়?
(ক) ধান্দ (খ) কেটল (গ) করি (ঘ) গৌর

উত্তরঃ (ঘ) গৌর

৩৫. দুটি কেটলের মধ্যবর্তী উচ্চভূমি হল-
(ক) কেম (খ) নব (গ) হর্ন (ঘ) খাঁড়ি

উত্তরঃ (খ) নব

৩৬. সঞ্চয়কার্যের মাধ্যমে নীচুস্থান ভরাট হয়ে উচ্চতা বৃদ্ধির প্রক্রিয়াকে বলে-
(ক) আরোহণ (খ) অবরোহণ (গ) পর্যায়ন
(ঘ) অবনমন

উত্তরঃ (ক) আরোহণ

৩৭. যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠের ওপর কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তাকে বলে-
(ক) বহির্জাত প্রক্রিয়া
(খ) অন্তর্জাত প্রক্রিয়া
(গ) গিরিজনি আলোড়ন
(ঘ) মহিভাবক আলোড়ন

উত্তরঃ (ক) বহির্জাত প্রক্রিয়া

৩৮. মহাদেশীয় হিমবাহের বরফমুক্ত পর্বতশৃঙ্গকে বলে-
(ক) পিরামিড চূড়া (খ) হিমশৈল
(গ) নুনাটাকস (ঘ) হিমদ্রোণী

উত্তরঃ (গ) নুনাটাকস

৩৯. শুষ্ক অঞ্চলে গিরিখাত হল-
(ক) ক্যানিয়ন (খ) মন্থকূপ
(গ) ‘V’ আকৃতি উপত্যকা (ঘ) ধান্দ

উত্তরঃ (ক) ক্যানিয়ন

৪০. পর্বতারোহণে সমস্যার সৃষ্টি হয়-
(ক) পিরামিড চূড়ার উপস্থিতিতে
(খ) ক্রেভাসের উপস্থিতিতে
(গ) রসে মতানের উপস্থিতিতে
(ঘ) এসকারের উপস্থিতিতে

উত্তরঃ (খ) ক্রেভাসের উপস্থিতিতে

৪১. সমুদ্রের তলদেশে সঞ্চিত গ্রাবরেখাকে বলে-
(ক) ভূমি গ্রাবরেখা (খ) প্রান্ত গ্রাবরেখা
(গ) স্তরায়িত গ্রাবরেখা (ঘ) পার্শ্ব গ্রাবরেখা

উত্তরঃ (গ) স্তরায়িত গ্রাবরেখা

৪২. বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস হল-
(ক) সূর্য (খ) নদী (গ) বায়ু (ঘ) হিমবাহ

উত্তরঃ (ক) সূর্য

৪৩. দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে-
(ক) জলবিভাজিকা (খ) নদীমঞ্চ
(গ) স্বাভাবিক বাঁধ (ঘ) দোয়াব

উত্তরঃ (ক) জলবিভাজিকা

৪৪. যে প্রক্রিয়ায় নদীবাহিত প্রস্তরখণ্ড পরস্পরের সঙ্গে সংঘর্ষের ফলে ভেঙে গিয়ে নুড়ি, বালি প্রভৃতিতে পরিণত হয় তাকে বলে-
(ক) অবঘর্ষ ক্ষয় (খ) দ্রবণ ক্ষয়
(গ) জলপ্রবাহ ক্ষয় (ঘ) ঘর্ষণ ক্ষয়

উত্তরঃ (ঘ) ঘর্ষণ ক্ষয়

৪৫. ‘ভিস হর্ন’ পিরামিড চূড়া অবস্থিত-
(ক) ফ্রান্সে (খ) সুইটজারল্যান্ডে (গ) ভারতে
(ঘ) নেপালে

উত্তরঃ (খ) সুইটজারল্যান্ডে

৪৬. পৃথিবীর বৃহত্তম নদীবদ্বীপ হল-
(ক) সাগরদ্বীপ (খ) ইলহা-দ্য-মারাজো
(গ) মাজুলি (ঘ) লাক্ষাদ্বীপ

উত্তরঃ (খ) ইলহা-দ্য-মারাজো

৪৭. পৃথিবীর দ্রুততম হিমবাহ হল-
(ক) ল্যামবার্ট (খ) মালাসপিনা
(গ) জ্যাকোবসাভোঁ (ঘ) কোয়ারেক

উত্তরঃ (গ) জ্যাকোবসাভোঁ

৪৮. পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল-
(ক) হুবার্ড (খ) কোয়ারেক (গ) মালাসপিনা
(ঘ) ল্যামবার্ট

উত্তরঃ (ঘ) ল্যামবার্ট

৪৯. মরুভূমি ও মরুপ্রায় অঞ্চলে ভূমিরূপ পরিবর্তনকারী প্রধান বহির্জাত শক্তি হল-
(ক) বায়ু (খ) নদী (গ) হিমবাহ (ঘ) কোনোটিই নয়

উত্তরঃ (ক) বায়ু

৫০. যে প্রক্রিয়ায় অসমতল ও বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে-
(ক) নগ্নীভবন (খ) আরোহণ‌(গ) পর্যায়ন
(ঘ) অবরোহণ

উত্তরঃ (গ) পর্যায়ন

৫১. ঘোড়ামারা দ্বীপটির বেশিরভাগ অংশ জলে ডুবে যাওয়ার প্রধান কারণ হল-
(ক) ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি
(খ) সাইক্লোন ও মানুষের হস্তক্ষেপ
(গ) জোয়ারভাটা ও বানডাকা
(ঘ) সমুদ্রতলদেশের অবনমন

উত্তরঃ (ক) ক্ষয় ও সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি

৫২. প্রশস্ত নদী মোহনাকে বলে-
(ক) বদ্বীপ (খ) খাঁড়ি (গ) প্লাবনভূমি (ঘ) ক্যানিয়ন

উত্তরঃ (খ) খাঁড়ি

৫৩. চলমান বালিয়াড়িকে বলে-
(ক) শটস (খ) ওয়াদি (গ) ধ্রিয়ান (ঘ) প্লায়া

উত্তরঃ (গ) ধ্রিয়ান

৫৪. নিম্নলিখিত কোনটি পূর্ববর্তী নদী-
(ক) তাপ্তি (খ) লুনি (গ) গঙ্গা (ঘ) গোদাবরী

উত্তরঃ (গ) গঙ্গা

৫৫. যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে-
(ক) আরোহণ (খ) অবরোহণ (গ) আবহবিকার (ঘ) নগ্নীভবন

উত্তরঃ (ক) আরোহণ

৫৬. মোরগের ঝুঁটির মতো দেখতে ভূমিরূপটি হল-
(ক) গৌর (খ) জিউগেন (গ) ইনসেলবার্জ
(ঘ) ইয়ার্দাং

উত্তরঃ (ঘ) ইয়ার্দাং

৫৭. কোন ভূমিরূপটি বায়ুর সঞ্চয়কার্যে গঠিত-
(ক) লোয়েস (খ) গ্রাবরেখা (গ) ইয়ার্দাং
(ঘ) র‍্যান্ডফ্লাফট

উত্তরঃ (ক) লোয়েস

৫৮. চুনাপাথরযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল-
(ক) অবঘর্ষ (খ) ঘর্ষণ ক্ষয় (গ) জলপ্রবাহ ক্ষয় (ঘ) দ্রবণ ক্ষয়

উত্তরঃ (ঘ) দ্রবণ ক্ষয়

৫৯. অভিকর্ষের টানে ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসার প্রক্রিয়াকে বলে-
(ক) আবহবিকার (খ) পর্যায়ন
(গ) অন্তর্জাত প্রক্রিয়া (ঘ) পুঞ্জক্ষয় প্রক্রিয়া

উত্তরঃ (ঘ) পুঞ্জক্ষয় প্রক্রিয়া

৬০. সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে বলে-
(ক) শটস (খ) বোলসন (গ) ধান্দ (ঘ) তাল

উত্তরঃ (গ) ধান্দ

৬১. নিম্নলিখিত কোন রাজ্যে ক্ষয়ের শেষ সীমা (Peneplain) দেখা যায়-
(ক) উত্তরাখণ্ড (খ) উড়িষ্যা (গ) ছত্তিশগড়
(ঘ) রাজস্থান

উত্তরঃ (খ) উড়িষ্যা

৬২. নদীর উচ্চগতিতে সৃষ্ট ভূমিরূপটি হল-
(ক) বিন্দুবার (খ) বদ্বীপ‌ (গ) খাঁড়ি
(ঘ) প্রপাতকূপ

উত্তরঃ (ঘ) প্রপাতকূপ

৬৩. নদীর ক্ষয়কার্যের সঙ্গে যুক্ত অপসারণ প্রক্রিয়াটি হল
(ক) অবঘর্ষ (খ) অপসারণ (গ) ঘর্ষণ
(ঘ) দ্রবণ

উত্তরঃ (খ) অপসারণ

৬৪. গ্রিনল্যান্ড ও নিউজিল্যান্ডে আংশিক ডুবে থাকা উপত্যকা যে শক্তির ক্ষয়কার্যে সৃষ্টি-
(ক) নদী (খ) বায়ু (গ) হিমবাহ
(ঘ) নদী ও বায়ুর মিলিত কার্য

উত্তরঃ (গ) হিমবাহ

৬৫. পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত হল-
(ক) নায়াগ্রা (খ) স্ট্যানলি বা বোয়োমা
(গ) অ্যাঞ্জেল(ঘ) ভিক্টোরিয়া

উত্তরঃ (খ) স্ট্যানলি বা বোয়োমা

৬৬. পৃথিবীর সবচেয়ে ধীর গতিসম্পন্ন হিমবাহ হল-
(ক) আন্টার্কটিকার ল্যামবার্ট
(খ) আন্টার্কটিকার মেসার্ভ
(গ) আলাস্কার হুবার্ড
(ঘ) আলাস্কার মালাসপিনা

উত্তরঃ (খ) আন্টার্কটিকার মেসার্ভ

৬৭. মরু অঞ্চলের শুষ্ক নদীখাতকে বলে-
(ক) প্লায়া (খ) হামাদা (গ) মরূদ্যান (ঘ) ওয়াদি

উত্তরঃ (ঘ) ওয়াদি

৬৮. মেরু ও উচ্চ পার্বত্য অঞ্চলে সর্বাধিক কার্যকর বহির্জাত শক্তি হল-
(ক) হিমবাহ (খ) সমুদ্রতরঙ্গ (গ) নদী (ঘ) বায়ু

উত্তরঃ (ক) হিমবাহ

৬৯. পাদদেশীয় হিমবাহ বা হিমবাহের অগ্রভাগকে বলে-
(ক) ক্র্যাগ (খ) রসে মতানে (গ) এসকার
(ঘ) লোব

উত্তরঃ (ঘ) লোব

৭০. ধনুকাকৃতি বদ্বীপ দেখা যায়-
(ক) নীলনদে
(খ) কাবেরী নদীতে
(গ) লেনা নদীতে
(ঘ) মিসিসিপি-মিসৌরি নদীতে

উত্তরঃ (ক) নীলনদে

৭১. মরুভূমিতে বায়ুদ্বারা বালুকণা উত্থিত ও অপসারিত হয় যে প্রক্রিয়ায়-
(ক) অপসারণ (খ) অবঘর্ষ (গ) ঘর্ষণ
(ঘ) লম্ফদান

উত্তরঃ (গ) ঘর্ষণ

৭২. মরু সমপ্রায়ভূমিতে কঠিন শিলাগঠিত কিছু অনুচ্চ পাহাড় অবশিষ্টাংশ ভূমিরূপ হিসেবে থেকে যায়-
(ক) ইয়ার্দাং (খ) জিউগেন (গ) বালিয়াড়ি
(ঘ) ইনসেলবার্জ রূপে

উত্তরঃ (ঘ) ইনসেলবার্জ রূপে

৭৩. কোন্ দেশটিকে ‘The land of fjord’ বলা হয়-
(ক) সুইডেন (খ) ডেনমার্ক (গ) নরওয়ে
(ঘ) গ্রিনল্যান্ড

উত্তরঃ (গ) নরওয়ে

৭৪. দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে বলে-
(ক) জলবিভাজিকা (খ) নদীমঞ্চ
(গ) স্বাভাবিক বাঁধ (ঘ) দোয়াব

উত্তরঃ (ক) জলবিভাজিকা

৭৫. পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে গভীর ফাটলগুলিকে বলে-
(ক) নুনাডনক (খ) ক্রেভাস (গ) অ্যারেট
(ঘ) সার্ক

উত্তরঃ (খ) ক্রেভাস

৭৬. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ-
(ক) মিসিসিপি বদ্বীপ (খ) গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ
(গ) সিন্ধু বদ্বীপ (ঘ) নীলনদের বদ্বীপ

উত্তরঃ (খ) গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপ

৭৭. নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায়-
(ক) আরোহণ প্রক্রিয়ার
(খ) অবরোহণ প্রক্রিয়ার
(গ) অবঘর্ষ প্রক্রিয়ার
(ঘ) নগ্নীভবন প্রক্রিয়ার

উত্তরঃ (খ) অবরোহণ প্রক্রিয়ার

৭৮. ‘ফিয়র্ডের দেশ’ বলা হয়-
(ক) রাশিয়া (খ) নরওয়ে (গ) ফিনল্যান্ড
(ঘ) সুইডেনকে

উত্তরঃ (খ) নরওয়ে

৭৯. যে প্রক্রিয়ার ভূমির উচ্চতা হ্রাস পায় তাকে বলে-
(ক) অগ্ন্যুদগম (খ) আরোহণ
(গ) সঞ্চয় কার্য (ঘ) অবরোহণ

উত্তরঃ (ঘ) অবরোহণ

৮০. ভারতের হিমালয় পর্বতের একটি পার্বত্য হিমবাহ হল
(ক) রুপাল (খ) সিয়াচেন (গ) হিসপার (ঘ) জেমু

উত্তরঃ (ঘ) জেমু

৮১. ভারতের দীর্ঘতম হিমবাহ হল-
(ক) গঙ্গোত্রী (খ) সিয়াচেন (গ) জেমু
(ঘ) বলটারো হিমবাহ

উত্তরঃ (খ) সিয়াচেন

৮২. পেডিমেন্টের উপর যে ক্ষয়জাত ও অবশিষ্ট পাহাড় সৃষ্টি হয় তাকে বলে-
(ক) মোনাডনক (খ) ইনসেলবার্জ (গ) ধ্রিয়ান (ঘ) হামাদা

উত্তরঃ (খ) ইনসেলবার্জ

৮৩. লবণযুক্ত শিলাস্তরের ওপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হল-
(ক) অবঘর্ষ ক্ষয় (খ) ঘর্ষণ ক্ষয়
(গ) জলপ্রবাহ ক্ষয় (ঘ) দ্রবণ ক্ষয়

উত্তরঃ (ঘ) দ্রবণ ক্ষয়

৮৪. পাথুরে মরুভূমিকে মিশরে বলে-
(ক) রেগ (খ) কুম (গ) সেরির (ঘ) আর্গ

উত্তরঃ (গ) সেরির

৮৫. হিমবাহ সৃষ্ট হ্রদ হল-
(ক) করি হ্রদ (খ) প্লায়া হ্রদ
(গ) অশ্বক্ষুরাকৃতি হ্রদ (ঘ) উপহ্রদ

উত্তরঃ (ক) করি হ্রদ

৮৬. নীচের যে প্রক্রিয়াটি বহির্জাত প্রক্রিয়া নয়-
(ক) আবহবিকার (খ) নগ্নীভবন
(গ) অগ্ন্যুদগম (ঘ) পুঞ্জিত ক্ষয়

উত্তরঃ (গ) অগ্ন্যুদগম

৮৭. কোনটি ‘মৃত্যুফাঁদ’ নামে পরিচিত-
(ক) করি হ্রদ (খ) গাসি (গ) বার্গস্রুন্ড
(ঘ) পলল শঙ্কু

উত্তরঃ (গ) বার্গস্রুন্ড

৮৮. পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ গঠিত হয়েছে-
(ক) নীলনদের মোহনায়
(খ) হোয়াংহোর মোহনায়
(গ) সিন্ধুনদের মোহনায়
(ঘ) মিসিসিপি-মিসৌরীর মোহনায়

উত্তরঃ মিসিসিপি-মিসৌরীর মোহনায়

৮৯. শুষ্ক মরু বা মরুপ্রায় অঞ্চলে অবস্থিত লবণাক্ত হ্রদকে বলে-
(ক) ওয়াদি (খ) বাজাদা (গ) প্লায়া
(ঘ) পেডিমেন্ট

উত্তরঃ (গ) প্লায়া

৯০. দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমি হল-
(ক) জলবিভাজিকা (খ) নদীমঞ্চ
(গ) স্বাভাবিক বাঁধ (ঘ) দোয়াব

উত্তরঃ (ঘ) দোয়াব

৯১. নদী বাঁকের উত্তল অংশের সঞ্চয়কে বলা হয়-
(ক) পুল (খ) বিন্দুবার (গ) প্লাঞ্জপুল
(ঘ) কাসকেড

উত্তরঃ (খ) বিন্দুবার

৯২. কোন্ মহাদেশে সর্বাধিক হিমবাহ রয়েছে-
(ক) অ্যান্টার্কটিকা (খ) ওশিয়ানিয়া (গ) এশিয়া (ঘ) ইউরোপ

উত্তরঃ (ক) অ্যান্টার্কটিকা

৯৩. পর্বতের পাদদেশে হিমবাহের সঞ্চয়ে গঠিত ভূমিরূপ হল-
(ক) ফিয়র্ড (খ) গ্রাবরেখা (গ) এসকার
(ঘ) রসে মতানে

উত্তরঃ (গ) এসকার

৯৪. হিমরেখার ক্ষয়ের ফলে গঠিত একটি ভূমিরূপ হল-
(ক) কেটল (খ) রসে মতানে (গ) এসকার
(ঘ) কেটল হ্রদ

উত্তরঃ (খ) রসে মতানে

৯৫. অবরোহণ প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপের উদাহরণ হল-
(ক) স্বাভাবিক বাঁধ (খ) এসকার
(গ) সিফ বালিয়াড়ি (ঘ) জলপ্রপাত

উত্তরঃ (ঘ) জলপ্রপাত

৯৬. করাতের দাঁতের মতো বা তীক্ষ্ণাগ্র বদ্বীপ (Cuspid delta) হল-
(ক) গঙ্গা (খ) মিসিসিপি (গ) তাইবার
(ঘ) রাইন নদীর বদ্বীপ

উত্তরঃ (গ) তাইবার

৯৭. অবরোহণ ও আরোহণের সম্মিলিত ফল হল-
(ক) ক্ষয়ীভবন (খ) পর্যায়ন (গ) নগ্নীভবন
(ঘ) পুঞ্জিত ক্ষয়

উত্তরঃ (খ) পর্যায়ন

৯৮. নদীর নিক পয়েন্টের মধ্যে সৃষ্টি হয়-
(ক) অশ্বক্ষুরাকৃতি হ্রদ (খ) প্লাবনভূমি
(গ) জলপ্রপাত (ঘ) পলল শঙ্কু

উত্তরঃ (গ) জলপ্রপাত

৯৯. যে প্রক্রিয়ায় বিভিন্ন প্রাকৃতিক শক্তি ভূপৃষ্ঠে কাজ করে ভূমিরূপের পরিবর্তন ঘটায় তাকে বলে-
(ক) বহির্জাত প্রক্রিয়া
(খ) অন্তর্জাত প্রক্রিয়া
(গ) গিরিজনি আলোড়ন
(ঘ) মহিভাবক আলোড়ন

উত্তরঃ (ক) বহির্জাত প্রক্রিয়া

১০০. ঠিক জোড়াটি নির্বাচন করো-
(ক) শৃংখলিত শৈলশিরা – নদীর সঞ্চয়কাজ
(খ) এরিটি – হিমবাহের সঞ্চয়কাজ
(গ) অপসারণ গর্ত – বায়ুর সঞ্চয়কাজ
(ঘ) বালিয়াড়ি – বায়ুর সঞ্চয়কাজ

উত্তরঃ (ঘ) বালিয়াড়ি – বায়ুর সঞ্চয়কাজ

১০১. বায়ুর সঞ্চয়ের ফলে গঠিত সমভূমিকে বলে-
(ক) বালিয়াড়ি (খ) হামাদা (গ) ধ্রিয়ান
(ঘ) লোয়েস

উত্তরঃ (ঘ) লোয়েস

১০২. ‘Basket of egg topography’-এর সঙ্গে সম্পর্কিত ভূমিরূপটি হল-
(ক) ড্রামলিন (খ) এসকার (গ) বাজাদা
(ঘ) ক্রেভাস

উত্তরঃ (ক) ড্রামলিন

১০৩. আরোহণ প্রক্রিয়ার সৃষ্ট একটি ভূমিরূপ হল-
(ক) গিরিখাত (খ) রসে মতানে (গ) বালিয়াড়ি (ঘ) গৌর

উত্তরঃ (গ) বালিয়াড়ি

১০৪. ‘Basket of egg topography’ গঠন করে-
(ক) এসকার (খ) গ্রাবরেখা (গ) ড্রামলিন
(ঘ) বহিঃবিধৌত সমভূমি

উত্তরঃ (গ) ড্রামলিন

১০৫. বায়ু ও জলধারার সম্মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ হল—
(ক) ওয়াদি (খ) গারা (গ) বালিয়াড়ি
(ঘ) ইনসেলবার্জ

উত্তরঃ (ক) ওয়াদি

১০৬. মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উত্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হল—
(ক) অপসারণ (খ) অবঘর্ষ (গ) ঘর্ষণ
(ঘ) লম্ফদান

উত্তরঃ (ক) অপসারণ

১০৭. ক্যানিয়ন ‘।’ আকৃতি হওয়ার প্রধান কারণ হল—
(ক) নদীর নিম্নক্ষয় (খ) ভূমির খাড়া ঢাল
(গ) বৃষ্টিহীন শুষ্ক মরু অঞ্চল (ঘ) নদীর পার্শ্বক্ষয়

উত্তরঃ (ক) নদীর নিম্নক্ষয়

১০৮. নিম্নলিখিত কোনটি আদর্শ নদীর উদাহরণ—
(ক) নমর্দা (খ) গোদাবরী (গ) ব্রহ্মপুত্র
(ঘ) কাবেরী

উত্তরঃ (গ) ব্রহ্মপুত্র

১০৯. শুষ্ক অঞ্চলে গিরিখাতকে বলা হয়—
(ক) ক্যানিয়ন (খ) ‘V’ আকৃতির উপত্যকা
(গ) মন্থকূপ (ঘ) ধান্দ

উত্তরঃ (ক) ক্যানিয়ন

১১০. যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে—
(ক) আরোহণ প্রক্রিয়া (খ) অবরোহণ প্রক্রিয়া
(গ) আবহবিকার প্রক্রিয়া (ঘ) নগ্নীভবন প্রক্রিয়া

উত্তরঃ আরোহণ প্রক্রিয়া

১১১. পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হল—
(ক) সম্বর (খ) পুষ্কর (গ) কাতারা (ঘ) প্লায়া

উত্তরঃ (গ) কাতারা

১১২. ঠিক জোড়াটি নির্বাচন করো—
(ক) নদীর অধিক নিম্নক্ষয় – প্লাবনভূমি
(খ) নদীর অধিক পার্শ্বক্ষয় – গিরিখাত
(গ) নদীর গতিপথে কঠিন শিলার নীচে কোমল শিলার অবস্থান – জলপ্রপাত
(ঘ) নদীর উচ্চগতিতে অধিক ক্ষয়কাজ – বদ্বীপ

উত্তরঃ (গ) নদীর গতিপথে কঠিন শিলার নীচে কোমল শিলার অবস্থান – জলপ্রপাত

১১৩. হিমরেখার উচ্চতা সর্বনিম্ন হয়—
(ক) নিরক্ষীয় অঞ্চলে
(খ) নাতিশীতোষ্ণ অঞ্চলে
(গ) উপক্রান্তীয় অঞ্চলে
(ঘ) মেরু অঞ্চলে

উত্তরঃ (ঘ) মেরু অঞ্চলে

১১৪. নদীর গতিবেগ দ্বিগুণ বেড়ে গেলে তার বহন ক্ষমতা বাড়ে—
(ক) ৭ গুণ (খ) ২ গুণ (গ) ৬ গুণ (ঘ) ৬৪ গুণ

উত্তরঃ (ঘ) ৬৪ গুণ

১১৫. সমুদ্র উপকূল সংলগ্ন আংশিক জলপূর্ণ গিরিখাতকে বলা হয়—
(ক) ফিয়র্ড (খ) হিমদ্রোণী‌(গ) করি
(ঘ) ঝুলন্ত উপত্যকা

উত্তরঃ (ক) ফিয়র্ড

১১৬. হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হল—
(ক) ফিয়র্ড (খ) বার্গস্রুন্ড (গ) করি (ঘ) এরিটি

উত্তরঃ (খ) বার্গস্রুন্ড

১১৭. পলল শঙ্কু দেখা যায়—
(ক) পর্বতের উচ্চভাগে (খ) পর্বতের পাদদেশে
(গ) বদ্বীপ অঞ্চলে (ঘ) উপকূল অঞ্চলে

উত্তরঃ (খ) পর্বতের পাদদেশে

📌 আরো দেখোঃ

📌দশম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 ভূগোল সিলেবাস দশম শ্রেণিClick Here

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় Click Here

📌 মাধ্যমিক মক্ টেস্ট সমস্ত বিষয় Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply