Class 10 Geography First Unit Test Question with Answer Set-4 wbbse | দশম শ্রেণির ভূগোল প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 10 (X) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER

Set-4

Class 10 Geography First Unit Test Question with Answer Set-4 wbbse | দশম শ্রেণির ভূগোল প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৪

সিলেবাস ও নম্বর বিভাজন

📌দশম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 ভূগোল সিলেবাস দশম শ্রেণি Click Here

📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
দশম শ্রেণি
ভূগোল ও পরিবেশ
সময় ১ ঘণ্টা ২০ মিনিট                       পূর্ণমান- ৪০

বিভাগ – ক

১। সঠিক উত্তর নির্বাচন করো : ১×৮=৮

১.১ পললশঙ্কু দেখা যায়—
(ক) বদ্বীপে (খ) পর্বতের পাদদেশে (গ) পর্বতের উচ্চভাগে (ঘ) মিয়েন্ডারে

উত্তরঃ (খ) পর্বতের পাদদেশে।

১.২ নিউমুর দ্বীপটি যে নদীর মোহনায় অবস্থিত—
(ক) হুগলি (খ) হলদি (গ) কংসাবতী (ঘ) মাতলা

উত্তরঃ (ক) হুগলি।

১.৩ ব্যাঙের জুতার মতো ভূমিরূপকে বলে—
(ক) গৌর (খ) ইয়ার্নার (গ) ইনসেলবার্জ (ঘ) বার্খান।

উত্তরঃ (ক) গৌর।

১.৪ বদ্বীপের আকৃতি পাখির পায়ের মতো যে নদীর—
(ক) নীল (খ) মিসিসিপি (গ) গঙ্গা (ঘ) টেমস্

উত্তরঃ (খ) মিসিসিপি।

১.৫ শতদ্রু কোন নদীর উপনদী—
(ক) সিন্ধু (খ) গঙ্গা (গ) ব্রহ্মপুত্র (ঘ) যমুনা

উত্তরঃ (ক) সিন্ধু

১.৬ আম্রবৃষ্টি দেখা যায়—
(ক) উত্তর ভারতে (খ) দক্ষিণ ভারতে (গ) পূর্ব ভারতে (ঘ) পশ্চিম ভারতে।

উত্তরঃ (খ) দক্ষিণ ভারতে।

১.৭ ভারতের নবগঠিত রাজ্যটি হল—
(ক) ছত্রিশগড় (খ) ঝাড়খণ্ড (গ) উত্তরাখণ্ড (ঘ) তেলেঙ্গানা।

উত্তরঃ (ঘ) তেলেঙ্গানা।

১.৮ ভাঙ্গর পাঞ্জাবে যে নামে পরিচিত—
(ক) ধোয়া (খ) খোশ (গ) তাল (ঘ) বেট

উত্তরঃ (ক) ধোয়া

বিভাগ – খ

২। নীচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও : ১x৮=৮

২.১ শূন্যস্থান পূরণ করো : ১×৪=৪

২.১.১ মরু অঞ্চলের লবণাক্ত হ্রদকে _______ বলে।

উত্তরঃ প্লায়া।

২.১.২ ক্ষয়কার্যের _______ প্রক্রিয়ায় মন্থকূপ সৃষ্টি হয়।

উত্তরঃ অবঘর্ষ।

২.১.৩ ________ জলপ্রপাত কাবেরী নদীতে অবস্থিত।

উত্তরঃ শিবসমুদ্রম।

২.১.৪ দুটি বড়ো নদীর মধ্যবর্তী ভূভাগকে ________ বলে।

উত্তরঃ শোয়াব।

২.২ একটি বাক্যে উত্তর দাও : ১×২=২

২.২.১ কোন ভূমিরূপকে ‘ডিমের ঝুড়ি’ বলে ?

উত্তরঃ ড্রামলিন ভূমিরূপকে ‘ডিমের ঝুড়ি’ বলা হয়।

২.২.২ ভারতের দীর্ঘতম বাঁধটি কোন নদীর উপর নির্মিত ?

উত্তরঃ ভারতের দীর্ঘতম বাঁধটি (হীরাকুঁদ) মহানদী নদীর উপর নির্মিত।

২.৩ বাক্যগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখ : ১×২=২

২.৩.১ মাজুলি বিশ্বের বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপ।

উত্তরঃ শুদ্ধ।

২.৩.২ কৃষ্ণমৃত্তিকা সৃষ্টি হয়েছে ব্যাসাল্ট শিলা থেকে।

উত্তরঃ শুদ্ধ।

বিভাগ – গ

৩. সংক্ষেপে উত্তর দাও : ২×৪=৮

৩.১ বার্গস্রুন্ড কী ? অথবা, লোয়েস কী ?

উত্তরঃ পার্বত্য হিমবাহ যখন অগ্রসর হয়, তখন হিমবাহের উপরিভাগের বরফ ও পাহাড়ের গায়ের স্থির বরফের মধ্যে যে গভীর ফাটল সৃষ্টি হয়, তাকে বার্গস্রুন্ড বলে।

অথবা, মরুভূমি অঞ্চলের সূক্ষ্ম বালুকণা বা পলি বায়ুর দ্বারা বাহিত হয়ে বহু দূরে কোনো নিচু স্থানে সঞ্চিত হয়ে যে সমভূমি তৈরি করে, তাকে লোয়েস বলে (যেমন: চীনের হোয়াংহো অববাহিকা)।

৩.২ আরোহন প্রক্রিয়া কী ? অথবা, খাঁড়ি কী ?

উত্তরঃ প্রাকৃতিক শক্তির প্রভাবে নদী বা বায়ুর দ্বারা বাহিত পলি, বালু বা কাকর নিচু স্থানে সঞ্চিত হয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি করার পদ্ধতিকে আরোহন বলা হয়।

অথবা, নদীর মোহনায় সমুদ্রের জোয়ারের প্রভাবে যে চওড়া ও ফানেল আকৃতির নদীমুখ তৈরি হয়, তাকে খাঁড়ি বলে (যেমন: সুন্দরবন অঞ্চলের নদীগুলো)।

৩.৩ সামাজিক বনসৃজন কী ? অথবা, রেগুড় কী ?

উত্তরঃ সমাজের সাধারণ মানুষের অংশগ্রহণে যখন অব্যবহৃত বা পতিত জমিতে (যেমন: রাস্তার ধার বা রেল লাইনের ধার) পরিকল্পিতভাবে গাছ লাগানো হয়, তখন তাকে সামাজিক বনসৃজন বলে।

অথবা, দাক্ষিণাত্যের ব্যাসাল্ট শিলা থেকে উৎপন্ন উর্বর কালো মাটিকে রেগুড় বলে। এই মাটি তুলা চাষের জন্য অত্যন্ত উপযোগী।

৩.৪ মালনাদ কী ? অথবা, দুন কী ?

উত্তরঃ কর্ণাটক মালভূমির পশ্চিমদিকের উঁচু-নিচু ও পাহাড়ঘেরা ঢেউখেলানো ভূভাগকে মালনাদ বলে। কন্নড় ভাষায় এর অর্থ ‘পাহাড়ি দেশ’।

অথবা, হিমালয়ের শিবালিক ও হিমাচল শ্রেণির মাঝখানে অবস্থিত সংকীর্ণ ও দীর্ঘ অনুদৈর্ঘ্য উপত্যকাকে দুন বলে (যেমন: দেরাদুন)।

বিভাগ – ঘ

৪. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ৩×২=৬

৪.১ সব নদীতে বদ্বীপ গঠিত হয়না কেন ?

অথবা, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য লেখো।

৪.২ বৃষ্টির জল সংরক্ষণে তামিলনাড়ুর ভূমিকা কী ?

অথবা, ভারতের পূর্বউপকূল ও পশ্চিম উপকূলের মধ্যে পার্থক্য লেখো।

বিভাগ – ঙ

৫. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ৫×২=১০

৫.১ নদীর সঞ্চয় কার্যে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ আলোচনা করো।

অথবা, বায়ু ও জলধারার মিলিত কার্যে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপ আলোচন করো।

৫.২ ভারতের চিরহরিৎ ও ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য উল্লেখ করো।

অথবা, উত্তরের সমভূমির ভূ-প্রাকৃতিক শ্রেণিবিভাগ আলোচনা করো।

📌 আরো দেখোঃ

📌দশম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

📌 ভূগোল সিলেবাস দশম শ্রেণি Click Here

📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌দশম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌 মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় Click Here

📌 মাধ্যমিক মক্ টেস্ট সমস্ত বিষয় Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply