FIRST SUMMATIVE EVALUATION
CLASS 10 (X) WBBSE
GEOGRAPHY QUESTION PAPER
Set-3
Class 10 Geography First Unit Test Question with Answer Set-3 wbbse | দশম শ্রেণির ভূগোল প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-৩
সিলেবাস ও নম্বর বিভাজন

📌দশম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 ভূগোল সিলেবাস দশম শ্রেণি Click Here
📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন
দশম শ্রেণি
ভূগোল ও পরিবেশ
সময় ১ ঘণ্টা ২০ মিনিট পূর্ণমান- ৪০
বিভাগ – ‘ক’
১। সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ সম্পূর্ণ বাক্যে উত্তর দাও : ১×৮=৮
১.১ পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল—
(ক) অ্যাঞ্জেল (খ) দশম (গ) জোনা (ঘ) হুড্রু
উত্তরঃ (ক) অ্যাঞ্জেল
১.২ হিমবাহের পার্শ্ব ও নিম্ন ক্ষয়ের ফলে ‘U’ আকৃতির উপত্যকা—
(ক) অ্যারেট (খ) হিমদ্রোণি (গ) ঝুলন্ত উপত্যকা (ঘ) সার্ক
উত্তরঃ (খ) হিমদ্রোণি
১.৩ বায়ুর ক্ষয়জাত ভূমিরূপ হল—
(ক) ড্রামলিন (খ) সিফ্ বালিয়াড়ি (গ) তির্যক বালিয়াড়ি (ঘ) জিউগেন্
উত্তরঃ (ঘ) জিউগেন্
১.৪ ভারতের যে নদীকে ‘দক্ষিণের গঙ্গা’ বলা হয়—
(ক) কাবেরী (খ) মহানদী (গ) গোদাবরী (ঘ) কৃষ্ণা
উত্তরঃ (গ) গোদাবরী
১.৫ জলস্রোতের সঙ্গে পাক খাওয়া নুড়ির আঘাতে নদীর তলদেশে সৃষ্ট ছোটো-বড়ো গর্তকে বলে—
(ক) মন্থকূপ (গ) কাসকেড (গ) প্রপাত কূপ (ঘ) ক্যাটারাক্ট
উত্তরঃ (ক) মন্থকূপ।
১.৬ ভারতের যে রাজ্যটি বৃষ্টির জল সংরক্ষণে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে—
(ক) মহারাষ্ট্র (খ) কেরালা (গ) তামিলনাড়ু (ঘ) হিমাচল প্রদেশ
উত্তরঃ (গ) তামিলনাড়ু।
১.৭ ভারতে মৌসুমি বায়ুর প্রত্যাবর্তন কাল—
(ক) গ্রীষ্মকাল (খ) শরৎকাল (গ) বর্ষাকাল
(ঘ) শীতকাল
উত্তরঃ (খ) শরৎকাল।
১.৮. ভারতে বছরে দুবার বৃষ্টিপাত যুক্ত উপকূল হল—
(ক) কোঙ্কন (খ) করমণ্ডল (গ) মালাবার
(ঘ) উত্তর সরকার
উত্তরঃ (খ) করমণ্ডল।
বিভাগ – ‘খ’
২। নিম্নলিখিত ১১টি প্রশ্নের মধ্যে যে-কোনো আটটি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে করতে হবে : ১x৮=৮
[প্রতিটি ধরনের প্রশ্ন থেকে কমপক্ষে একটি প্রশ্ন করতেই হবে। নিম্নলিখিত বাক্যগুলির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসিয়ে সম্পূর্ণ করো।]
২.১ পৃথিবীর দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ ___________।
উত্তরঃ ল্যাম্বার্ট (আন্টার্কটিকা)।
২.২ ভারতের দক্ষিণতম বিন্দু হল ___________।
উত্তরঃ পয়েন্ট (ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু কন্যাকুমারীকা, কিন্তু ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট)।
২.৩ মালাবার উপকূলীয় সমভূমির হ্রদ বা জলাভূমিকে __________ বলে।
উত্তরঃ কয়াল।
নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ / অশুদ্ধ রূপে যাচাই করো :
২.৪ নদীর মধ্যগতিকে ‘পার্বত্য প্রবাহ’ বলা হয়।
উত্তরঃ অশুদ্ধ (মধ্যগতিকে সমভূমি প্রবাহ বলা হয়)।
২.৫ ‘আনাইমুদি’ হল দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ।
উত্তরঃ শুদ্ধ।
ক-স্তম্ভের সঙ্গে খ-মিলিয়ে উভয় স্তরে ক্রমিক নম্বর উল্লেখসহ সঠিক জোড়টি লেখো (‘খ’ স্তম্ভে একটি অতিরিক্তত বিকল্প রয়েছে)
| ক-স্তম্ভ | খ-স্তম্ভ |
| ২.৬ ধনুকাকৃতি ব-দ্বীপ | (অ) মৌসিনরাম |
| ২.৭ পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত অঞ্চল | (আ) ওয়াদি |
| ২.৮ মরুভূমির শুষ্ক নদীখাত | (ই) গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপ |
| (ঈ) সুবর্ণরেখা নদীর ব-দ্বীপ |
উত্তরঃ
২.৬ ধনুকাকৃতি ব-দ্বীপ – (ই) গঙ্গা-ব্রহ্মপুত্র ব-দ্বীপ
২.৭ পৃথিবীর সর্বাধিক বৃষ্টিপাত অঞ্চল – (অ) মৌসিনরাম
২.৮ মরুভূমির শুষ্ক নদীখাত – (আ) ওয়াদি
নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বা দুটি শব্দে উত্তর দাও :
২.৯ পর্বতের পাদদেশে নদীবাহিত বোল্ডার, শিলাখণ্ড, নুড়ি, পলি সঞ্চয়ে সৃষ্ট তিন কোণাকৃতি ভূমিরূপকে কী বলে ?
উত্তরঃ পাদদেশীয় পলল ব্যজনী (বা পলল শঙ্খ)।
২.১০ অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কী ?
উত্তরঃ ইটানগর।
২.১১ কাশ্মীর হিমালয়ের উল্লেখযোগ্য একটি হিমবাহের নাম কী ?
উত্তরঃ সিয়াচেন (বা হিসপার / বালতোরো)।
বিভাগ – ‘গ’
৩। নিম্নলিখিত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো চারটি) : ২×৪=৮
৩.১ ‘হিমরেখা’ বলতে কী বোঝ ?
উত্তরঃ সমুদ্রপৃষ্ঠ থেকে যে নির্দিষ্ট উচ্চতার উপরে সারা বছর তাপমাত্রা 0°C বা তার নিচে থাকে এবং ভূপৃষ্ঠ সারা বছর বরফে ঢাকা থাকে, সেই কাল্পনিক রেখাকে হিমরেখা বলে। অক্ষাংশ ও ঋতুভেদে এর উচ্চতা ভিন্ন হয়।
৩.২ ‘ইনসেলবার্জ’ কী ?
উত্তরঃ মরুভূমি বা শুষ্ক অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে কঠিন শিলা গঠিত সমপ্রায় ভূমিতে অবশিষ্ট অনুচ্চ টিলা বা পাহাড়কে ইনসেলবার্জ (জার্মান শব্দ, অর্থ- দ্বীপ শৈল) বলে। এগুলো গম্বুজাকার হয় এবং দূর থেকে দ্বীপের মতো দেখায়।
৩.৩ ‘জলবিভাজিকা’ বলতে কী বোঝ ?
উত্তরঃ যে উচ্চভূমি বা পাহাড়ি অঞ্চল দুই বা ততোধিক নদী অববাহিকাকে পৃথক করে এবং বৃষ্টির জলকে বিপরীতমুখী প্রবাহে চালিত করে, তাকে জলবিভাজিকা বলে। এটি প্রাকৃতিক জল নিষ্কাশন ব্যবস্থা নিয়ন্ত্রণ করে।
৩.৪ ‘বহুমুখী নদী পরিকল্পনা’ বলতে কী বোঝ ?
উত্তরঃ নদীর উপর বাঁধ দিয়ে বিদ্যুৎ উৎপাদন, সেচ, বন্যা নিয়ন্ত্রণ, মৎস্য চাষ ও নৌপরিবহন-এই সমস্ত উদ্দেশ্য একসাথে সাধনের পরিকল্পনাকে বহুমুখী নদী পরিকল্পনা বলে, যেমন- দামোদর উপত্যকা প্রকল্প।
৩.৫ ‘সামাজিক বনসৃজন’ কাকে বলে ?
উত্তরঃ সাধারণ মানুষের অংশগ্রহণ ও সহযোগিতায় অনাবাদী জমি, রাস্তার ধার, রেলপথের ধার বা গ্রামের পতিত জমিতে পরিবেশের ভারসাম্য ও গ্রামীণ অর্থনীতি উন্নত করার লক্ষ্যে গাছ লাগানোকে সামাজিক বনসৃজন বলে।
৩.৬ ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের অনুকূল পরিবেশ কী ?
উত্তরঃ ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের অনুকূল পরিবেশ—
উষ্ণতা : বার্ষিক গড় তাপমাত্রা 25°C – 30°CI
বৃষ্টিপাত : বার্ষিক 100 – 200 সেমি বৃষ্টিপাত (প্রধানত গ্রীষ্মকালে)।
জলবায়ু : গ্রীষ্মকালে আর্দ্র এবং শীতকালে শুষ্ক আবহাওয়া।
মাটি : পলি মাটি বা কাঁকুরে মাটি যা আর্দ্রতা ধারণে সক্ষম।
বিভাগ – ‘ঘ’
৪। নিম্নলিখিত প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দাও (যে-কোনো দুটি) : ৩×২=৬
৪.১ গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে উদাহরণসহ পার্থক্য নির্দেশ করো।
৪.২ উত্তর ও দক্ষিণ ভারতের নদনদীর বৈশিষ্ট্যের তুলনা করো।
৪.৩ ‘ভাঙ্গার’ ও ‘খাদারে’র মধ্যে পার্থক্য নির্ণয় করো।
বিভাগ – ‘ঙ’
৫। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও : ৫×২=১০
৫.১ হিমবাহ ও জলধারার সম্মিলিত অবক্ষেপন বা সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট যে-কোনো দুটি ভূমিরূপের বিবরণ দাও।
অথবা, ‘প্লাবনভূমি’ ও ‘স্বাভাবিক বাঁধ সৃষ্টির কারণ বিবৃত করো। “অশ্বক্ষুরাকৃতি হ্রদ’ বলতে কী বোঝ ? ৩+২
৫.২ ভারতের ‘কৃষ্ণমৃত্তিকা’র আঞ্চলিক বন্টন এবং এই মৃত্তিকার বৈশিষ্ট্য উল্লেখ করো। মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতি হিসাবে ‘ফালি চাষ’ ও ‘ধাপ চাষ’-এর ভূমিকা বিবৃত করো। ৩+২
অথবা, ভারতের জলবায়ুর যে-কোনো তিনটি নিয়ন্ত্রকের ভূমিকা বিশ্লেষণ করো। কৃষিকাজে সেচখালের মাধ্যমে জলসেচের একটি সুবিধা ও একটি অসুবিধা উল্লেখ করো। ৩+২
📌 আরো দেখোঃ
📌দশম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 ভূগোল সিলেবাস দশম শ্রেণি Click Here
📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌দশম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌দশম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌 মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় Click Here
📌 মাধ্যমিক মক্ টেস্ট সমস্ত বিষয় Click Here
