Princess September Bengali Meaning Class 8 wbbse | প্রিন্সেস সেপ্টেম্বর গল্পের বাংলা মানে অষ্টম শ্রেণি ইংরেজি

LESSON : 5

PRINCESS SEPTEMBER
(প্রিন্সেস সেপ্টেম্বর)
সেপ্টেম্বর মাসের রাজকুমারী
—W. Somerset Maugham
(ডব্লিউ. সমারসেট মম)

Princess September Bengali Meaning Class 8 wbbse | প্রিন্সেস সেপ্টেম্বর গল্পের বাংলা মানে অষ্টম শ্রেণি ইংরেজি

📌অষ্টম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

Unit – I

Princess September Bengali Meaning Class 8 wbbse | প্রিন্সেস সেপ্টেম্বর গল্পের বাংলা মানে অষ্টম শ্রেণি ইংরেজি

বাংলায় গল্পের সারাংশ—

সিয়ামের রাজকন্যা সেপ্টেম্বর একদিন খুব দুঃখিত ছিল। সেই সময় একটি ছোট পাখি এসে তাকে সুন্দর গান শোনায় এবং তার মন ভালো করে দেয়। পাখিটি প্রতিদিন তার কাছে আসত, গান গাইত এবং তাকে আনন্দ দিত। কিন্তু অন্য রাজকন্যারা ঈর্ষান্বিত হয়ে তাকে পরামর্শ দেয় পাখিটিকে খাঁচায় বন্দি রাখতে, যাতে সে হারিয়ে না যায়।

দিদিদের কথায় ভয় পেয়ে সেপ্টেম্বর পাখিটিকে খাঁচায় বন্দি করে। কিন্তু স্বাধীনতার অভাবে পাখিটি গান গাওয়া বন্ধ করে দেয় এবং তার স্বাস্থ্য খারাপ হতে থাকে। পাখিটি তাকে জানায় যে, বন্দি অবস্থায় সে গান গাইতে পারবে না এবং গান না গাইতে পারলে সে মরে যাবে।

পাখিটির কষ্ট দেখে সেপ্টেম্বরের হৃদয় গলে যায় এবং সে বুঝতে পারে যে ভালোবাসার অর্থ স্বাধীনতা কেড়ে নেওয়া নয়। সে খাঁচা খুলে পাখিটিকে মুক্তি দেয়। পাখিটি কথা দেয় যে সে আবার ফিরে আসবে। পরবর্তীতে পাখিটি নিয়মিত ফিরে আসত এবং সেপ্টেম্বরকে গান শোনাত।

নীতিকথা: এই গল্পের শিক্ষা হলো— সত্যিকারের ভালোবাসা মানে কাউকে নিজের কাছে বেঁধে রাখা নয়, বরং তাকে স্বাধীন থাকতে দেওয়া।

Let’s start :

William Somerset Maugham (1874-1965) was a British playwright, novelist, and short-story writer. During and after the wars, he travelled to India and South East Asia. Of Human Bondage is regarded as Maugham’s most important novel. His other important works include The Razor’s Edge, The Moon, and Sixpence etc. The present text is an adapted version of his short story of the same name.

উইলিয়াম সোমারসেট মম (১৮৭৪–১৯৬৫) ছিলেন একজন ব্রিটিশ নাট্যকার, ঔপন্যাসিক এবং ছোটগল্পকার। যুদ্ধকালীন এবং যুদ্ধ-পরবর্তী সময়ে তিনি ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভ্রমণ করেন। Of Human Bondage মমের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপন্যাস হিসেবে বিবেচিত হয়। তাঁর অন্যান্য গুরুত্বপূর্ণ রচনার মধ্যে রয়েছে The Razor’s Edge, The Moon and Sixpence প্রভৃতি। বর্তমান পাঠ্যটি তাঁর একই নামের একটি ছোটগল্পের রূপান্তরিত সংস্করণ।

Let’s Read :

1. Princess September, the daughter of the king of Siam, was very unhappy.

উচ্চারণ: প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার অব দ্য কিং অব সিয়াম, ওয়াজ ভেরি আনহ্যাপি।

অর্থ: সিয়ামের রাজার কন্যা প্রিন্সেস সেপ্টেম্বর খুবই দুঃখী ছিল।

2. She was weeping alone one day in her own room when she saw a little bird hop in.

উচ্চারণ: শি ওয়াজ উইপিং অ্যালোন ওয়ান ডে ইন হার ওন রুম হেন শি স’ আ লিটল বার্ড হপ ইন।

অর্থ: একদিন সে নিজের ঘরে একা কাঁদছিল, তখন সে দেখল একটি ছোট পাখি লাফিয়ে ভিতরে ঢুকল।

3. Then the little bird began to sing.

উচ্চারণ: দেন দ্য লিটল বার্ড বিগ্যান টু সিং।

অর্থ: তারপর ছোট পাখিটি গান গাইতে শুরু করল।

4. He sang a beautiful song all about the lake in the king’s garden and the willow trees reflected in the still water.

উচ্চারণ: হি স্যাং আ বিউটিফুল সং অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন অ্যান্ড দ্য উইলো ট্রিজ রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার।

অর্থ: সে একটি সুন্দর গান গাইল, যেখানে রাজার বাগানের হ্রদ ও স্থির জলে প্রতিফলিত উইলো গাছের কথা ছিল।

5. When he had finished, the Princess was not crying anymore.

উচ্চারণ: হেন হি হ্যাড ফিনিশড, দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর।

অর্থ: সে গান শেষ করলে, প্রিন্সেস আর কাঁদছিল না।

6. “That was a very nice song”, she said.

উচ্চারণ: দ্যাট ওয়াজ আ ভেরি নাইস সং, শি সেড।

অর্থ: “ওটা খুব সুন্দর একটা গান ছিল,” সে বলল।

7. “Would you want me to live with you?” said the little bird.

উচ্চারণ: উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ? সেড দ্য লিটল বার্ড।

অর্থ: “তুমি কি চাও আমি তোমার সঙ্গে থাকি?” ছোট পাখিটি বলল।

8. Princess September clapped her hands with delight.

উচ্চারণ: প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট।

অর্থ: আনন্দে প্রিন্সেস সেপ্টেম্বর হাততালি দিল।

9. Then the little bird hopped on to the end of the bed and sang her to sleep.

উচ্চারণ: দেন দ্য লিটল বার্ড হপড অন টু দ্য এন্ড অব দ্য বেড অ্যান্ড স্যাং হার টু স্লিপ।

অর্থ: তারপর ছোট পাখিটি বিছানার শেষ প্রান্তে লাফিয়ে উঠে তাকে গান শুনিয়ে ঘুম পাড়াল।

10. When she awoke the next day the little bird was still sitting there, and as she opened her eyes he said good morning.

উচ্চারণ: হেন শি অ্যাওোক দ্য নেক্সট ডে দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দেয়ার, অ্যান্ড অ্যাজ শি ওপেনড হার আইজ হি সেড গুড মর্নিং।

অর্থ: পরের দিন সে জেগে উঠে দেখল পাখিটি তখনও বসে আছে, আর সে চোখ খুলতেই পাখিটি তাকে সুপ্রভাত জানাল।

11. She stretched out the first finger of her right hand so that it served as a perch.

উচ্চারণ: শি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অব হার রাইট হ্যান্ড সো দ্যাট ইট সার্ভড অ্যাজ আ পার্চ।

অর্থ: সে তার ডান হাতের তর্জনী আঙুল বাড়িয়ে দিল যাতে পাখিটি বসতে পারে।

12. The little bird flew down and sat on it.

উচ্চারণ: দ্য লিটল বার্ড ফ্লু ডাউন অ্যান্ড স্যাট অন ইট।

অর্থ: ছোট পাখিটি উড়ে নেমে এসে তাতে বসল।

13. Then she went through the palace and called on each of the princesses in turn.

উচ্চারণ: দেন শি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস অ্যান্ড কল্ড অন ইচ অব দ্য প্রিন্সেসেস ইন টার্ন।

অর্থ: তারপর সে প্রাসাদের মধ্যে ঘুরে ঘুরে একে একে সব রাজকন্যার কাছে গেল।

14. And for each of the princesses the little bird sang a different song.

উচ্চারণ: অ্যান্ড ফর ইচ অব দ্য প্রিন্সেসেস দ্য লিটল বার্ড স্যাং আ ডিফারেন্ট সং।

অর্থ: আর প্রতিটি রাজকন্যার জন্য ছোট পাখিটি আলাদা আলাদা গান গাইল।

15. The other princesses were jealous and visited September together.

উচ্চারণ: দ্য আদার প্রিন্সেসেস ওয়ার জেলাস অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার।

অর্থ: অন্য রাজকন্যারা হিংসা করল এবং একসঙ্গে সেপ্টেম্বরের কাছে এল।

16. “Well, my dear,” they said, “your little bird flies in and out just as he likes.”

উচ্চারণ: ওয়েল, মাই ডিয়ার, দে সেড, ইয়োর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস।

অর্থ: “আচ্ছা, প্রিয়,” তারা বলল, “তোমার পাখিটি যেমন খুশি তেমনই আসা-যাওয়া করে।”

17. They looked round the room.

উচ্চারণ: দে লুকড রাউন্ড দ্য রুম।

অর্থ: তারা ঘরের চারপাশে তাকাল।

18. “Where is your bird now?” they said.

উচ্চারণ: হোয়ার ইজ ইয়োর বার্ড নাউ? দে সেড।

অর্থ: “এখন তোমার পাখিটি কোথায়?” তারা বলল।

19. “He’s gone off to visit his home,” said September.

উচ্চারণ: হি’স গন অফ টু ভিজিট হিজ হোম, সেড সেপ্টেম্বর।

অর্থ: “সে তার বাড়িতে বেড়াতে গেছে,” সেপ্টেম্বর বলল।

20. “And what makes you think he’ll come back?” asked the princesses.
্উচ্চারণ: অ্যান্ড হোয়াট মেকস ইউ থিংক হি’ল কাম ব্যাক? আস্কড দ্য প্রিন্সেসেস।

অর্থ: “তুমি কীভাবে ভাবছ সে ফিরে আসবে?” রাজকন্যারা জিজ্ঞাসা করল।

21. “He always does come back”, said September.

উচ্চারণ: হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সেড সেপ্টেম্বর।

অর্থ: “সে সবসময়ই ফিরে আসে,” সেপ্টেম্বর বলল।

22. “Well, my dear,” said the princesses, “if you take our advice, pop him into the cage and keep him there.”

উচ্চারণ: ওয়েল, মাই ডিয়ার, সেড দ্য প্রিন্সেসেস, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, পপ হিম ইনটু দ্য কেজ অ্যান্ড কিপ হিম দেয়ার।

অর্থ: “আচ্ছা, প্রিয়,” রাজকন্যারা বলল, “আমাদের কথা শুনলে তাকে খাঁচায় ঢুকিয়ে সেখানে রাখো।”

23. “But I like to have him fly around the room”, said the Princess.

উচ্চারণ: বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, সেড দ্য প্রিন্সেস।

অর্থ: “কিন্তু আমি পছন্দ করি সে ঘরের মধ্যে উড়ে বেড়াক,” প্রিন্সেস বলল।

24. “Safety first,” said her sisters ominously.

উচ্চারণ: সেফটি ফার্স্ট, সেড হার সিস্টার্স অমিনাসলি।

অর্থ: “নিরাপত্তাই আগে,” তার বোনেরা ভয়ঙ্করভাবে বলল।

25. They got up and walked out of the room, shaking their heads, and they left September very uneasy.

উচ্চারণ: দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট অব দ্য রুম, শেকিং দেয়ার হেডস, অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি।

অর্থ: তারা উঠে ঘর থেকে বেরিয়ে গেল, মাথা নেড়ে, এবং সেপ্টেম্বরকে খুব অস্থির করে রেখে গেল।

26. It seemed to her that the little bird was away a long time and she could not think what he was doing.

উচ্চারণ: ইট সিমড টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে আ লং টাইম অ্যান্ড শি কুড নট থিংক হোয়াট হি ওয়াজ ডুইং।

অর্থ: তার মনে হল পাখিটি অনেকক্ষণ ধরে বাইরে আছে এবং সে বুঝতে পারছিল না সে কী করছে।

27. He might forget her, or he might take a fancy to someone else!

উচ্চারণ: হি মাইট ফরগেট হার, অর হি মাইট টেক আ ফ্যান্সি টু সামওয়ান এলস!

অর্থ: সে হয়তো তাকে ভুলে যেতে পারে, অথবা অন্য কাউকে পছন্দ করে ফেলতে পারে!

Word nest: (ওয়ার্ড নেষ্ট) শব্দ ঝুড়ি 

hop : jump and skip

perch : to sit or stand on something

pop : put

ominously : in a warning manner

fancy : liking

• hop : লাফানো এবং ছোট ছোট লাফ দিয়ে এগোনো / টপটপ করে লাফানো

• perch : কোনো কিছুর উপর বসা বা দাঁড়িয়ে থাকা

•‌ pop : হঠাৎ করে ঢোকানো বা রাখা / দ্রুত ঢুকিয়ে দেওয়া

• ominously : সতর্ক বা ভয়ের ইঙ্গিত দিয়ে / ভয়ঙ্করভাবে সতর্কবার্তার মতো

• fancy : পছন্দ করা / ভালো লাগা / আকর্ষণ বোধ করা

Let’s continue :

Suddenly, September heard a tweet-tweet just behind her ear.

উচ্চারণ: সাডেনলি, সেপ্টেম্বর হার্ড আ টুইট-টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার।

অর্থ: হঠাৎ সেপ্টেম্বর তার কানের ঠিক পেছনে টুইট-টুইট শব্দ শুনতে পেল।

The bird had come in quietly.

উচ্চারণ: দ্য বার্ড হ্যাড কাম ইন কুয়ায়েটলি।

অর্থ: পাখিটি নিঃশব্দে ভিতরে এসে গিয়েছিল।

September felt her heart go thump-thump against her chest, and she made up her mind to take no more risks.

উচ্চারণ: সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম্প-থাম্প এগেইনস্ট হার চেস্ট, অ্যান্ড শি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিস্কস।

অর্থ: সেপ্টেম্বর অনুভব করল তার বুকের ভিতর হৃদয় ধকধক করছে, এবং সে ঠিক করল আর কোনো ঝুঁকি নেবে না।

She put up her hand and took hold of the bird.

উচ্চারণ: শি পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অব দ্য বার্ড।

অর্থ: সে হাত বাড়িয়ে পাখিটিকে ধরে ফেলল।

The bird was quite used to this, so he suspected nothing.

উচ্চারণ: দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজড টু দিস, সো হি সাসপেক্টেড নাথিং।

অর্থ: পাখিটি এটার সাথে অভ্যস্ত ছিল, তাই সে কিছুই সন্দেহ করেনি।

He was surprised when she carried him to the cage, put him in, and shut the door on him.

উচ্চারণ: হি ওয়াজ সারপ্রাইজড হেন শি ক্যারিড হিম টু দ্য কেজ, পুট হিম ইন, অ্যান্ড শাট দ্য ডোর অন হিম।

অর্থ: সে অবাক হয়ে গেল যখন সে তাকে খাঁচায় নিয়ে গিয়ে ঢুকিয়ে দরজা বন্ধ করে দিল।

He hopped up on the ivory perch and said, “What is wrong?”

উচ্চারণ: হি হপড আপ অন দ্য আইভরি পার্চ অ্যান্ড সেড, হোয়াট ইজ রং?

অর্থ: সে হাতির দাঁতের ডালে লাফিয়ে উঠে বলল, “কী হয়েছে?”

September said, “Some of mamma’s cats are prowling about tonight, and I think you are much safer out here.”

উচ্চারণ: সেপ্টেম্বর সেড, সাম অব মাম্মাস ক্যাটস আর প্রাউলিং অ্যাবাউট টুনাইট, অ্যান্ড আই থিংক ইউ আর মাচ সেফার আউট হিয়ার।

অর্থ: সেপ্টেম্বর বলল, “মায়ের কিছু বিড়াল আজ রাতে ঘোরাঘুরি করছে, আর আমার মনে হয় এখানে তুমি বেশি নিরাপদ।”

“Well, just for this once I don’t mind” said the little bird, “So long as you let me out in the morning.”

উচ্চারণ: ওয়েল, জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড, সেড দ্য লিটল বার্ড, সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং।

অর্থ: “ঠিক আছে, শুধু এই একবার আমি কিছু মনে করছি না,” ছোট পাখিটি বলল, “যতক্ষণ তুমি আমাকে সকালে ছেড়ে দাও।”

He ate a very good supper and began to sing.

উচ্চারণ: হি এট আ ভেরি গুড সাপার অ্যান্ড বিগ্যান টু সিং।

অর্থ: সে ভালো করে রাতের খাবার খেল এবং গান গাইতে শুরু করল।

But in the middle of his song he stopped.

উচ্চারণ: বাট ইন দ্য মিডল অব হিজ সং হি স্টপড।

অর্থ: কিন্তু গানটির মাঝখানেই সে থেমে গেল।

“I don’t know what the matter with me is,” he said, “but I don’t feel like singing tonight.”

উচ্চারণ: আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, হি সেড, বাট আই ডোন্ট ফিল লাইক সিংগিং টুনাইট।

অর্থ: “আমার কী হয়েছে জানি না,” সে বলল, “কিন্তু আজ রাতে গান গাইতে ইচ্ছে করছে না।”

“Very well,” said September, “go to sleep instead!”

উচ্চারণ: ভেরি ওয়েল, সেড সেপ্টেম্বর, গো টু স্লিপ ইনস্টেড।

অর্থ: “ঠিক আছে,” সেপ্টেম্বর বলল, “তাহলে ঘুমিয়ে পড়ো!”

So he put his head under his wing and in a minute was fast asleep.

উচ্চারণ: সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং অ্যান্ড ইন আ মিনিট ওয়াজ ফাস্ট অ্যাস্লিপ।

অর্থ: তখন সে তার মাথা ডানার নিচে ঢুকিয়ে এক মিনিটের মধ্যে গভীর ঘুমে পড়ে গেল।

September went to sleep too.

উচ্চারণ: সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু।

অর্থ: সেপ্টেম্বরও ঘুমিয়ে পড়ল।

But when the dawn broke she was awakened by the little bird calling her at the top of his voice, “Wake up, wake up,” he said.

উচ্চারণ: বাট হেন দ্য ডন ব্রোক শি ওয়াজ অ্যাওকেন্ড বাই দ্য লিটল বার্ড কলিং হার অ্যাট দ্য টপ অব হিজ ভয়েস, ওয়েক আপ, ওয়েক আপ, হি সেড।

অর্থ: কিন্তু ভোর হলে ছোট পাখিটি জোরে ডাকতে থাকায় সে জেগে উঠল—“উঠো, উঠো,” সে বলল।

“Open the door of this cage and let me out. I want to have a good fly while the dew is still wet on the ground.”

উচ্চারণ: ওপেন দ্য ডোর অব দিস কেজ অ্যান্ড লেট মি আউট। আই ওয়ান্ট টু হ্যাভ আ গুড ফ্লাই হোয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড।

অর্থ: “এই খাঁচার দরজা খোলো আর আমাকে ছেড়ে দাও। আমি চাই মাটিতে শিশির থাকা অবস্থায় একটু উড়ে আসতে।”

“You’re much better off where you are,” said September. “You have a beautiful golden cage!”

উচ্চারণ: ইউর মাচ বেটার অফ হোয়ার ইউ আর, সেড সেপ্টেম্বর। ইউ হ্যাভ আ বিউটিফুল গোল্ডেন কেজ।

অর্থ: “তুমি যেখানে আছ সেখানেই অনেক ভালো আছ,” সেপ্টেম্বর বলল। “তোমার একটি সুন্দর সোনার খাঁচা আছে!”

“Let me out, let me out,” said the little bird.

উচ্চারণ: লেট মি আউট, লেট মি আউট, সেড দ্য লিটল বার্ড।

অর্থ: “আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও,” ছোট পাখিটি বলল।

“You’ll have three meals a day. You’ll have nothing to worry you from morning till night, and you can sing to your heart’s content.”

উচ্চারণ: ইউ’ল হ্যাভ থ্রি মিলস আ ডে। ইউ’ল হ্যাভ নাথিং টু ওরি ইউ ফ্রম মর্নিং টিল নাইট, অ্যান্ড ইউ ক্যান সিং টু ইয়োর হার্টস কনটেন্ট।

অর্থ: “তুমি দিনে তিনবেলা খাবার পাবে। সকাল থেকে রাত পর্যন্ত কোনো চিন্তা থাকবে না, আর তুমি মন ভরে গান গাইতে পারবে।”

The little bird tried to slip through the bars of the cage, but he couldn’t.

উচ্চারণ: দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্স অব দ্য কেজ, বাট হি কুডন’t।

অর্থ: ছোট পাখিটি খাঁচার শিকের ফাঁক দিয়ে বেরোতে চেষ্টা করল, কিন্তু পারল না।

He beat against the door but of course, he couldn’t open it.

উচ্চারণ: হি বিট এগেইনস্ট দ্য ডোর বাট অব কোর্স, হি কুডন’t ওপেন ইট।

অর্থ: সে দরজায় আঘাত করল, কিন্তু অবশ্যই সে তা খুলতে পারল না।

He began to cry again: “Let me out, let me out!”

উচ্চারণ: হি বিগ্যান টু ক্রাই এগেইন, লেট মি আউট, লেট মি আউট।

অর্থ: সে আবার কাঁদতে শুরু করল— “আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও!”

“I’ve only put you in the cage because I’m so fond of you”, said Princess September.

উচ্চারণ: আইভ অনলি পুট ইউ ইন দ্য কেজ বিকজ আইম সো ফন্ড অব ইউ, সেড প্রিন্সেস সেপ্টেম্বর।

অর্থ: “আমি শুধু তোমাকে খুব ভালোবাসি বলেই খাঁচায় রেখেছি,” প্রিন্সেস সেপ্টেম্বর বলল।

But the little bird stood in the corner of his cage, looking out at the blue sky, and never sang a note.

উচ্চারণ: বাট দ্য লিটল বার্ড স্টুড ইন দ্য কর্নার অব হিজ কেজ, লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই, অ্যান্ড নেভার স্যাং আ নোট।

অর্থ: কিন্তু ছোট পাখিটি খাঁচার কোণে দাঁড়িয়ে নীল আকাশের দিকে তাকিয়ে রইল এবং একটাও গান গাইল না।

“Why don’t you sing and forget your troubles?” said September.

উচ্চারণ: হোয়াই ডোন’t ইউ সিং অ্যান্ড ফরগেট ইয়োর ট্রাবলস, সেড সেপ্টেম্বর।

অর্থ: “তুমি গান গেয়ে তোমার দুঃখ ভুলে যাও না কেন?” সেপ্টেম্বর বলল।

“How can I sing?” answered the bird. “I want to see the trees and the lake and the green rice growing in the fields.”

উচ্চারণ: হাউ ক্যান আই সিং, আনসার্ড দ্য বার্ড। আই ওয়ান্ট টু সি দ্য ট্রিজ অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য গ্রিন রাইস গ্রোয়িং ইন দ্য ফিল্ডস।

অর্থ: “আমি কীভাবে গান গাই?” পাখিটি উত্তর দিল। “আমি গাছ, হ্রদ আর মাঠে বেড়ে ওঠা সবুজ ধান দেখতে চাই।”

“If that’s all you want, I’ll take you for a walk,” said September.

উচ্চারণ: ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট, আই’ল টেক ইউ ফর আ ওয়াক, সেড সেপ্টেম্বর।

অর্থ: “যদি এটাই তোমার চাওয়া হয়, তাহলে আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব,” সেপ্টেম্বর বলল।

Word Nest:

ivory : a hard, yellowish material made from the tusk of an elephant

prowling : moving quietly and quickly with an intention of hunting

• ivory : হাতির দাঁত (দাঁত/শুঁড় থেকে পাওয়া শক্ত, হলদে-সাদা রঙের মূল্যবান পদার্থ)

•‌ prowling : শিকার করার উদ্দেশ্যে নীরবে ও চুপিচুপি দ্রুত চলাফেরা করা / ঘুরে বেড়ানো

Let’s continue :

She picked up the cage and walked down to the lake round which grew the willow trees.

উচ্চারণ: শি পিকড আপ দ্য কেজ অ্যান্ড ওয়াকড ডাউন টু দ্য লেক রাউন্ড হুইচ গ্রু দ্য উইলো ট্রিজ।

অর্থ: সে খাঁচাটি তুলে নিয়ে সেই হ্রদের দিকে হাঁটল, যার চারপাশে উইলো গাছগুলো জন্মেছিল।

She stood at the edge of the rice-fields that stretched as far as the eye could see.

উচ্চারণ: শি স্টুড অ্যাট দ্য এজ অব দ্য রাইস-ফিল্ডস দ্যাট স্ট্রেচড অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড সি।

অর্থ: সে ধানক্ষেতের ধারে দাঁড়াল, যা চোখে দেখা যায় ততদূর পর্যন্ত বিস্তৃত ছিল।

“I’ll take you out every day,” she said. “I love you and I only want to make you happy.”

উচ্চারণ: আই’ল টেক ইউ আউট এভরি ডে, শি সেড। আই লাভ ইউ অ্যান্ড আই ওনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি।

অর্থ: “আমি তোমাকে প্রতিদিন বাইরে নিয়ে যাব,” সে বলল। “আমি তোমাকে ভালোবাসি এবং শুধু তোমাকে খুশি করতে চাই।”

“It’s not the same thing,” said the little bird.

উচ্চারণ: ইটস নট দ্য সেইম থিং, সেড দ্য লিটল বার্ড।

অর্থ: “এটা একই ব্যাপার নয়,” ছোট পাখিটি বলল।

The rice-fields and the lake and the willow trees look quite different when you see them through the bars of a cage.”

উচ্চারণ: দ্য রাইস-ফিল্ডস অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট হেন ইউ সি দেম থ্রু দ্য বার্স অব আ কেজ।

অর্থ: ধানক্ষেত, হ্রদ আর উইলো গাছগুলো খাঁচার শিকের ভেতর দিয়ে দেখলে একেবারেই আলাদা লাগে।

So she brought him home again and gave him supper.

উচ্চারণ: সো শি ব্রট হিম হোম এগেইন অ্যান্ড গেভ হিম সাপার।

অর্থ: তাই সে তাকে আবার বাড়িতে নিয়ে এল এবং রাতের খাবার দিল।

But he wouldn’t eat a thing.

উচ্চারণ: বাট হি উডন’t ইট আ থিং।

অর্থ: কিন্তু সে কিছুই খেতে চাইল না।

The Princess was anxious.

উচ্চারণ: দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংকশাস।

অর্থ: প্রিন্সেস চিন্তিত হয়ে পড়ল।

“Perhaps he’ll have got used to his cage by tomorrow,” she thought.

উচ্চারণ: পারহ্যাপস হি’ল হ্যাভ গট ইউজড টু হিজ কেজ বাই টুমরো, শি থট।

অর্থ: “হয়তো আগামীকালের মধ্যে সে খাঁচার সাথে অভ্যস্ত হয়ে যাবে,” সে ভাবল।

And next day when she awoke she cried out good morning in a cheerful voice.

উচ্চারণ: অ্যান্ড নেক্সট ডে হেন শি অ্যাওোক শি ক্রাইড আউট গুড মর্নিং ইন আ চিয়ারফুল ভয়েস।

অর্থ: এবং পরের দিন সে জেগে উঠে খুশির স্বরে “সুপ্রভাত” বলে উঠল।

She got no answer.

উচ্চারণ: শি গট নো আন্সার।

অর্থ: সে কোনো উত্তর পেল না।

She jumped out of bed and ran to the cage.

উচ্চারণ: শি জাম্পড আউট অব বেড অ্যান্ড র্যান টু দ্য কেজ।

অর্থ: সে বিছানা থেকে লাফিয়ে উঠে খাঁচার দিকে দৌড়ে গেল।

She gave a startled cry, for there the little bird lay with his eyes closed, and he looked as if he were dead.

উচ্চারণ: শি গেভ আ স্টার্টলড ক্রাই, ফর দেয়ার দ্য লিটল বার্ড লে উইথ হিজ আইজ ক্লোজড, অ্যান্ড হি লুকড অ্যাজ ইফ হি ওয়ার ডেড।

অর্থ: সে চমকে চিৎকার করে উঠল, কারণ সেখানে ছোট পাখিটি চোখ বন্ধ করে পড়ে ছিল এবং তাকে মৃত মনে হচ্ছিল।

She opened the door and lifted him out.

উচ্চারণ: শি ওপেনড দ্য ডোর অ্যান্ড লিফটেড হিম আউট।

অর্থ: সে দরজা খুলে তাকে বাইরে তুলল।

She gave a sob of relief, for she felt that his little heart was beating still.

উচ্চারণ: শি গেভ আ সোব অব রিলিফ, ফর শি ফেল্ট দ্যাট হিজ লিটল হার্ট ওয়াজ বিটিং স্টিল।

অর্থ: সে স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ সে অনুভব করল তার ছোট হৃদয় এখনো ধুকপুক করছে।

“Wake up, wake up, little bird,’ she said.

উচ্চারণ: ওয়েক আপ, ওয়েক আপ, লিটল বার্ড, শি সেড।

অর্থ: “জেগে ওঠো, জেগে ওঠো, ছোট পাখি,” সে বলল।

She began to cry and her tears fell on the little bird.

উচ্চারণ: শি বিগ্যান টু ক্রাই অ্যান্ড হার টিয়ার্স ফেল অন দ্য লিটল বার্ড।

অর্থ: সে কাঁদতে শুরু করল এবং তার চোখের জল পাখিটির ওপর পড়তে লাগল।

‘I cannot sing unless I’m free and if I cannot sing, I die,” he said.

উচ্চারণ: আই ক্যাননট সিং আনলেস আইম ফ্রি অ্যান্ড ইফ আই ক্যাননট সিং, আই ডাই, হি সেড।

অর্থ: “আমি স্বাধীন না হলে গান গাইতে পারি না, আর যদি গান গাইতে না পারি তবে আমি মরে যাই,” সে বলল।

“Then take your freedom,” the Princess said.

উচ্চারণ: দেন টেক ইয়োর ফ্রিডম, দ্য প্রিন্সেস সেড।

অর্থ: “তাহলে তোমার স্বাধীনতা নাও,” প্রিন্সেস বলল।

‘I shut you in a golden cage because I loved you and wanted to have you all to myself.

উচ্চারণ: আই শাট ইউ ইন আ গোল্ডেন কেজ বিকজ আই লাভড ইউ অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল টু মাইসেলফ।

অর্থ: “আমি তোমাকে সোনার খাঁচায় বন্দি করেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসতাম এবং তোমাকে একেবারে নিজের কাছে রাখতে চেয়েছিলাম।

But I never knew it would kill you.

উচ্চারণ: বাট আই নেভার নিউ ইট উড কিল ইউ।

অর্থ: কিন্তু আমি কখনো জানতাম না এটি তোমাকে মেরে ফেলবে।

Go. Fly away among the trees that are around the lake and fly over the green rice-fields.

উচ্চারণ: গো। ফ্লাই অ্যাওয়ে অ্যামং দ্য ট্রিজ দ্যাট আর অ্যারাউন্ড দ্য লেক অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস-ফিল্ডস।

অর্থ: যাও। হ্রদের চারপাশের গাছগুলোর মধ্যে উড়ে যাও এবং সবুজ ধানক্ষেতের ওপর দিয়ে উড়ে বেড়াও।

I love you enough to let you be happy in your own way.”

উচ্চারণ: আই লাভ ইউ ইনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইয়োর ওন ওয়ে।

অর্থ: আমি তোমাকে এতটাই ভালোবাসি যে তোমাকে তোমার নিজের মতো করে সুখী হতে দিতে পারি।

She threw open the window and gently placed the little bird on the sill.

উচ্চারণ: শি থ্রু ওপেন দ্য উইন্ডো অ্যান্ড জেন্টলি প্লেসড দ্য লিটল বার্ড অন দ্য সিল।

অর্থ: সে জানালা খুলে দিল এবং আস্তে করে পাখিটিকে জানালার ধারে বসাল।

“I will come because I love you, little Princess,” said the bird.

উচ্চারণ: আই উইল কাম বিকজ আই লাভ ইউ, লিটল প্রিন্সেস, সেড দ্য বার্ড।

অর্থ: “আমি ফিরে আসব কারণ আমি তোমাকে ভালোবাসি, ছোট প্রিন্সেস,” পাখিটি বলল।

“And I will sing you the loveliest songs I know.

উচ্চারণ: অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সংস আই নো।

অর্থ: “আর আমি তোমাকে আমার জানা সবচেয়ে সুন্দর গানগুলো শোনাব।

I shall go far away, but I shall always come back, and I shall never forget you.”

উচ্চারণ: আই শ্যাল গো ফার অ্যাওয়ে, বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ।

অর্থ: আমি দূরে চলে যাব, কিন্তু সবসময় ফিরে আসব এবং কখনো তোমাকে ভুলব না।

Then he opened his wings and flew right away into the blue.

উচ্চারণ: দেন হি ওপেনড হিজ উইংস অ্যান্ড ফ্লু রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু।

অর্থ: তারপর সে তার ডানা মেলে নীল আকাশে উড়ে গেল।

September kept her window open, day and night, so that the little bird might come into her room whenever he wished.

উচ্চারণ: সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন, ডে অ্যান্ড নাইট, সো দ্যাট দ্য লিটল বার্ড মাইট কাম ইনটু হার রুম হোয়েনএভার হি উইশড।

অর্থ: সেপ্টেম্বর দিনরাত তার জানালা খোলা রাখত, যাতে ছোট পাখিটি যখন খুশি তার ঘরে আসতে পারে।

Word Nest:

anxious: concerned

sill : a narrow shelf below a window

• anxious : উদ্বিগ্ন / চিন্তিত

• sill : জানালার নিচের সরু তাক বা অংশ / জানালার তলদেশের কাঠ বা পাথরের সরু অংশ

📌বাংলায় সহজ সরল ভাষায় সম্পূর্ণ গল্প—

সিয়ামের রাজার মেয়ে, রাজকন্যা সেপ্টেম্বর খুবই দুঃখী ছিল। একদিন সে নিজের ঘরে একা বসে কাঁদছিল। হঠাৎ একটি ছোট্ট পাখি লাফাতে লাফাতে তার ঘরে ঢুকল। তারপর সে মিষ্টি গলায় গান গাইতে শুরু করল- রাজার বাগানের হ্রদ, শান্ত জল আর উইলো গাছের সৌন্দর্য নিয়ে।

পাখিটির গান শুনে রাজকন্যার মন ভালো হয়ে গেল। সে বলল, “তোমার গানটি খুব সুন্দর! তুমি কি আমার সঙ্গে থাকবে?”

পাখিটি রাজি হলো। সে বিছানার পায়ের কাছে বসে গান গাইতে গাইতে রাজকন্যাকে ঘুম পাড়িয়ে দিল।

পরদিন সকালে রাজকন্যা জেগে দেখে পাখিটি এখনও সেখানে আছে। সে খুব খুশি হলো। পাখিটি তার আঙুলে এসে বসলো। তারপর রাজকন্যা তাকে নিয়ে প্রাসাদের অন্য বোনদের কাছে গেল। পাখিটি প্রত্যেক রাজকন্যার জন্য আলাদা আলাদা গান গাইল।

অন্য রাজকন্যারা এতে ঈর্ষান্বিত হলো। তারা সেপ্টেম্বরকে বলল, “তোমার পাখিটা তো ঘরের ভেতর-বাইরে যাতায়াত করে। যদি আর না ফেরে ?”

সেপ্টেম্বর বলল, “সে সবসময় ফিরে আসে।”

তারা বলল, “তুমি তাকে খাঁচায় রাখো। তাতে সে নিরাপদ থাকবে।”

সেপ্টেম্বর একটু চিন্তায় পড়ে গেল।

একদিন পাখিটি বাইরে গিয়েছিল। অনেকক্ষণ না ফেরায় সেপ্টেম্বর ভয় পেল-হয়তো সে আর ফিরবে না! ঠিক তখনই পাখিটি ফিরে এল। কিন্তু এবার সেপ্টেম্বর তাকে ধরে সোনার খাঁচায় ভরে দিল।

পাখিটি অবাক হয়ে বলল, “এটা কেন?”

সেপ্টেম্বর বলল, “আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে নিরাপদ রাখতে চাই।”

পাখিটি প্রথমে কিছু বলল না, কিন্তু সে আর আগের মতো গান গাইল না। পরদিন সে কাঁদতে কাঁদতে বলল, “আমাকে ছেড়ে দাও। আমি মুক্ত না থাকলে গান গাইতে পারি না।”

সেপ্টেম্বর বলল, “খাঁচায় তুমি নিরাপদ থাকবে, ভালো খাবার পাবে।”

পাখিটি বলল, “আমি আকাশ, গাছ, হ্রদ আর সবুজ মাঠ দেখতে চাই। বন্দি হয়ে আমি বাঁচতে পারব না।”

তবুও সেপ্টেম্বর তাকে খাঁচায়ই রাখল।

পরের দিন সকালে সে দেখে পাখিটি নিশ্চুপ হয়ে পড়ে আছে। মনে হচ্ছিল সে মরে গেছে! ভয়ে কেঁদে উঠে সে পাখিটিকে বের করে নিল। তখন পাখিটি ধীরে বলল, “আমি যদি মুক্ত না হই, তাহলে আমি বাঁচব না।”

সেপ্টেম্বর তখন বুঝতে পারল তার ভুল। সে বলল, “আমি তোমাকে ভালোবাসি, তাই তোমাকে বন্দি করেছিলাম। কিন্তু এখন বুঝেছি, সত্যিকারের ভালোবাসা মানে স্বাধীনতা দেওয়া। যাও, তুমি মুক্ত হও।”

সে জানালা খুলে দিল। পাখিটি উড়ে যাওয়ার আগে বলল, “আমি তোমাকে ভালোবাসি। আমি আবার ফিরে আসব এবং তোমাকে গান শোনাব।”

তারপর সে নীল আকাশে উড়ে গেল।

সেদিন থেকে রাজকন্যা সেপ্টেম্বর তার জানালা সবসময় খোলা রাখত, যাতে পাখিটি যখন ইচ্ছে ফিরে আসতে পারে।

📌 আরো দেখোঃ

📌অষ্টম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তর দেখোঃ

📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌অষ্টম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌অষ্টম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply