Class 5 Maths First Unit Test Question with Answer Set-1 wbbse | পঞ্চম শ্রেণির গণিত প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১

FIRST SUMMATIVE EVALUATION
CLASS 5 (V) WBBSE
MATHEMATICS QUESTION PAPER

Set-1

Class 5 Maths First Unit Test Question with Answer Set-1 wbbse | পঞ্চম শ্রেণির গণিত প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-১

📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here


প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন ২০২৫
অষ্টম শ্রেণি
বিষয় : গণিত
পূর্ণমান-২০                      সময় : ৪০ মিনিট

১। নীচের প্রশ্নগুলির উত্তর দাও : (যেকোন ৩টি) : ১×৪=৪

(ক) দুটি পরস্পর মৌলিক সাংখ্যার গ. সা. গু কত ?

উত্তরঃ দুটি পরস্পর মৌলিক সংখ্যার গ. সা. গু = ১

(খ) ৫২০ সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড ?

সমাধান :

৫২০ সেকেন্ড = ৫২০÷৬০ মিনিট = ৮ মিনিট ৪০ সেকেন্ড।

(গ) ৪৯ এর মৌলিক উৎপাদক কী কী ?

সমাধান : ৪৯ = ৭×৭

∴ ৪৯ এর মৌলিক উৎপাদক ৭, ১

(ঘ) ২৭০৯ সংখ্যা দিয়ে বৃহত্তম সাংখ্যা তৈরি করো।

উত্তরঃ বৃহত্তম সাস্যাটি হল- ৯০৭২

২। যেকোন দুটি প্রশ্নের উত্তর দাও : ২×৩=৬

(ক) বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। ১৫ বছর পর তাদের বয়সের সমষ্টি কত হবে ?

সমাধান :

বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি ৬০ বছর। ১৫ বছর পর তাদের বয়সের সমষ্টি হবে–
{৬০+ (১৫x২)} বছর

= ৬০+৩০ বছর

= ৯০ বছর (উত্তর)

(খ) দুটি সাখ্যার গ. সা. গু = ৫ ও ল. সা. গু = ৬০ । একটি সংখ্যা ১৫ হলে, অপর সংখ্যাটি কত ?

সমাধান :

দুটি সংখ্যার গ. সা. গু = ৫,
ল. সা. গু = ৬০

∴ অপর সংখ্যাটি = গ. সা. গু × ল. সা. গু ÷ একটি সংখ্যা = `frac(৫×৬০){১৫}` = ২০

(গ) পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বাড়া ?

সমাধান :

পাঁচ আঙ্কর ক্ষুদ্রতম সংখ্যা– ১০০০০ ও তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা– ৯৯৯

∴ পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে (১০০০০ – ৯৯৯) = ৯০০১ বড়ো।

৩। নিম্নলিখিত প্রশ্ন দুটির উত্তর দাও : ২×৩=৬

(ক) দেবব্রতবাবু তাঁর ৬ মাসের আয় দিয়ে ৭ মাসের খরচ চালান, তার মাসিক খরচ ১৪২৭০ টাকা হলে, তাঁর ৬ মাসের আয় কত ?

সমাধান :

দেবব্রতবাবুর ৬ মাসের আয় = ৭ মাসের খরচ

তাঁর মাসিক খরচ ১৪২৭০ টাকা

∴ তাঁর ৭ মাসের খরচ = ১৪২৭০x৭ = ৯৯৮৯০ টাকা।

∴ তাঁর ৬ মাসের আয় ৯৯৮৯০ টাকা।

(খ) এক ব্যক্তির ৬০০০০ টাকা ছিল। তিনি ২৫০০ টাকা স্ত্রীকে ও ১০৫০০ টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি দান করলেন। তিনি কত টাকা দান করেছিলেন ?

সমাধান :

এক ব্যাক্তির ছিল ৬০০০০ টাকা।

সে ব্যক্তি স্ত্রী ও পুত্রকে দিলেন (২৫০০+১০৫০০) টাকার = ১৩০০০ টাকা।

∴ বাকী (৬০০০০ – ১৩০০০) টাকা = ৪৭০০০ টাকা দান করলেন।

৪। চিত্রসহ সংজ্ঞা লেখো : ২x৩=৬

সমকোণী ত্রিভুজ; আয়তক্ষেত্র; বর্গক্ষেত্র।

📌 আরো দেখুনঃ

📌পঞ্চম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply