FIRST SUMMATIVE EVALUATION
CLASS 10 (X) WBBSE
PHYSICAL SCIENCE QUESTION PAPER
Set-2
Class 10 Physical Science First Unit Test Question with Answer Set-2 wbbse | দশম শ্রেণির ভৌত বিজ্ঞান প্রথম ইউনিট টেস্ট প্রশ্নপত্র সেট-২
সিলেবাস ও নম্বর বিভাজন
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
বাহাদুরপুর হাইস্কুল (উঃ মাঃ)
প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন-2023
দশম শ্রেণি
বিষয় : ভৌত বিজ্ঞান
সময় : ১ ঘণ্টা ৩০ মিনিট পূর্ণমান-৪০
1. সঠিক উত্তরটি নির্বাচন করো : 1×7=7
1.1 প্রদত্ত কোনটি জীবাশ্ম জালানি নয়-
(a) প্রাকৃতিক গ্যাস (b) গোবর গ্যাস
(c) কয়লা (d) পেট্রেলিয়াম
উত্তরঃ (b) গোবর গ্যাস।
1.2 বায়ুমন্ডলের যে স্তরের মধ্য দিয়ে জেট প্লেন চালচল করে সেটি হল-
(a) ট্রোপোস্ফিয়ার (b) স্ট্র্যোটোস্ফিয়ার
(c) মেসোস্ফিয়ার (d) থার্মোস্ফিয়ার।
উত্তরঃ (b) স্ট্র্যোটোস্ফিয়ার
1.3 2 মোল অক্সিজেন অনুর ভর-
(a) 64g (b) 32g (c) 108g (d) 16g
উত্তরঃ (a) 64g
1.4 চাপ ও আয়তনের গুনফলের একক যে রাশির নয় সেটি একক হয়-
(a) ঘাত (b) কার্য বা শক্তি (c) পৃষ্ঠটান (d) বল।
উত্তরঃ (b) কার্য বা শক্তি
1.5 একটি কনায় কটি প্রোটন থাকে-
(a) 1 (b) 2 (c) 3 (d) 4
উত্তরঃ (b) 2
1.6 একটি মৌলের ইলেক্ট্রন বিন্যাস 2,8,6,1 মৌলটি কোন্ শ্রেনীতে অবস্থান করবে-
(a) 5 (b) 16 (c) 2 (d) 18
উত্তরঃ (b) 16
1.7 Be, Mg, Ca, Sr ধাতুগুলিকে বলা হয়-
(a) ক্ষার ধাতু
(b) ক্ষারীয় ধাতু
(c) হ্যালোজেন
(d) সম্বিগত মোল।
উত্তরঃ (b) ক্ষারীয় ধাতু
2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয়) : 1×7=7
2.1 বায়ুমন্ডলের কোন স্তরকে শান্তমন্ডল বলে ?
উত্তরঃ স্ট্র্যাটোস্ফিয়ার-কে শান্তমন্ডল বলে।
2.2 S.I পদ্ধতিতে চাপের একক কী ?
উত্তরঃ পাস্কাল (Pa) বা নিউটন/বর্গমিটার।
2.3 কৃত্রিম উপগ্রহ স্থাপনের জন্য বায়ুমন্ডলের কোন স্তরটি উপযোগী।
উত্তরঃ এক্সোস্ফিয়ার।
2.4 বায়োমাস শক্তি কী ?
উত্তরঃ উদ্ভিদ ও প্রাণীর পচনশীল বর্জ্য থেকে যে শক্তি পাওয়া যায় তাকে বায়োমাস শক্তি বলে।
অথবা, বায়ুমন্ডলের কোন্ স্তরে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় ?
উত্তরঃ আয়নোস্ফিয়ার থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়।
2.5 তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন্ অংশ থেকে নিঃসৃত হয় ?
উত্তরঃ পরমাণুর নিউক্লিয়াস থেকে।
2.6 সূর্যে কোন্ ধরনের নিউক্লিয় বিক্রিয়া হয় ?
উত্তরঃ নিউক্লীয় সংযোজন
2.7 β রশ্মির অধান প্ৰকৃতি কী ?
উত্তরঃ β (বিটা) রশ্মি ঋণাত্মক তড়িৎগ্রস্ত।
অথবা, কোন্ তেজস্ক্রিয় রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক ?
উত্তরঃ গামা (γ) রশ্মির ভেদন ক্ষমতা সর্বাধিক।
3. নিম্ন লিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয়) : 2×7=14
3.1 CFC কী ? এর ব্যবহার ও ক্ষতিকারক প্রভাব লেখো।
উত্তরঃ CFC : ক্লোরোফ্লুরোকার্বন। এটি রেফ্রিজারেটর ও এসি-তে হিমায়ক হিসেবে ব্যবহৃত হয়। এর প্রভাবে ওজোন স্তর ধ্বংস হয়।
অথবা, ওজন স্তর ধ্বংসের কারণ লিখো।
উত্তরঃ ওজোন স্তর ধ্বংসের প্রধান কারণ হলো বায়ুমণ্ডলে CFC এবং NO, NO₂ গ্যাসের উপস্থিতি।
3.2 চার্লসের সূত্রের সাহায্যে পরমশূন্য উষ্ণতার ধারনা দাও।
উত্তরঃ চার্লসের সূত্রানুসারে, –273°C উষ্ণতায় যেকোনো গ্যাসের আয়তন গাণিতিকভাবে শূন্য হয়ে যায়। এই উষ্ণতাকেই পরমশূন্য উষ্ণতা বলে।
3.3 27°C উষ্ণতার নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 500cm³ । স্থির চাপে কোন্ উষ্ণতার গ্যাসের আয়তন দ্বিগুন হবে।
সমাধান :
প্রাথমিক উষ্ণতা (T₁) = 27°C = (27+273) K = 300K
প্রাথমিক আয়তন (V₁) = 500 cm³
অন্তিম আয়তন (V₂) = প্রাথমিক আয়তনের দ্বিগুণ = (500 × 2) cm³ = 1000 cm³
অন্তিম উষ্ণতা (T₂) = ?
সূত্র (চার্লসের সূত্রানুসারে)—
`frac(V₁){T₁}` = `frac(V₂){T₂}`
বা,`frac(500){300}` = `frac(1000){T₂}`
বা, 500 × T₂ = 1000×300
বা, T₂ = `frac(1000×300){500}`
বা, T₂ = 2×300 = 600 K
সেলসিয়াস স্কেলে উষ্ণতা = (600 – 273)°C = 327°C
উত্তরঃ স্থির চাপে 327°C উষ্ণতায় গ্যাসের আয়তন দ্বিগুণ হবে।
অথবা, 30°C উষ্ণতায় এবং 108cm পারদস্তম্ভের চাপে একটি গ্যাসের আয়তন 256 cm³ । 0°C উষ্ণতায় এবং 76cm পারস্তম্ভের চাপে ওই গ্যাসের আয়তন কত হবে ?
সমাধান:
প্রাথমিক চাপ (P₁) = 108 cm (পারদস্তম্ভ)
প্রাথমিক উষ্ণতা (T₁) = 30°C = (30+273) K = 303 K
প্রাথমিক আয়তন (V₁) = 256 cm³
অন্তিম চাপ (P₂) = 76 cm
অন্তিম উষ্ণতা (T₂) = 0°C = (0 + 273)K = 273 K
অন্তিম আয়তন (v₂) = ?
সূত্র (বয়েল ও চার্লসের সমন্বিত সূত্র)—
`frac(V₁){T₁}` = `frac(V₂){T₂}`
বা, V₂ = `frac(108×256×273){303×76}`
বা, V₂ ≈ `frac(7547904){23028}`
বা, V₂ ≈ 327.77 cm³ (প্রায়)
উত্তরঃ 0°C উষ্ণতায় এবং 76 cm চাপে ওই গ্যাসের আয়তন হবে প্রায় 327.77 cm³।
3.4 কোনো তাপমাত্রায় 800mm পারদস্তম্ভের চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 800mm । একই তাপমাত্রায় কোন্ চাপে ওই গ্যাসের আয়তন হবে 100cm ?
উত্তরঃ বয়েলের সূত্র (P₁V₁ = P₂V₂) অনুযায়ী: 800 × 800 = P₂ × 100 P₂ = 6400mm পারদস্তম্ভের চাপ।
3.5 তেজস্ক্রিয়তার ব্যবহার লেখো।
উত্তরঃ ক্যানসার চিকিৎসায় (কোবাল্ট-৬০) এবং পৃথিবীর বা প্রাচীন ফসিলের বয়স নির্ধারণে (কার্বন ডেটিং) ব্যবহৃত হয়।
3.6 নিউল্যান্ডসের অস্টক সূত্রটি বিবৃতি করো।
উত্তরঃ কোনো নির্দিষ্ট মৌল থেকে শুরু করলে প্রতি অষ্টম মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম প্রথম মৌলের সঙ্গে মিলে যায়।
অথবা, আধুনিক পর্যায় সূত্রটি বিবৃতি করো।
উত্তরঃ মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মগুলি তাদের পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়।
3.7 নিষ্ক্রিয় মৌলগুলির নাম লেখো।
উত্তরঃ হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপ্টন (Kr), জেনন (Xe) এবং রেডন (Rn)।
4. নিম্ন লিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয়) : 3×4=12
4.1 বয়েল ও চার্লসের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো।
4.2 4k অ্যাটমেস্ফিয়ার চাপে ও 300k উষ্ণতায় 8g H₂ গ্যাসের (H=1) আয়তন কত হবে ? (R=0.082 L’atm·mol⁻¹k⁻¹
অথবা, আদর্শ গ্যাসের সমীকরণ PV = nRT প্রতিষ্ঠা করো।
4.3 a, B ও Y রশ্মি ধর্মের তুলনা করো ?
অথবা, ভরত্রুটি ও বন্ধন শক্তি বলতে কী বোঝ ? কোনো নিউক্লিয়াসের ভর সংখ্যা A পরমানুক্রমাঙ্ক Z হলে বন্ধন শক্তির রাশিমালাটি লেখো৷
4.4 হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন ?
📌 আরো দেখোঃ
📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌বাংলা সিলেবাস দশম শ্রেণিClick Here
📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌দশম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌 ইতিহাস সিলেবাস দশম শ্রেণিClick Here
📌দশম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌দশম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 ভূগোল সিলেবাস দশম শ্রেণিClick Here
📌 মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় Click Here
📌 মাধ্যমিক মক্ টেস্ট সমস্ত বিষয় Click Here
