MADHYAMIK GEOGRAPHY QUESTION PAPER 2026
WBBSE Madhyamik Geography Question Paper 2026 Solution | মাধ্যমিক ভূগোল প্রশ্নপত্র 2026
2026 Geography Question Paper with answers for Madhyamik students of West Bengal Board of Secondary Education. Question and Answers of the question paper are given below.
মাধ্যমিক শিক্ষা সংসদের অধীন মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য ২০২৬ সালের উত্তরসহ ভূগোল বিষয়ের প্রশ্নপত্র।
📌 মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় Click Here
📌 মাধ্যমিক মক্ টেস্ট সমস্ত বিষয় Click Here
2026
GEOGRAPHY
Time-Three Hours Fifteen Minutes
(First FIFTEEN minutes for reading the question paper only)
Full Marks-90
(For Regular and Sightless Regular Candidates)
Full Marks-100
(For External and Sightless External Candidates)
Special credit will be given for answers which are brief and to the point.
Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.
(‘ক’ বিভাগ থেকে ‘চ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য এবং ‘ছ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)
‘ক’ বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক, অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ‘চ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।
বিভাগ ‘ক’
১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো : ১×১৪=১৪
১.১ বহির্জাত শক্তির মূল উৎস হ’ল—
(ক) পারমাণবিক শক্তি
(খ) সৌর শক্তি
(গ) তেজস্ক্রিয় শক্তি
(ঘ) স্থিতিশীল শক্তি
উত্তরঃ (খ) সৌর শক্তি
১.২ পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে—
(ক) ক্রেভাস
(খ) সার্ক
(গ) বার্গমুণ্ড
(ঘ) নুনাটাক।
উত্তরঃ (ক) ক্রেভাস
১.৩ হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হ’ল—
(ক) পারমাণবিক হাইড্রোজেন স্তর
(খ) পারমাণবিক হিলিয়াম স্তর
(গ) আণবিক নাইট্রোজেন স্তর
(ঘ) পারমাণবিক অক্সিজেন স্তর
উত্তরঃ (ঘ) পারমাণবিক অক্সিজেন স্তর
১.৪ আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায়, তা হ’ল-
(ক) বোরা
(খ) চিনুক
(গ) খামসিন
(ঘ) ফর্ন
উত্তরঃ (ঘ) ফর্ন
১.৫ ‘শৈবাল সাগর’ দেখা যায়—
(ক) আটলান্টিক মহাসাগরে
(খ) ভারত মহাসাগরে
(গ) সুমেরু মহাসাগরে
(ঘ) কুমেরু মহাসাগরে
উত্তরঃ (ক) আটলান্টিক মহাসাগরে
১.৬ পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতন-কে বলা হয়—
(ক) সুনামি
(খ) সমুদ্রতরঙ্গ
(গ) সমুদ্রস্রোত
(ঘ) জোয়ারভাটা
উত্তরঃ (ঘ) জোয়ারভাটা
১.৭বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিতটি 3R এর অন্তর্ভুক্ত নয়
(ক) পরিমাণগত হ্রাস
(খ) পুনর্বিন্যাস
(গ) পুনর্ব্যবহার
(ঘ) পুনর্নবীকরণ
উত্তরঃ (ঘ) পুনর্নবীকরণ
১.৮ অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হ’ল—
(ক) হায়দ্রাবাদ
(খ) সেকেন্দ্রাবাদ
(গ) অমরাবতী
(ঘ) বিজয়ওয়াড়া
উত্তরঃ (গ) অমরাবতী
১.৯ কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হ’ল—
(ক) জাস্কার
(খ) ধৌলাধর
(গ) নাগটিব্বা
(ঘ) সিঙ্গালিলা
উত্তরঃ (ক) জাস্কার
১.১০ স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হ’ল
(ক) ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা
(খ) হিরাকুঁদ পরিকল্পনা
(গ) দামোদর উপত্যকা পরিকল্পনা
(ঘ) তুঙ্গভদ্রা পরিকল্পনা
উত্তরঃ (গ) দামোদর উপত্যকা পরিকল্পনা
১.১১ ভারতে শুল্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে—
(ক) খারিফ ফসল
(খ) রবি ফসল
(গ) বাগিচা ফসল
(ঘ) জায়িদ ফসল
উত্তরঃ (ঘ) জায়িদ ফসল
১.১২ ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হ’ল—
(ক) বৈদ্যুতিন শিল্প
(খ) রেলইঞ্জিন শিল্প
(গ) বস্ত্রশিল্প
(ঘ) তথ্যপ্রযুক্তি শিল্প
উত্তরঃ (খ) রেলইঞ্জিন শিল্প
১.১৩ ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত
(ক) মুম্বইতে
(খ) চেন্নাইতে
(গ) কোলকাতাতে
(ঘ) দিল্লীতে
উত্তরঃ (ক) মুম্বইতে
১.১৪ উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রং-এর সাহায্যে দেখানো হয়—
(ক) কালো
(খ) সবুজ
(গ) হালকা নীল
(ঘ) গাঢ় লাল
উত্তরঃ (ঘ) গাঢ় লাল
বিভাগ – ‘খ’
২। ২.১ নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো (যে কোনো ছয়টি) : ১x৬=৬
২.১.১ বিজ্ঞানী ব্যাগনল্ড তির্যক বালিয়াড়িকে ‘বার্খান’ নামকরণ করেছেন।
উত্তরঃ শু
২.১.২ মেসোস্ফিয়ারে উদ্বুতা উচ্চতার সাথে বাড়ে।
উত্তরঃ অ
২.১.৩ জেট বায়ু জিওস্ট্রফিক বায়ুর উদাহরণ।
উত্তরঃ শু
২.১.৪ সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে।
উত্তরঃ অ
২.১.৫ ভারতের সর্বনিম্ন জনবহুল রাজ্য গোয়া।
উত্তরঃ অ
২.১.৬ উপকূল অঞ্চলের লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য জন্মায়।
উত্তরঃ শু
২.১.৭ উপগ্রহ চিত্র স্কেল অনুসারে তৈরি হয় না।
উত্তরঃ শু
২.২ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো (যে কোনো ছয়টি) : ১×৬=৬
২.২.১ অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতার __________ হয়।
উত্তরঃ হ্রাস
২.২.২ মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে ___________ বলে।
উত্তরঃ বাজালাম / পেডিমেন্ট / হামাদা
২.২.৩ কোনো স্থানের উষুতা-বৃষ্টিপাত লেখচিত্রে উন্নতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি _____________ গোলার্ধে অবস্থিত।
উত্তরঃ দক্ষিণ
২.২.৪ ____________ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদস্থানে একই সময়ে তৈরী হয়।
উত্তরঃ গৌণ
২.২.৫ শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বায়ুমণ্ডলে _____________ গ্যাস নির্গত করে।
উত্তরঃ CFC / ফ্রিয়ন
২.২.৬ আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে _____________ বলে।
উত্তরঃ বাগার
২.২.৭ জৈব বর্জ্য পদার্থগুলির জীবাণুর দ্বারা বিয়োজন পদ্ধতিকে ___________ বলে।
উত্তরঃ কম্পোস্টিং / বিয়োজন
২.৩ একটি বা দুটি শব্দে উত্তর দাও (যে কোনো ছয়টি) : ১×৬=৬
২.৩.১ নদীর জলপ্রবাহ মাপার এককের নাম লেখো।
উত্তরঃ কিউসেক / কিউমেক
২.৩.২ সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ?
উত্তরঃ ১০০%
২.৩.৩ মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্রস্রোত প্রবাহিত হয় ?
উত্তরঃ শীতল স্রোত
২.৩.৪ মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়?
উত্তরঃ পারদ
২.৩.৫ ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম লেখো।
উত্তরঃ নলকূপ
২.৩.৬ ভারতে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায় ?
উত্তরঃ করমণ্ডল উপকূলে
২.৩.৭ ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কী ?
উত্তরঃ দ্বিতীয়
২.৩.৮ ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়?
উত্তরঃ সমোন্নতি
২.৪ বামদিকের সাথে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো : ১×৪=৪
রামদিক ডানদিক
২.৪.১ ছোটোনাগপুর ১. পাইন
২.৪.২ অসম ২. কফি
২.৪.৩ হিমালয় ৩. পরেশনাথ পাহাড়
২.৪.৪ চিকমাগালুর ৪. বরদৈচিলা
উত্তরঃ
২.৪.১ ছোটোনাগপুর ৩. পরেশনাথ পাহাড়
২.৪.২ অসম ৪. বরদৈচিলা
২.৪.৩ হিমালয় ১. পাইন
২.৪.৪ চিকমাগালুর ২. কফি
বিভাগ ‘গ’
৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) : ২×৬=১২
৩.১ মহাদেশীয় হিমবাহ কাকে বলে?
অথবা, মরু সম্প্রসারণের সংজ্ঞা দাও।
৩.২ ‘ক্যাটাবেটিক’ বায়ু কাকে বলে ?
অথবা, আন্তঃক্রান্তীয় অভিসৃতি অঞ্চল (ITCZ) বলতে কি বোঝো?
৩.৩০ চিকিৎসা সংক্রান্ত বর্জ্যের সংজ্ঞা দাও।
অথবা, বর্জ্যের ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো?
৩.৪ খাদার কি ?
অথবা, কারেওয়া বলতে কি বোঝো ?
৩.৫ মৃত্তিকা ক্ষয়ের সংজ্ঞা দাও।
অথবা, জনঘনত্ব বলতে কি বোঝো?
৩.৬ মিলিয়ন শিটে ব্যবহৃত RF (Representative Fraction) এবং মেট্রিক স্কেলের উল্লেখ করো।
অথবা, ভারতের জরিপ সংস্থার (Survey of India) ও ভারতের মহাকাশ গবেষণা সংস্থার (ISRO) সদর দপ্তরগুলি কোথার অবস্থিত ?
বিভাগ ‘ঘ’
৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়): ৩×৪=১২
৪.১ জুগ্যান ও ইয়ার্দাং-এর মধ্যে পার্থক্য তুমি কিভাবে নিরূপণ করবে?
অথবা, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর যে কোনো তিনটি পার্থক্য বিবৃত করো।
৪.২ শিল্প বর্জ্যের উৎস ও প্রভাব সম্পর্কে আলোচনা করো।
অথবা, বর্জ্যের ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা (যে কোনো তিনটি) উল্লেখ করো।
৪.৩ ভারতের পূর্বঘাট এবং পশ্চিমঘাটের পার্থক্য লেখো।
অথবা, ভারতে অটোমোবাইল শিল্পের বিকাশের প্রধান কারণগুলি উল্লেখ করো।
৪.৪ ভূ-বৈচিত্র্যসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের যে কোনো তিনটি পার্থক্য লেখো।
অথবা, দূর সংবেদন ব্যবস্থার সুবিধাগুলি উল্লেখ করো।
বিভাগ ‘ঙ’
[দৃষ্টিহীন পরীক্ষার্থীদের ক্ষেত্রে চিত্রাঙ্কন আবশ্যিক নয়।]
৫। ৫.১ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ৫×২=১০
৫.১.১ নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপের চিত্রসহ বর্ণনা দাও।
৫.১.২ বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলি আলোচনা করো।
৫.১.৩ পরিচলন বৃষ্টিপাতের সৃষ্টি ও বৈশিষ্ট্যসমূহ চিত্রসহ ব্যাখ্যা করো।
৫.১.৪ জলবায়ুর উপর সমুদ্রস্রোতের প্রভাবগুলি আলোচনা করো।
৫.২ যে কোনো দুটি প্রশ্নের উত্তরা দাও :৫×২=১০
৫.২.১ ভারতের জলবায়ুর পাঁচটি প্রধান নিয়ন্ত্রকের ভূমিকা আলোচনা করো।
৫.২.২ ভারতের চা উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও।
৫.২.৩ পূর্ব ও মধ্য ভারতে লৌহ-ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো।
৫.২.৪ ভারতের জনসংখ্যার অসম বণ্টনের প্রাকৃতিক কারণগুলি ব্যংখ্যা করো।
বিভাগ ‘চ’
৬। প্রশ্নপত্রের সাথে প্রদত্ত ভারতের রেখা-মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক ও নামসহ চিহ্নিত করে মানচিত্রটি উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও : ১×১০=১০
৬.১ কন্যাকুমারিকা
৬.২ লাডাক মালভূমি
৬.৩ গোদাবরী নদী
৬.৪ চিল্কা হ্রদ
৬.৫ উত্তর-পূর্ব ভারতের বৃষ্টিচ্ছায় অঞ্চল
৬৬ মরুমৃত্তিকা অঞ্চল)
৬.৭ দক্ষিণ-ভারতের ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি
৬.৮ উত্তর-ভারতের একটি গম উৎপাদক অঞ্চল
৬.৯ বৃহত্তম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্র
৬.১০ ভারতের প্রথম মেট্রো-রেল শহর।
অথবা, শুধুমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য।
৬। যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও : ১×১০=১০
৬.১ ভারতের বৃহত্তম বদ্বীপের নাম লেখো।
৬.২ ভারতের প্রাচীনতম পর্বতমালা কোনটি ?
৬.৩ মণিপুর রাজ্যে অবস্থিত একটি হ্রদের নাম লেখো।
৬.৪ ভারতের কোন দ্বীপমালা প্রবাল দ্বারা গঠিত?
৬.৫ ভারতের বৃহত্তম হিমবাহের নাম লেখো।
৬.৬ ভারতের কোন মৃত্তিকা রেগুর নামে পরিচিত?
৬.৭ ভারতের কোন রাজ্য হেক্টর প্রতি ধান উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
৬.৮ কোন শিল্পশহর দক্ষিণ ভারতের ম্যাঞ্চেস্টার নামে পরিচিত ?
৬.৯ ভারতের একটি কৃষিভিত্তিক শিল্পের নাম লেখো।
৬.১০ পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের রাজধানীর নাম লেখো।
৬.১১ সাক্ষরতার হারে ভারতের কোন রাজ্য সর্বাধিক ?
৬.১২ কোন আধুনিক পরিবহনের মাধ্যমে পরিশোধিত খনিজ তেল সহজে পরিবাহিত হয় ?
৬.১৩ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানীর নাম কি ?
৬.১৪ ভারতের করমুক্ত বন্দরের নাম লেখো।
| M.P Geography Question Papers | ||||
|---|---|---|---|---|
| 2017 | 2018 | 2019 | 2020 | 2021 |
| 2022 | 2023 | 2024 | 2025 | 2026 |
