দশম শ্রেণির ইতিহাস প্রথম অধ্যায় MCQ প্রশ্ন উত্তর | Class 10 History Ch-1 MCQ Question Answer wbbse

প্রথম অধ্যায়
ইতিহাসের ধারণা

📌দশম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

বহুবিকল্পভিত্তিক প্রশ্নের উত্তর : প্রথম অধ্যায় দশম শ্রেণি ইতিহাস | VSAQ Question Answer Ch-1 Class 10 (Madhyamik) History wbbse

∆ সঠিক উত্তরটি নির্বাচন করো : প্রতিটি প্রশ্নের মান- ১

১. “মেঘে ঢাকা তারা” চলচ্চিত্রের পরিচালক—
(ক) সত্যজিৎ রায়
(খ) মৃনাল সেন
(গ) ঋত্বিক ঘটক
(ঘ) তরুণ মজুমদার

উত্তরঃ (গ) ঋত্বিক ঘটক।

২. বিবেকানন্দ আমেরিকার শিকাগোয় বিশ্বধর্ম সম্মেলনে অংশ নেন—
(ক) ১৮৯৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৯৭ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮৯৩ খ্রিস্টাব্দে।

৩. ইতিহাস হল—
(ক) বর্তমানের বাস্তবতার অনুসন্ধান
(খ) ভবিষ্যৎ-বিশ্লেষণ
(গ) কোনোটিই নয়
(ঘ) অতীতের বাস্তবতার অনুসন্ধান

উত্তরঃ (ঘ) অতীতের বাস্তবতার অনুসন্ধান

৪. ইতিহাস চর্চাকারী ব্যক্তি যে নামে পরিচিত, তা হল—
(ক) প্রত্নতাত্ত্বিক
(খ) ভূ-তত্ত্ববিদ
(গ) ঐতিহাসিক
(ঘ) নৃ-তাত্ত্বিক

উত্তরঃ (গ) ঐতিহাসিক

৫. ‘ইতিহাসের জনক’ নামে পরিচিত হলেন–
(ক) হেরোডোটাস
(খ) জোশেফাস
(গ) থুকিডিডিস
(ঘ) ট্যাসিটাস ফ্ল্যাবিয়াস

উত্তরঃ (ক) হেরোডোটাস

৬. সাধারণ ধারণায় ইতিহাস হল—
(ক) দেশীয় সাহিত্য
(খ) অতীতের কথা
(গ) বর্তমান কথা
(ঘ) রাজনীতি

উত্তরঃ (খ) অতীতের কথা।

৭. “ইতিহাস একটি বিজ্ঞান, কমও নয়, বেশিও নয়”- একথা বলেছেন—
(ক) ই. এইচ. কার
(খ) বিউরি
(গ) ট্রাভেলিয়ান
(ঘ) র‍্যাঙ্কে

উত্তরঃ (খ) বিউরি।

৮. ‘হিস্টোরিয়া’ (Historia) নামক শব্দ থেকে ‘হিস্ট্রি’ (History) কথার উদ্ভব, শব্দটি হল—
(ক) ইংরেজি শব্দ
(খ) গ্রিক শব্দ
(গ) স্পেনীয় শব্দ
(ঘ) জার্মান শব্দ

উত্তরঃ (খ) গ্রিক শব্দ

৯. পেশাদারি ইতিহাস রচনা শুরু করেন–
(ক) লিওপোল্ড র‍্যাঙ্কে
(খ) মার্ক ব্লখ
(গ) জুরগেন কোকা
(ঘ) লুসিয়েন ফেভর

উত্তরঃ (ক) লিওপোল্ড র‍্যাঙ্কে

১০. ঐতিহাসিক তথ্য বলতে বোঝায়—
(ক) অতীত ঘটনা
(খ) ঐতিহাসিক গল্প-কথা
(গ) সমসাময়িক ঘটনা
(ঘ) অতীতের নথিবদ্ধ তথ্য

উত্তরঃ (ঘ) অতীতের নথিবদ্ধ তথ্য

১১. ‘History from Bellow’ (1966 খ্রিস্টাব্দ) প্রবন্ধটির রচয়িতা হলেন—
(ক) ই. পি. থমসন
(খ) মার্ক ব্লখ
(গ) ই. এইচ. কার
(ঘ) রণজিৎ গুহ

উত্তরঃ (ক) ই. পি. থমসন।

১২. ‘সোশ্যাল সায়েন্স হিস্ট্রি অ্যাসোসিয়েশন’ গঠিত হয়—
(ক) ১৯৭৬ খ্রিস্টাব্দে
(খ) ১৯৮০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৮৬ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৮৮ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৯৭৬ খ্রিস্টাব্দে।

১৩. ঐতিহাসিক তথ্যের ব্যাখ্যা বা বিশ্লেষণ নির্ভরকারী একটি গুরুত্বপূর্ণ উপাদান হল—
(ক) তথ্যের ব্যবহারকারী
(খ) পাঠকদের মানসিকতা
(গ) উপাদানের প্রাচুর্য
(ঘ) উপাদানের দুষ্প্রাপ্যতা

উত্তরঃ (ক) তথ্যের ব্যবহারকারী

১৪. “ইতিহাস হল অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন”– এই মন্তব্যটি কার ?
(ক) থুকিডিডিস
(খ) লর্ড অ্যাক্টন
(গ) এডমন্ড বার্ক
(ঘ) ই. এইচ. কার

উত্তরঃ (ঘ) ই. এইচ. কার

১৫. “তথ্য অনুসন্ধানের আগে ঐতিহাসিককে অনুধাবন করুন”– এই মন্তব্যটি কার ?
(ক) ডব্লু. হান্টার
(খ) জে. বি. বিউরি
(গ) জি. এম. ট্রেভেলিয়ান
(ঘ) লর্ড অ্যাক্টন

উত্তরঃ (গ) জি. এম. ট্রেভেলিয়ান

১৬. ভারতে নিন্মবর্গের ইতিহাস চর্চার জনক হলেন—
(ক) রামচন্দ্র গুহ
(খ) রণজিৎ গুহ
(গ) অমলেশ ত্রিপাঠী
(ঘ) জ্ঞানেন্দ্র পাণ্ডে

উত্তরঃ (খ) রণজিৎ গুহ।

১৭. ভারতে নিন্মবর্গের ইতিহাসচর্চা শুরু হয় কত খ্রিস্টাব্দে ?
(ক) ১৯৮২ খ্রিস্টাব্দে
(খ) ১৯৭০ খ্রিস্টাব্দে
(গ) ১৯৯০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৬০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৯৮২ খ্রিস্টাব্দে।

১৮. “যে ইতিহাস আমরা পড়ি তা তথ্যের উপর প্রতিষ্ঠিত হলেও তা সঠিকভাবে তথ্যভিত্তিক নয়, বরং এক সারি স্বীকৃত অভিমত”— এ কথা কে বলেছেন ?
(ক) লিওপোল্ড র‍্যাঙ্কে
(খ) ই. এইচ. কার
(গ) লর্ড অ্যাকটন
(ঘ) জি. ব্যারাক্ল

উত্তরঃ (ঘ) জি. ব্যারাক্ল

১৯. ‘অ্যানালস‘ পত্রিকা গোষ্ঠী গড়ে উঠেছিল ?
(ক) ফ্রান্সে
(খ) ইংল্যান্ডে
(গ) রাশিয়াতে
(ঘ) জার্মানিতে

উত্তরঃ (ক) ফ্রান্সে

২০. অ্যানালস পত্রিকার মূল উদ্দেশ্য ছিল—
(ক) আঞ্চলিক ইতিহাস
(খ) লোকসংস্কৃতি
(গ) সামাজিক ইতিহাস
(ঘ) সামরিক ইতিহাস

উত্তরঃ (গ) সামাজিক ইতিহাস

২১. “খেলা যখন ইতিহাস” গ্রন্থটি কার লেখা—
(ক) বোরিয়া মজুমদার
(খ) কৌশিক বন্দ্যোপাধ্যায়
(গ) রামচন্দ্র গুহ
(ঘ) সৌভিক লাহা

উত্তরঃ (খ) কৌশিক বন্দ্যোপাধ্যায়।

২২. ক্রিকেট খেলা প্রথম শুরু হয়—
(ক) অস্ট্রেলিয়া
(খ) ভারত
(গ) ইংল্যাণ্ড
(ঘ) ওয়েস্ট ইন্ডিজ

উত্তরঃ (গ) ইংল্যাণ্ড।

২৩. ‘দ্য অ্যানালস’ পত্রিকাটি প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন—
(ক) কীথ টমাস
(খ) লুসিয়েন ফেভর
(গ) যদুনাথ সরকার
(ঘ) মার্ক অ্যান্টনি

উত্তরঃ (খ) লুসিয়েন ফেভর

২৪. রণজিৎ গুহ হলেন—
(ক) সাম্রাজ্যবাদী ঐতিহাসিক
(খ) জাতীয়তাবাদী ঐতিহাসিক
(গ) নিম্নবর্গীয় ঐতিহাসিক
(ঘ) মার্কসবাদী ঐতিহাসিক

উত্তরঃ (গ) নিম্নবর্গীয় ঐতিহাসিক

২৫. ভারতের প্রথম ইতিহাস গ্রন্থটি হল–
(ক) অর্থশাস্ত্র
(খ) রাজতরঙ্গিনী
(গ) রামচরিতমানস
(ঘ) বাবরনামা

উত্তরঃ (খ) রাজতরঙ্গিনী

২৬. ভারতে ফুটবল খেলার সূত্রপাত ঘটায়–
(ক) পোর্তুগিজরা
(খ) ফরাসিরা
(গ) ডাচরা
(ঘ) ব্রিটিশরা

উত্তরঃ (ঘ) ব্রিটিশরা।

২৭. ‘হকির জাদুকর’ হলেন—
(ক) ধ্যানচাঁদ
(খ) ধনরাজ পিল্লাই
(গ) কে. ডি. সিং
(ঘ) লেসলি ক্লডিয়াস

উত্তরঃ (ক) ধ্যানচাঁদ।

২৮. নতুন সামাজিক ইতিহাসচর্চার মুখপত্র হল–
(ক) সোশ্যাল সায়েন্স হিস্ট্রি
(খ) সোশ্যাল হিস্ট্রি
(গ) সোসাইটি ফর হিস্ট্রি
(ঘ) দ্য ক্লিওপেট্রা

উত্তরঃ (ক) সোশ্যাল সায়েন্স হিস্ট্রি

২৯. ইউরোপে ক্রীড়া ইতিহাসের চর্চা কবে থেকে শুরু হয় ?
(ক) ১৯২০-র দশকে
(খ) ১৯৬০-র দশকে
(গ) ১৯৭০-র দশকে
(ঘ) ১৯৩০-র দশকে

উত্তরঃ (গ) ১৯৭০-র দশকে

৩০. ক্রিকেট খেলার উদ্ভব হয়েছিল–
(ক) জার্মানিতে
(খ) ওয়েস্ট ইন্ডিজে
(গ) অস্ট্রেলিয়াতে
(ঘ) ইংল্যান্ডে

উত্তরঃ (ঘ) ইংল্যান্ডে

৩১. ভারতে নিম্নবর্গের ইতিহাসচর্চার প্রবক্তা হলেন–
(ক) সি. এম. যোশী
(খ) রণজিৎ গুহ
(গ) এ. এল. রাউজ
(ঘ) দাদাভাই নৌরজী

উত্তরঃ (খ) রণজিৎ গুহ

৩২. যারা নতুন সামাজিক ইতিহাসের বিষয়বস্তু তারা হলেন—
(ক) বুদ্ধিজীবী
(খ) সাধারণ মানুষ
(গ) ভদ্রলোক
(ঘ) চাকরিজীবী

উত্তরঃ (খ) সাধারণ মানুষ

৩৩. নতুন সামাজিক ইতিহাসচর্চা শুরু হয়–
(ক) ১৯৪০ – এর দশকে
(খ) ১৯৬০ – এর দশকে
(গ) ১৯৫০ – এর দশকে
(ঘ) ১৯৯০ – এর দশকে

উত্তরঃ (খ) ১৯৬০ – এর দশকে

৩৪. মোহনবাগান প্রথমবার আইএফএ শিল্ড জয় করে—
(ক) ১৯০০ খ্রিস্টাব্দে
(খ) ১৯১১ খ্রিস্টাব্দে
(গ) ১৯২০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯২১ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৯১১ খ্রিস্টাব্দে।

৩৫. ‘কেকের দেশ’ হল—
(ক) ফ্রান্স
(খ) অস্ট্রেলিয়া
(গ) ভারত
(ঘ) স্কটল্যাণ্ড

উত্তরঃ (ঘ) স্কটল্যাণ্ড।

৩৬. ক্রিকেটের নিয়ম প্রথম রচিত হয়–
(A) ১৭৫০ খ্রিস্টাব্দে
(B) ১৭৪৪ খ্রিস্টাব্দে
(C) ১৭১৫ খ্রিস্টাব্দে
(D) ১৭২১ খ্রিস্টাব্দে

উত্তরঃ (B) ১৭৪৪ খ্রিস্টাব্দে

৩৭. ভারতে ক্রিকেট খেলার সূচনা হয়–
(ক) ১৭১৫ খ্রিস্টাব্দে
(খ) ১৭২১ খ্রিস্টাব্দে
(গ) ১৭২০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭২২ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৭২১ খ্রিস্টাব্দে।

৩৮. ভারতে প্রথম ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়–
(ক) ১৮৫০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৬৬ খ্রিস্টাব্দে
(গ) ১৭৭০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯২ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৭৯২ খ্রিস্টাব্দে

৩৯. ‘নমো হিন্দুস্থান’ গানটির রচয়িতা—
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) রজনীকান্ত সেন
(গ) সরলা দেবী চৌধুরানি
(ঘ) জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (গ) সরলা দেবী চৌধুরানি।

৪০. ‘বঙ্গীয় নাট্যশালার ইতিহাস’ গ্রন্থটির লেখক—
(ক) সত্যজীবন মুখোপাধ্যায়
(খ) আশুতোষ মুখোপাধ্যায়
(গ) ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
(ঘ) আশুতোষ ভট্টাচার্য

উত্তরঃ (গ) ব্রজেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

৪১. ‘ক্যালকাটা ক্রিকেট ক্লাব’ প্রতিষ্ঠিত হয়–
(ক) ১৭৫০ খ্রিস্টাব্দে
(খ) ১৭৭০ খ্রিস্টাব্দে
(গ) ১৭৬০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯২ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৭৯২ খ্রিস্টাব্দে

৪২. আধুনিক হকি খেলার সূচনা হয়–
(ক) ফ্রান্সে
(খ) ভারতে
(গ) পাকিস্তানে
(ঘ) ইংল্যান্ডে

উত্তরঃ (ঘ) ইংল্যান্ডে

৪৩. ভারতে প্রথম হকি ক্লাব (১৮৮৫-১৮৮৬ খ্রিস্টাব্দে) প্রতিষ্ঠিত হয়–
(ক) কলকাতায়
(খ) মাদ্রাজ– এ
(গ) গোয়া– তে
(ঘ) বোম্বাই– এ

উত্তরঃ (ক) কলকাতায়

৪৪. নাট্যশাস্ত্রকে ‘পঞ্চম বেদ’ বলেছেন—
(ক) কালিদাস
(খ) ব্যাসদেব
(গ) ভরতমুনি
(ঘ) কৌটিল্য

উত্তরঃ (গ) ভরতমুনি।

৪৫. ‘নাট্যাভিনয় নিয়ন্ত্রন আইন’ পাস হয়—
(ক) ১৮৭০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৭৬ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৮০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৭৬ খ্রিস্টাব্দে।

৪৬. ভারত অলিম্পিক গেমস-এ প্রথমবার হকি প্রতিযোগিতায় যোগ দেয়–
(ক) ১৯২০ খ্রিস্টাব্দে
(খ) ১৯২৮ খ্রিস্টাব্দে
(গ) ১৯৩২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯৩০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৯২৮ খ্রিস্টাব্দে

৪৭. ১৯১১ খ্রিস্টাব্দে আই. এফ. দলের অধিনায়ক ছিলেন–
(ক) গোষ্ঠ পাল
(খ) চুনি গোস্বামী
(গ) শৈলেন মান্না
(ঘ) শিবদাস ভাদুড়ী

উত্তরঃ (ঘ) শিবদাস ভাদুড়ী

৪৮. ভারতের প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার ছিলেন—
(ক) দলিপ সিংজি
(খ) রণজিৎ সিংহ
(গ) সি. কে. নাইডু
(ঘ) রণজিৎ সিংজি

উত্তরঃ (ঘ) রণজিৎ সিংজি

৪৯. ‘অঙ্গার’ নাটকটির পরিচালক—
(ক) শম্ভু মিত্র
(খ) বিজন ভট্টাচার্য
(গ) উৎপল দত্ত
(ঘ) অজিতেশ বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ (গ) উৎপল দত্ত।

৫০. ‘নবান্ন’ নাটকের বিষয়বস্তু ছিল—
(ক) সিপাহি বিদ্রোহ
(খ) ফরাসি বপ্লব
(গ) সাঁওতাল বিদ্রোহ
(ঘ) পঞ্চাশের মম্বন্তর

উত্তরঃ (ঘ) পঞ্চাশের মম্বন্তর।

৫১. ভারতে ফুটবল খেলা প্রবর্তন করে–
(ক) ইংরেজরা
(খ) ফরাসিরা
(গ) ওলন্দাজরা
(ঘ) পোর্তুগিজরা

উত্তরঃ (ক) ইংরেজরা

৫২. ভারতে প্রথম প্রদর্শিত চলচ্চিত্র–
(ক) জামাইষষ্ঠী
(খ) মেলোডি অব লাভ
(গ) সাড়ে চুয়াত্তর
(ঘ) পথের পাঁচালী

উত্তরঃ (খ) মেলোডি অব লাভ

৫৩. ভারী পোশাক ব্যবহার করা হয়—
(ক) উষ্ণ আবহাওয়ায়
(খ) নাতিশীতোয় আবহাওয়ায়
(গ) শীতপ্রধান এলাকায়
(ঘ) মরুভূমি এলাকায়

উত্তরঃ (গ) শীতপ্রধান এলাকায়

৫৪. দাদাসাহেব ফালকে–
(ক) পরিবেশের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত
(খ) ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত
(গ) স্থানীয় ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত
(ঘ) চলচ্চিত্রের সঙ্গে যুক্ত

উত্তরঃ (ঘ) চলচ্চিত্রের সঙ্গে যুক্ত।

৫৫. ভারতের প্রথম চলচিত্র—
(ক) জামাইষষ্ঠি
(খ) রাজা হরিশচন্দ্র
(গ) বিল্বমঙ্গল
(ঘ) আলম আরা

উত্তরঃ (খ) রাজা হরিশচন্দ্র।

৫৬. বাঙালির জাতীয় পোশাক—
(ক) পাজামা-পাঞ্জাবি
(খ) শেরওয়ানি
(গ) ধুতি-পাঞ্জাবি
(ঘ) শার্ট-প্যান্ট

উত্তরঃ (গ) ধুতি-পাঞ্জাবি

৫৭. পোশাক সংক্রান্ত ‘সুম্পটুয়ারি লজ’ কঠোরভাবে মেনে চলা হতো–
(ক) ইংল্যান্ডে
(খ) ফ্রান্সে
(গ) চিনে
(ঘ) স্পেনে

উত্তরঃ (খ) ফ্রান্সে

৫৮. ফ্রান্সে নী রিচ (knee breeches) ব্যবহার করার অধিকারী ছিল–
(ক) অভিজাতরা
(খ) কৃষকরা
(গ) শ্রমিকরা
(ঘ) সাঁ-কুলোত্রা

উত্তরঃ (ক) অভিজাতরা

৫৯. ‘ভূবন সোম’ চলচ্চিত্রটির পরিচালক কে ছিলেন—
(ক) মৃণাল সেন
(খ) ঋত্বিক ঘটক
(গ) সত্যজিৎ রায়
(ঘ) বিমল রায়

উত্তরঃ (ক) মৃণাল সেন।

৬০. ভারতের প্রথম সবাক চলচ্চিত্র হল—
(ক) হরিশচন্দ্র
(খ) জামাইষষ্ঠি
(গ) পথের পাঁচালী
(ঘ) আলম আরা

উত্তরঃ (ঘ) আলম আরা।

৬১. ফরাসি বিপ্লবকালে ফ্রান্সে লাল টুপি ছিল–
(ক) সাম্যের প্রতীক
(খ) বিপ্লবের প্রতীক
(গ) স্বাধীনতার প্রতীক
(ঘ) মৈত্রীর প্রতীক

উত্তরঃ (গ) স্বাধীনতার প্রতীক

৬২. ষোড়শ শতকে ফ্রান্স ও ইটালি থেকে আমদানিকৃত সামগ্রী দ্বারা নির্মিত ভেলভেট টুপি খুব জনপ্রিয় ছিল—
(ক) জার্মানিতে
(খ) অস্ট্রিয়াতে
(গ) প্রাশিয়ায়
(ঘ) ইংল্যান্ডে

উত্তরঃ (ঘ) ইংল্যান্ডে

৬৩. ইংল্যান্ডে নারীর ভোটাধিকারের পাশাপাশি পোশাক সংক্রান্ত আন্দোলনের সূচনা হয়–
(ক) ১৮২০ – এর দশকে
(খ) ১৮৩০ – এর দশকে
(গ) ১৮৪০ – এর দশকে
(ঘ) ১৮৫০ – এর দশকে

উত্তরঃ (খ) ১৮৩০ – এর দশকে

৬৪. সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পান কোন চলচ্চিত্রের জন্য ?
(ক) পথের পাঁচালী
(খ) জলসাঘর
(গ) চিড়িয়াখানা
(ঘ) গণশত্রু

উত্তরঃ (ক) পথের পাঁচালী।

৬৫. যামিনী রায় কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন—
(ক) চিত্রশিল্প
(খ) নৃত্যশিল্প
(গ) চলচ্চিত্র শিল্প
(ঘ) নাট্যশিল্প

উত্তরঃ (ক) চিত্রশিল্প।

৬৬. নারীদের পোশাক-পরিচ্ছদ সংক্রান্ত সংস্কারের ক্ষেত্রে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব অ্যামিলিয়া ব্লুমার ছিলেন—
(ক) মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক
(খ) ইংল্যান্ডের নাগরিক
(গ) ফ্রান্সের নাগরিক
(ঘ) রাশিয়ার নাগরিক

উত্তরঃ (ক) মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক

৬৭. নারীদের পোশাক পরিচ্ছেদে ব্যাপক সংক্রমনের ক্ষেত্রে গুরুত্ব লাভ করে–
(ক) ট্রাউজারের ব্যবহার
(খ) প্রথম বিশ্বযুদ্ধের পর
(গ) ক্রিমিয়ার যুদ্ধের পর
(ঘ) রুশ-জাপান যুদ্ধের পর

উত্তরঃ (খ) প্রথম বিশ্বযুদ্ধের পর

৬৮. ভারতের প্রথম সংবাদপত্র হল—
(ক) সমাচার দর্পন
(খ) বেঙ্গল গেজেট
(গ) দিগদর্শন
(ঘ) সংবাদ প্রভাকর

উত্তরঃ (খ) বেঙ্গল গেজেট

৬৯. ভারতের প্রথম ফটোগ্রাফার ছিলেন—
(ক) আহমেদ আলী খান
(খ) লালা দীনদয়াল
(গ) মধু আস্বত
(ঘ) কে. ভি. আনন্দ

উত্তরঃ (খ) লালা দীনদয়াল।

৭০. কলকাতার ‘ভিক্টোরিয়া মেমোরিয়াল হল’ প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৯০১ খ্রিস্টাব্দে
(খ) ১৯০২ খ্রিস্টাব্দে
(গ) ১৯০৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯০৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৯০১ খ্রিস্টাব্দে।

৭১. ‘পোর্টস, টাউনস, সিটিস’ গ্রন্থটির লেখক ছিলেন—
(ক) লক্ষ্মী সুব্রামানিয়াম
(খ) রয় পোর্টার
(গ) কৌশিক গঙ্গোপাধ্যায়
(ঘ) রামচন্দ্র গুহ

উত্তরঃ (ক) লক্ষ্মী সুব্রামানিয়াম।

৭২. ভারতে পাশ্চাত্য পোশাকের ব্যবহার শুরু হয়–
(ক) অষ্টাদশ শতকে
(খ) উনিশ শতকে
(গ) বিশ শতকে
(ঘ) সপ্তদশ শতকে

উত্তরঃ (খ) উনিশ শতকে

৭৩. উনিশ শতকে বাঙালি ‘বাবু’রা ধুতির সঙ্গে যে পোশাক পরিধান শুরু করে, তা হল–
(ক) কোট
(খ) বুট জুতো
(গ) টুপি
(ঘ) উপরের সবকটি

উত্তরঃ (ঘ) উপরের সবকটি

৭৪. বিশ শতকের গোড়ায় বাঙালি বাবুদের পাশ্চাত্য পোশাকরীতির ছবি চিত্রে ফুটিয়ে তোলেন–
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) গগনেন্দ্রনাথ ঠাকুর
(গ) রবি বর্মা
(ঘ) অবনীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (খ) গগনেন্দ্রনাথ ঠাকুর

৭৫. পণ্ডিত বিরজু মহারাজ কোন শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন ?
(ক) নাট্যশিল্প
(খ) চলচ্চিত্র
(গ) চিত্রশিল্প
(ঘ) নৃত্যশিল্প

উত্তরঃ (ঘ) নৃত্যশিল্প।

৭৬. ‘এ হিস্ট্রি অফ কস্টিউম’ গ্রন্থের লেখক-
(ক) এডুইন লুটিয়েন
(খ) আর. জে. ইভান্স
(গ) কার্ল কোহলার
(ঘ) আর. গ্রোভ

উত্তরঃ (গ) কার্ল কোহলার।

৭৭. ‘অশান্ত অরণ্য জীবন’ গ্রন্থটি কার রচনা ?
(ক) রণজিৎ গুহ
(খ) দীপেন চক্রবর্তী
(গ) শমিতা সেন
(ঘ) রামচন্দ্র গুহ

উত্তরঃ (ঘ) রামচন্দ্র গুহ।

৭৮. ভারতে রেলপথ চালু হয়—
(ক) ১৮৫০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫২ খ্রিস্টাব্দে
(গ) ১৮৭২ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৩ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ঘ) ১৮৫৩ খ্রিস্টাব্দে

৭৯. কলকাতায় বৈদ্যুতিক ট্রাম চালু হয়—
(ক) ১৮৫১
(খ) ১৮৮০
(গ) ১৮৭৮
(ঘ) ১৯০২

উত্তরঃ (ঘ) ১৯০২

৮০. পিচ দেওয়া রাস্তা নির্মাণ করেন—
(ক) ডেনিস পেপিন
(খ) জর্জ স্টিফেনসন
(গ) জন ম্যাকাডেম
(ঘ) ম্যাথু স্টিভেনস্

উত্তরঃ (গ) জন ম্যাকাডেম

৮১. ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়—
(ক) ১৮১৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৩ খ্রিস্টাব্দে
(গ) ১৮৬৩ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৭৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৫৩ খ্রিস্টাব্দে।

৮২. নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দেন—
(ক) মেধা পাটকর
(খ) উমা প্রসাদ
(গ) জি. এস. সাঁধু
(ঘ) বিরসা মুণ্ডা

উত্তরঃ (ক) মেধা পাটকর।

৮৩. ‘কোচবিহারের ইতিহাস’ কে লিখেছেন ?
(ক) রাধারমন সাহা
(খ) বিপিনচন্দ্র পাল
(গ) নিখিল সরকার
(ঘ) ভবানীচরন বন্দ্যোপাধ্যায়

উত্তরঃ (ঘ) ভবানীচরন বন্দ্যোপাধ্যায়।

৮৪. ইংল্যান্ডে প্রথম রেলপথ চালু হয়–
(ক) ১৮৩০ খ্রিস্টাব্দে
(খ) ১৮৩৬ খ্রিস্টাব্দে
(গ) ১৮৩৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৩৫ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮৩০ খ্রিস্টাব্দে

৮৫. ভারতে টেলিগ্রাফ ব্যবস্থা চালু করেন–
(ক) লর্ড আমহার্স্ট
(খ) লর্ড ডালহৌসি
(গ) লর্ড ক্যানিং
(ঘ) লর্ড ডাফরিন

উত্তরঃ (খ) লর্ড ডালহৌসি

৮৬. টেলিগ্রাফ ব্যবস্থা বন্ধ হয়ে যায়–
(ক) ১৯১৪ খ্রিস্টাব্দে
(খ) ২০১৫ খ্রিস্টাব্দে
(গ) ২০১৩ খ্রিস্টাব্দে
(ঘ) ২০১৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ২০১৩ খ্রিস্টাব্দে

৮৭. ‘মিলিটারি হিস্ট্রি অফ ইণ্ডিয়া’ গ্রন্থের লেখক—
(ক) রামচন্দ্র গুহ
(খ) জি. এস. সাঁধু
(গ) মাধব গ্যাডগিল
(ঘ) যদুনাথ সরকার

উত্তরঃ (ঘ) যদুনাথ সরকার।

৮৮. ‘জীবনস্মৃতি’ রচনা করেন—
(ক) বিপিনচন্দ্র পাল
(খ) রবীন্দ্রনাথ ঠাকুর
(গ) জওহরলাল নেহেরু
(ঘ) সুভাষচন্দ্র বসু

উত্তরঃ (খ) রবীন্দ্রনাথ ঠাকুর।

৮৯. ‘বঙ্গদর্শন’ প্রথম প্রকাশিত হয়—
(ক) ১৮৭২ খ্রিস্টাব্দে
(খ) ১৮৯০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৯৫ খ্রিস্টাব্দে
(ঘ) ১৯০০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৮৭২ খ্রিস্টাব্দে।

৯০. ইউরোপে যানবাহনের ব্যবহার শুরু হয়–
(ক) ষোড়শ শতকে
(খ) অষ্টাদশ শতকে
(গ) সপ্তদশ শতকে
(ঘ) উনিশ শতকে

উত্তরঃ (ঘ) উনিশ শতকে

৯১. বাষ্পচালিত ইঞ্জিন আবিষ্কৃত হয়–
(ক) ১৬৮৮ খ্রিস্টাব্দে
(খ) ১৭০০ খ্রিস্টাব্দে
(গ) ১৬৯০ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৫০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (ক) ১৬৮৮ খ্রিস্টাব্দে

৯২. হাওড়া থেকে হুগলি রেল চালু হয়–
(ক) ১৮৫৩ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৫ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৪ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৫৬ খ্রিস্টাব্দে

উত্তরঃ (গ) ১৮৫৪ খ্রিস্টাব্দে

৯৩. ‘লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার’ গ্রন্থের লেখক—
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) নেতাজী
(গ) জওহরলাল নেহেরু
(ঘ) খুশবন্ত সিং

উত্তরঃ (গ) জওহরলাল নেহেরু।

৯৪. ভারতে কোন সরকারের আমলে গোয়েন্দা বিভাগ গঠিত হয়েছিল ?
(ক) লর্ড ক্যানিং
(খ) লর্ড ডাফরিন
(গ) লর্ড রিপন
(ঘ) লর্ড লিটন

উত্তরঃ (খ) লর্ড ডাফরিন।

৯৫. পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থায় বিপ্লব সৃষ্টিকারী সুয়েজ খাল খননের প্রক্রিয়া শুরু হয়–
(ক) ১৮৫৭ খ্রিস্টাব্দে
(খ) ১৮৫৯ খ্রিস্টাব্দে
(গ) ১৮৫৮ খ্রিস্টাব্দে
(ঘ) ১৮৬০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৮৫৯ খ্রিস্টাব্দে

৯৬. ভারতে পরিবেশ রক্ষার জন্য একটি আন্দোলন হল—
(ক) নর্মদা বাঁচাও আন্দোলন
(খ) ওয়াহাবি আন্দোলন
(গ) একা আন্দোলন
(ঘ) গঙ্গা আন্দোলন

উত্তরঃ (ক) নর্মদা বাঁচাও আন্দোলন।

৯৭. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জীবন স্মৃতি’ গ্রন্থাগারে প্রকাশিত হয়—
(ক) ১৩২০ বঙ্গাব্দে
(খ) ১৩১৯ বঙ্গাব্দে
(গ) ১৪১৯বঙ্গাব্দে
(ঘ) ১৪১৮ বঙ্গাব্দে

উত্তরঃ (খ) ১৩১৯ বঙ্গাব্দে।

৯৮. তপন সিংহ যে ধরনের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন ?
(ক) খেলাধূলার ইতিহাস
(খ) শিল্পচর্চার ইতিহাস
(গ) দৃশ্য শিল্পের ইতিহাস
(ঘ) খেলার ইতিহাস

উত্তরঃ (খ) শিল্পচর্চার ইতিহাস।

৯৯. হাজার দুয়ারি বা নবাব প্যালেস (১৮৩৭ ক্লি) স্থাপত্যটি যেখানে অবস্থিত–
(ক) দিল্লিতে
(খ) মুর্শিদাবাদে
(গ) বিষ্ণুপুরে
(ঘ) অযোধ্যায়

উত্তরঃ (খ) মুর্শিদাবাদে

১০০. এদের মধ্যে কোনটি ব্রিটিশ স্থাপত্যের নিদর্শন ?
(ক) কলকাতা মেডিকেল কলেজ
(খ) আড়াই দিন কা ঝোপড়া
(গ) নিবেদিতা ভবন
(ঘ) বিদ্যাসাগর ভবন

উত্তরঃ (ক) কলকাতা মেডিকেল কলেজ

১০১. ‘উইমেন ইন মডার্ন ইন্ডিয়া’ গ্রন্থের লেখক—
(ক) বি. আর. নন্দ
(খ) হোয়াইট ক্লে
(গ) র‍্যাচেল কারসন
(ঘ) জেরাল্ডিন ফোর্বস

উত্তরঃ (ঘ) জেরাল্ডিন ফোর্বস।

১০২. ‘ম্যাডনেস অ্যাণ্ড সিভিলাইজেশান’ গ্রন্থটির লেখক-
(ক) মিশেল ফুকো
(খ) লাদুরি
(গ) মার্ক ব্লখ
(ঘ) ড. রণজিৎ গুহ

উত্তরঃ (ক) মিশেল ফুকো।

১০৩. হাইকোর্টের বাড়িটি তৈরি হয়েছিল—
(ক) গথিক শিল্পরীতি অনুসারে
(খ) ডোরিক শিল্পরীতি অনুসারে
(গ) টেরাকোটা শিল্পরীতি অনুসারে
(ঘ) চোল শিল্পরীতি অনুসারে

উত্তরঃ (ক) গথিক শিল্পরীতি অনুসারে

১০৪. ‘বঙ্গদর্শন’ প্রত্রিকা প্রথম সম্পাদক ছিলেন—
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) বালগঙ্গাধর তিলক
(ঘ) বিপিনচন্দ্র পাল

উত্তরঃ (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

১০৫. কলহনের রাজতরঙ্গিনীর ইতিহাস অন্তর্গত হবে—
(ক) সামরিক ইতিহাসের
(খ) খেলাধূলার ইতিহাসের
(গ) স্থানীয় ইতিহাসের
(ঘ) পরিবেশের ইতিহাসের

উত্তরঃ (গ) স্থানীয় ইতিহাসের।

১০৬. ‘জীবনের ঝরাপাতা’ যে পত্রিকায় নিয়মিত প্রকাশিত হত—
(ক) বঙ্গদর্শন
(খ) দেশ
(গ) সোমপ্রকাশ
(ঘ) সংবাদ প্রভাকর

উত্তরঃ (খ) দেশ

১০৭. কলকাতার প্রথম টাকশালটি তৈরি হয়–
(ক) পার্ক স্ট্রিটে
(খ) হেস্টিংস স্ট্রিটে
(গ) ক্লাইভ রো-তে
(ঘ) স্ট্যান্ড রোডে

উত্তরঃ (ঘ) স্ট্যান্ড রোডে

১০৮. কলকাতার বর্তমান টাকশালটি অবস্থিত–
(ক) আলিপুরে
(খ) সল্টলেক সিটিতে
(গ) রাজারহাটে
(ঘ) দমদমে

উত্তরঃ (ক) আলিপুরে

১০৯. প্রথম বাংলা নির্বাক চলচ্চিত্র—
(ক) জামাইষষ্ঠী
(খ) আলম আরা
(গ) বিল্বমঙ্গল
(ঘ) পথের পাঁচালী

উত্তরঃ (গ) বিল্বমঙ্গল।

১১০. “সোমপ্রকাশ” ছিল একটি–
(ক) দৈনিক পত্রিকা
(খ) পাক্ষিক পত্রিকা
(গ) মাসিক পত্রিকা
(ঘ) সাপ্তাহিক পত্রিকা

উত্তরঃ (ঘ) সাপ্তাহিক পত্রিকা।

১১১. “ক্যালকাটা ক্রিকেট ক্লাব ” প্রতিষ্ঠিত হয়—
(ক) ১৮৯২ খ্রিস্টাব্দে
(খ) ১৭৯২ খ্রিস্টাব্দে
(গ) ১৯১৯ খ্রিস্টাব্দে
(ঘ) ১৭৯০ খ্রিস্টাব্দে

উত্তরঃ (খ) ১৭৯২ খ্রিস্টাব্দে।

১১২. নেহেরু তাঁর কন্যা ইন্দিরাকে চিঠি লিখেছিলেন—
(ক) ২০ টি
(খ) ২৫ টি
(গ) ৩০ টি
(ঘ) ৪০ টি

উত্তরঃ (গ) ৩০ টি

১১৩. বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথমবার প্রকাশিত হয়—
(ক) বঙ্গদর্শনে
(খ) প্রবাসীতে
(গ) সন্ধ্যাতে
(ঘ) হিতবাদীতে

উত্তরঃ (খ) প্রবাসীতে

১১৪. ইন্দিরা গান্ধিকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলির হিন্দি অনুবাদ করেছেন-
(ক) মুনসি প্রেমচাঁদ,
(খ) কৃয়ন চন্দর,
(গ) খুশবন্ত সিং,
(ঘ) সাদাত হাসান মান্টো।

উত্তরঃ (ক) মুনসি প্রেমচাঁদ।

১১৫। ‘বিশ্ব পরিবেশ দিবস’ প্রথম পালিত হয়েছিল।
(ক) ১২ জানুয়ারি, ১৯৮৯
(খ) ৫ জুন, ১৯৭৪,
(গ) ১ মে, ১৯২৩,
(ঘ) ৫ সেপ্টেম্বর, ১৯১৫

উত্তরঃ (খ) ৫ জুন, ১৯৭৪

📌 আরো দেখোঃ

📌দশম শ্রেণির ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় Click Here

📌মাধ্যমিক মক্ টেস্ট সমস্ত বিষয় Click Here

📌অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ

📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply