WBBSE Madhyamik 2026 History Solved Question Paper | মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2026

MADHYAMIK HISTORY QUESTION PAPER 2026

WBBSE Madhyamik 2026 History Solved Question Paper | মাধ্যমিক ইতিহাস প্রশ্নপত্র 2026

2026 History Question Paper with answers for Madhyamik students of West Bengal Board of Secondary Education. Question and Answers of the question paper are given below.
মাধ্যমিক শিক্ষা সংসদের অধীন মাধ্যমিক ছাত্র ছাত্রীদের জন্য ২০২৬ সালের উত্তরসহ ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র।

📌 মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় Click Here

📌 মাধ্যমিক মক্ টেস্ট সমস্ত বিষয় Click Here

2026
HISTORY

Time : 3 Hours 15 Minutes

(First 15 minutes for reading the question paper only)

Full Marks : 90 For Regular Candidates
Full Marks : 100 For External Candidates.

Special credit will be given for answers which are brief and to the point. Marks will be deducted for spelling mistakes, untidiness and bad handwriting.

[‘ক’ বিভাগ থেকে ‘ঙ’ বিভাগ পর্যন্ত প্রদত্ত প্রশ্ন নিয়মিত ও বহিরাগত সব পরীক্ষার্থীদের জন্য। ‘চ’ বিভাগে প্রদত্ত প্রশ্ন শুধুমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য।]

(‘ক’ বিভাগে সকল প্রশ্ন আবশ্যিক। অন্য বিভাগে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ‘খ’ বিভাগে কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীরা বিকল্প প্রশ্নের নির্দেশ অনুযায়ী উত্তর লিখবে। অন্য সকলে মানচিত্র চিহ্নিত করবে।)

বিভাগ – ক

১. সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো : ১০×২=২০

১.১ “লেটারর্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার”- গ্রন্থে মোট চিঠির সংখ্যা কটি ?
(ক) ২০টি
(খ) ২৫টি
(গ) ৩০টি
(ঘ) ৫০টি

উত্তরঃ (গ) ৩০টি

১.২ ‘জীবন স্মৃতি’ গ্রন্থটি লিখেছেন-
(ক) বিপিনচন্দ্র পাল
(খ) সরলাদেবী চৌধুরানী
(গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

উত্তরঃ (ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর

১.৩ রামমোহন রায় ‘ব্রহ্মসভা’ প্রতিষ্ঠা করেন
(ক) ১৮১৫ খ্রিঃ
(খ) ১৮২০ খ্রিঃ
(গ) ১৮২৩ খ্রিঃ
(খ) ১৮২৮ খ্রিঃ

উত্তরঃ (খ) ১৮২৮ খ্রিঃ

১.৪ ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন-
(ক) শিবনাথ শাস্ত্রী
(খ) দেবেন্দ্রনাথ ঠাকুর
(গ) উমেশচন্দ্র দত্ত
(ঘ) দ্বারকানাথ বিদ্যাভূষণ

উত্তরঃ (গ) উমেশচন্দ্র দত্ত

১.৫ কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় –
(ক) ১৮২৫ খ্রিঃ
(খ) ১৮৩০ খ্রিঃ
(গ) ১৮৩৫ খ্রিঃ
(ঘ) ১৮৪০ খ্রিঃ

উত্তরঃ (গ) ১৮৩৫ খ্রিঃ

১.৬ ভারতে প্রথম উপনিবেশিক অরণ্য আইন প্রণীত হেয়-
(ক) ১৮৬৫ খ্রিঃ
(খ) ১৮৭০ খ্রিঃ
(গ) ১৮৭৮ খ্রিঃ
(ঘ) ১৮৮০ খ্রিঃ

উত্তরঃ (ক) ১৮৬৫ খ্রিঃ

১.৭ গয়ামুণ্ডা অন্যতম নেতা ছিলেন-
(ক) কোল বিদ্রোহের (১৮৩১-৩২)
(খ) চুয়াড় বিদ্রোহের (১৯৯৮-৯৯)
(গ) মুণ্ডা বিদ্রোহের (১৮৯৯-১৯০০)
(ঘ) সাঁওতাল বিদ্রোহের (১৮৫৫-‘৫৬)

উত্তরঃ (গ) মুণ্ডা বিদ্রোহের (১৮৯৯-১৯০০)

১.৮ উনিশ শতককে ‘সভা সমিতির যুগ’ বলেছেন-
(ক) ডঃ রমেশচন্দ্র মজুমদার
(খ) ডিরোজিও
(গ) ডঃ সুরেন্দ্রনাথ সেন
(ঘ) ডঃ অনিল শীল

উত্তরঃ (ঘ) ডঃ অনিল শীল

১.৯ ‘বন্দেমাতরম’ সংগীতটি রচিত হয়-
(ক) ১৮৭০ খ্রিঃ
(খ) ১৮৭২ খ্রিঃ
(গ) ১৮৭৫ খ্রিঃ
(ঘ) ১৮৭৬ খ্রিঃ

উত্তরঃ (গ) ১৮৭৫ খ্রিঃ

১.১০ ‘ভারত সভা’ প্রতিষ্ঠিত হয়-
(ক) ১৮৬৭ খ্রিঃ
(খ) ১৮৭২ খ্রিঃ
(গ) ১৮৭৫ খ্রিঃ
(ঘ) ১৮৭৬ খ্রিঃ

উত্তরঃ (ঘ) ১৮৭৬ খ্রিঃ

১.১১ ‘বসুবিজ্ঞান মন্দির’ প্রতিষ্ঠা করেন
(ক) সত্যেন্দ্রনাথ বসু
(খ) রাসবিহারী বসু
(গ) জগদীশচন্দ্র বসু
(ঘ) কাদম্বিনী বসু

উত্তরঃ (গ) জগদীশচন্দ্র বসু

১.১২ ভারতে ‘হাফটোন প্রিন্টিং’ পদ্ধতি প্রবর্তন করেন-
(ক) পঞ্চানন কর্মকার
(খ) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী
(গ) চার্লস উইলকিন্স
(ঘ) সুকুমার রায়

উত্তরঃ (খ) উপেন্দ্র কিশোর রায়চৌধুরী

১.১৩ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস-এর প্রথম সভাপতি ছিলেন-
(ক) মতিলাল নেহরু
(খ) তেজবাহাদুর সাপু
(গ) বল্লভভাই প্যাটেল
(ঘ) লালা লাজপত রায়

উত্তরঃ (ঘ) লালা লাজপত রায়

১.১৪ বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল-
(ক) মাদ্রাজে
(খ) মালাবার উপকূলে
(গ) পঞ্জাবে
(ঘ) গুজরাটে

উত্তরঃ (ঘ) গুজরাটে

১.১৫ ‘দেশপ্রাণ’ নামে পরিচিত ছিলেন-
(ক) যতীন্দ্রমোহন সেনগুপ্ত
(খ) রাসবিহারী বসু
(গ) চিত্তরঞ্জন দাশ
(ঘ) বীরেন্দ্রনাথ শাসমল

উত্তরঃ (ঘ) বীরেন্দ্রনাথ শাসমল

১.১৬ দু’-কড়ি বালা দেবী যুক্ত ছিলেন।
(ক) ছাত্র আন্দোলনে
(খ) নারী আন্দোলনে
(গ) বিপ্লবী আন্দোলনে
(ঘ) ভারত ছাড়ো আন্দোলনে

উত্তরঃ (খ) নারী আন্দোলনে

১.১৭ কনকলতা বড়ুয়া শহীদ হন-
(ক) অসহযোগ আন্দোলনে
(খ) আইন-অমান্য আন্দোলনে
(গ) বিপ্লবী আন্দোলনে
(ঘ) ভারত ছাড়ো আন্দোলনে

উত্তরঃ (ঘ) ভারত ছাড়ো আন্দোলনে

১.১৮ দলিতদের ‘হরিজন’ আখ্যা দিয়েছিলেন
(ক) জ্যোতিবা ফুলে
(খ) নারায়ন গুরু
(গ) ডঃ আম্বেদকর
(ঘ) গান্ধিজি

উত্তরঃ (ঘ) গান্ধিজি

১.১৯ ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেন-
(ক) ১৯৪৮ খ্রিঃ
(খ) ১৯৫৪ খ্রিঃ
(গ) ১৯৬১ খ্রিঃ
(ঘ) ১৯৭১ খ্রিঃ

উত্তরঃ (গ) ১৯৬১ খ্রিঃ

১.২০ হরি সিংহ রাজা ছিলেন-
(ক) জয়পুর রাজ্যের
(খ) কাশ্মীর রাজ্যের
(গ) পাতিয়ালা রাজ্যের
(ঘ) জুনাগড় রাজ্যের

উত্তরঃ (খ) কাশ্মীর রাজ্যের

বিভাগ ‘খ’

২. যে কোনো ষোলোটি প্রশ্নের উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ একটি প্রশ্নের উত্তর দিতে হবে) : ১৬ x ১

উপবিভাগঃ ২.১

একটি বাক্যে উত্তর দাও:

(২.১.১) ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?

উত্তরঃ ‘বঙ্গদর্শন’ পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

(২.১.২) দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে ব্রাহ্মসমাজে যোগদান করেন ?

উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর ১৮৪২ খ্রিস্টাব্দে ব্রাহ্মসমাজে যোগদান করেন।

(২.১.৩) ‘মীরাট ষড়যন্ত্র মামলা’ কবে শুরু হয় ?

উত্তরঃ ‘মীরাট ষড়যন্ত্র মামলা’ শুরু হয় ১৯২৯ খ্রিস্টাব্দে।

(২.১.৪) ‘মতুয়া’ ধর্মমতের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তরঃ ‘মতুয়া’ ধর্মমতের প্রতিষ্ঠাতা ছিলেন হরিচাঁদ ঠাকুর।

উপবিভাগঃ ২.২

ঠিক না ভুল নির্ণয় করো:

(২.২.১) বিপিনচন্দ্র পালের জীবনী মূলক গ্রন্থের নাম ‘সত্তর বৎসর’।

উত্তরঃ ঠিক

(২.২.২) প্রথম ভারতীয় শব ব্যবচ্ছেদকারী হলেন মধুসুদন দত্ত।

উত্তরঃ ভুল

(২.২.৩) গনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী।

উত্তরঃ ঠিক

(২.২.৪) জাতীয় শিক্ষা-পরিষদ প্রতিষ্ঠিত হয় ১৯০৬ খ্রিস্টাব্দে।

উত্তরঃ ঠিক

উপবিভাগঃ ২-৩

‘ক’ স্তম্ভের সঙ্গে ‘খ’ স্তম্ভ মেলাওঃ ১×৪-৪

(২.৩.১) বল্লভভাই প্যাটেল (১) হায়দ্রাবাদ

(২.৩.২) ডঃ বি. আর, আম্বেদকর (২) ছাত্র আন্দোলন

(২.৩.৩) রসিদ আলি (৩) দলিত আন্দোলন

(২.৩.৪) মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী
(৪) বারদৌলি আন্দোলন।।

উত্তরঃ

(২.৩.১) বল্লভভাই প্যাটেল — (৪) বারদৌলি আন্দোলন
(২.৩.২) ডঃ বি. আর. আম্বেদকর — (৩) দলিত আন্দোলন
(২.৩.৩) রসিদ আলি — (২) ছাত্র আন্দোলন
(২.৩.৪) মেজর জেনারেল জয়ন্তনাথ চৌধুরী — (১) হায়দ্রাবাদ

উপবিভাগ: ২.৪

প্রদত্ত ভারতবর্ষের রেখা মানচিত্র নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করোঃ

(২.৪.১) ওয়াহাবি আন্দোলনের কেন্দ্র – বারাসাত

(২.৪.২) কোলবিদ্রোহের কেন্দ্র– রাঁচি

(২.৪.৩) মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র – ঝাঁসি

(২.৪.৪) মহাবিদ্রোহের (১৮৫৭) অন্যতম কেন্দ্র – দিল্লি

অথবা,

(কেবলমাত্র দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য)

শূন্যস্থান পূরণ করো: ১×৪=৪

(২.৪.১) সরলাদেবী চৌধুরীরানীর আত্মজীবনী গ্রন্থের নাম ____________।

উত্তরঃ ‘জীবনের ঝরাপাতা’।

(২.৪.২) কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় _____________ খ্রিস্টাব্দে।

উত্তরঃ ১৮৫৭

(২.৪.৩) সুই মুণ্ডা ছিলেন ____________ বিদ্রোহের অন্যতম নেতা।

উত্তরঃ উলগুলান

(২.৪.৪) সাঁওতাল বিদ্রোহের একজন নেতা ছিলেন _____________।

উত্তরঃ সিধু (বা কানু)।

উপবিভাগ: ২.৫

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো: ১×৪=৪

(২.৫.১) বিবৃতি: এদেশে পাশ্চ্যত্য শিক্ষা বিস্তারে স্যার চার্লস উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামাটি খুবই গুরুত্বপূর্ণ।

ব্যাখ্যা ১: তিনি ছিলেন কাউন্সিল অব এডুকেশনের সভাপতি।

ব্যাখ্যা ২: তিনি ছিলেন কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি।

ব্যাখ্যা ৩: তিনি ছিলেন ইংল্যান্ডের শিক্ষামন্ত্রী

উত্তরঃ ব্যাখ্যা ২
(তিনি ছিলেন কোম্পানির বোর্ড অব কন্ট্রোলের সভাপতি।)

(২.৫.২) বিবৃতি: ভারতের ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন।

ব্যাখ্যা ১: এই আইনের উদ্দেশ্য ছিল অরণ্যবাসীদের মঙ্গল সাধন করা।

ব্যাখ্যা ২: এই আইনের উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য বজায় রাখা।

ব্যাখ্যা ৩: এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা।

উত্তরঃ ব্যাখ্যা ৩
(এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী স্বার্থ চরিতার্থ করা।)

(২.৫.৩) বিবৃতি: আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন এদেশে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার অন্যতম পথিকৃত।

ব্যাখ্যা ১: তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কারিগরি বিভাগের প্রতিষ্ঠতা।

ব্যাখ্যা ২: তিনি ছিলেন বিজ্ঞান বিষয়ে নোবেল পুরষ্কারজয়ী প্রথম ভারতীয়।

ব্যাখ্যাত ৩: তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল এন্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস্-এর প্রতিষ্ঠতা।

উত্তরঃ ব্যাখ্যা ৩
(তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস-এর প্রতিষ্ঠাতা।)

(২.৫.৪) বিবৃতিঃ মোপলা বিদ্রোহ অনুষ্ঠিত হয় ১৯২১ খ্রিস্টাব্দে।

ব্যাখ্যা ১: এটি ছিল শিল্প শ্রমিকের বিদ্রোহ।

ব্যাখ্যা ২: এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ।

ব্যাখ্যাত ৩: এটি ছিল একটি উপজাতীয় বিদ্রোহ।

উত্তরঃ ব্যাখ্যা ২
(এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ।)

বিভাগঃ ‘গ’

৩. দু’টি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোনো ১১টি) : ২×১১=২২

৩.১ আধুনিক ভারত ইতিহাসের উপাদানরূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কী?

উত্তরঃ সরকারি নথিপত্র মূলত শাসকদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে, সাধারণ মানুষের মতামত এতে প্রতিফলিত হয় না। অনেক সময় তথ্য গোপন বা বিকৃত করা হয়েছে, ফলে এগুলি সম্পূর্ণ নিরপেক্ষ নয়।

৩.২ ভারতীয় জাতীয়তাবাদের ইতিহাসে ১৯১১ খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন?

উত্তরঃ ১৯১১ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ রদ হয়, যা জাতীয়তাবাদী আন্দোলনের বড় সাফল্য ছিল। একই সঙ্গে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়।

৩.৩ এদেশে শিক্ষা বিস্তারে খ্রিষ্টান মিশনারীদের প্রধান উদ্দেশ্য কী ছিল?

উত্তরঃ খ্রিষ্টান মিশনারীদের প্রধান উদ্দেশ্য ছিল খ্রিষ্টধর্ম প্রচার করা। পাশাপাশি তারা পাশ্চাত্য শিক্ষা ও সংস্কৃতি বিস্তার করতে চেয়েছিলেন।

৩.৪ “সর্বধর্ম সমন্বয়” বলতে কী বোঝায় ?

উত্তরঃ সর্বধর্ম সমন্বয় বলতে সব ধর্মের মূল ভাবধারার মধ্যে ঐক্য ও সহাবস্থানের ধারণাকে বোঝায়। রামকৃষ্ণ পরমহংস এই মতবাদ প্রচার করেন।

৩.৫ “বিপ্লব” বলতে কী বোঝায়?

উত্তরঃ বিপ্লব বলতে সমাজ, রাজনীতি বা অর্থনৈতিক ব্যবস্থায় হঠাৎ ও মৌলিক পরিবর্তনকে বোঝায়। এটি সাধারণত বিদ্রোহ বা আন্দোলনের মাধ্যমে ঘটে।

৩.৬ ফরাজি আন্দোলন ব্যর্থ হল কেন?

উত্তরঃ সরকারি দমননীতি ও জমিদারদের বিরোধিতার ফলে ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে। এছাড়া আন্দোলনের ধর্মীয় চরিত্রও এর বিস্তার সীমিত করেছিল।

৩.৭ ‘হিন্দু মেলা’ প্রতিষ্ঠার দুটি উদ্দেশ্য লেখো।

উত্তরঃ হিন্দু মেলার একটি উদ্দেশ্য ছিল জাতীয় চেতনার প্রসার। অন্য উদ্দেশ্য ছিল দেশীয় শিল্প ও সংস্কৃতির বিকাশ।

৩.৮ জাতীয়তাবাদের উন্মেষে ‘আনন্দমঠ’ উপন্যাসটির ভূমিকা কী ছিল?

উত্তরঃ ‘আনন্দমঠ’ উপন্যাসটি মানুষের মধ্যে দেশপ্রেম ও স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে। ‘বন্দেমাতরম’ গানটি জাতীয়তাবাদের প্রতীক হয়ে ওঠে।

৩.৯ পঞ্চানন কর্মকার কে ছিলেন?

উত্তরঃ পঞ্চানন কর্মকার ছিলেন একজন বিশিষ্ট বাঙালি মুদ্রণশিল্পী। তিনি বাংলা ছাপাখানার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

৩.১০ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট কেন প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ স্বদেশি আন্দোলনের সময় দেশীয় কারিগরি শিক্ষার প্রসারের জন্য এটি প্রতিষ্ঠিত হয়। এর লক্ষ্য ছিল বিদেশি শিল্পের বিকল্প গড়ে তোলা।

৩.১১ স্বদেশি আন্দোলনে বাংলার কৃষকরা কেন যোগ দেয়নি?

উত্তরঃ স্বদেশি আন্দোলন মূলত শহরকেন্দ্রিক হওয়ায় কৃষকরা এতে সরাসরি লাভ দেখতে পায়নি। পাশাপাশি কৃষকদের ওপর জমিদারি শোষণ আন্দোলনে অংশগ্রহণে বাধা সৃষ্টি করে।

৩.১২ ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন গঠিত হয়?

উত্তরঃ শ্রমিক ও কৃষকদের অধিকার রক্ষার জন্য এই দল গঠিত হয়। এর উদ্দেশ্য ছিল সমাজতান্ত্রিক ভাবধারা প্রচার করা।

৩.১৩ ‘কার্লাইল সার্কুলার’ বলতে কী বোঝায়?

উত্তরঃ কার্লাইল সার্কুলার ছিল ব্রিটিশ সরকারের একটি দমনমূলক নির্দেশ। এর মাধ্যমে ছাত্রদের রাজনৈতিক আন্দোলনে অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়।

৩.১৪ ‘দলিত’ কাদের বলা হয়?

উত্তরঃ হিন্দু সমাজের অবহেলিত ও নিপীড়িত নিম্নবর্ণের মানুষদের দলিত বলা হয়। তারা সামাজিক বৈষম্যের শিকার ছিল।

৩.১৫ ‘ভারতভুক্তির দলিল’ বলতে কী বোঝায়?

উত্তরঃ দেশভাগের পর দেশীয় রাজ্যগুলির ভারতের সঙ্গে যুক্ত হওয়ার লিখিত চুক্তিকে ভারতভুক্তির দলিল বলা হয়।

৩.১৬ ‘রাজ্য পুনর্গঠন কমিশন’ (১৯৫৩) কেন গঠিত হয়?

উত্তরঃ ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের দাবি বিবেচনার জন্য এই কমিশন গঠিত হয়। এর ফলে ভারতের রাজ্যসীমা পুনর্নির্ধারণ করা হয়।

বিভাগঃ ‘ঘ

৪. সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও।

(প্রতিটি উপ-বিভাগ থেকে অন্ততঃ ১টি করে মোট ৬টি প্রশ্নের উত্তর দিতে হবে): ৪x৬=২৪

উপবিভাগঃ ঘ-১

৪.১ উনিশ শতকে নব্যবঙ্গ গোষ্ঠীর সমাজ সংস্কার প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল কেন ?

৪.২ উনিশ শতকের নবজাগরণকে ‘সীমাবদ্ধ নবজাগরণ’ বলা হয় কেন ?

উপবিভাগঃ ঘ-২

৪.৩ উনিশ শতককে ‘সভা সমিতির যুগ’ বলা হয় কেন ?

৪.৪ বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন ?

উপবিভাগঃ ঘ.৩

৪.৫ শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপা বই এর সম্পর্ক বিশ্লেষণ করো।

৪.৬ বাংলা মুদ্রন শিল্পে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর ভূমিকা বিশ্লেষণ করো।

উপবিভাগঃ ঘ.৪

৪.৭ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার ছাত্র সমাজের কীরূপ ভূমিকা ছিল?

৪.৮ দলিত আন্দোলনে ডঃ আম্বেদকরের ভূমিকা বিশ্লেষণ করো।

বিভাগ : ঙ

৫। পনেরো-ষোলোটি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১×৮=৮

৫.১ মহাবিদ্রোহের (১৮৫৭) চরিত্র বিশ্লেষণ করো। ৮

৫.২ এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ার এবং ড্রিঙ্কওয়াটার বেথুনের ভূমিকা আলোচনা করো। ৫+৩

৫.৩ উনিশ শতকে কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের ভূমিকা কীরূপ ছিল ? একা আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও। ৩+৫

M.P History Question Papers
2017 2018 2019 2020 2021
2022 2023 2024 2025 2026
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply