দশম শ্রেণির ইতিহাস সিলেবাস ও নম্বর বিভাজন ২০২৬ | Class 10 History Syllabus and Marks Distribution 2026 wbbse

দশম শ্রেণির ইতিহাস সিলেবাস ও নম্বর বিভাজন ২০২৬ | Class 10 History Syllabus and Marks Distribution 2026 wbbse

ইতিহাস সিলেবাস ও নম্বর বিভাজন
দশম শ্রেণি (মাধ্যমিক)
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ

📌দশম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 মাধ্যমিক প্রশ্নপত্র সমস্ত বিষয় Click Here

📌 মাধ্যমিক মক্ টেস্ট সমস্ত বিষয় Click Here

দশম শ্রেণি (মাধ্যমিক) ইতিহাস পাঠ্যসূচী (সিলেবাস) ও নম্বর বিভাজন | Madhyamik History Syllabus and Marks Distribution

ছাত্র-ছাত্রীদের পড়া শুরু করার আগে পাঠ্যসূচি বা সিলেবাস এবং নম্বর বিভাজন সম্পর্কে সম্যক ধারণা থাকা একান্ত প্রয়োজন।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের (WBBSE) পরিচালনায় প্রতিটি বিদ্যালয় বছরে তিনটি পরীক্ষা তিনটি পর্যায়ে গ্রহণ করে থাকে। যাকে বাংলায় পর্যায়ক্রমিক মূল্যায়ন, ইংরেজিতে Summative Evaluation বলা হয়। আগে Unit Test বলা হতো। শেষ পরীক্ষাটিকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা বার্ষিক মূল্যায়ন বা ইংরেজিতে Annual Exam বলা হয়। নীচে দশম শ্রেণির ইতিহাস সিলেবাস এবং নম্বর বিভাজন দেওয়া হলো।

দশম শ্রেণি ইতিহাস পাঠ্যসূচী (সিলেবাস)

∆ সম্পূর্ণ সিলেবাস—

1. ইতিহাসের ধারণা

2. সংস্কার বৈশিষ্ট ও পর্যালোচনা

3. প্রতিরোধ ও বিদ্রোহ : বৈশিষ্ট ও বিশ্লেষণ

4. সংবদ্ধতার গোড়ার কথা : বৈশিষ্ট ও বিশ্লেষণ

5. বিকল্প চিন্তা ও উদ্দ্যেগ : (ঊনবিংশ শতকের মধ্যভাগ ও বিংশ শতক এর প্রথম ভাগ) বৈশিষ্ট ও পর্যালোচনা

6. বিংশ শতকে ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট ও পর্যালোচনা

7. বিংশ শতকে ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন : বৈশিষ্ট ও বিশ্লেষণ

8. উত্তর উপনিবেশিক ভারত : বিংশ শতকের দ্বিতীয় পর্ব (1947-1964)

∆ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস (1st Summative Syllabus)

পূর্ণমান- ৪০ + অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন-১০ মূল্যায়নের মাস- এপ্রিল

অধ্যায়-১ ➯ ইতিহাসের ধারনা
অধ্যায়-২ ➯ সংস্কারঃ বৈশিষ্ট্য ও মূল্যায়ন
অধ্যায়-৩ ➯ প্রতিরোধ ও বিদ্রোহ

∆ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস (2nd Summative Syllabus)

পূর্ণমান- ৪০ + অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন-১০ মূল্যায়নের মাস- আগস্ট

অধ্যায়-৪ ➯ সংঘবদ্ধতার গোড়ার কথা
অধ্যায়-৫ ➯ বিকল্প চিন্তা ও উদ্যোগ (ঊনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত) : বৈশিষ্ট্য ও পর্যালোচনা
অধ্যায়-৬ ➯ বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা

∆ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস (3rd Summative Syllabus) অর্থাৎ 👇

TEST EXAM

পূর্ণমান- ৯০ + অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন-১০ মূল্যায়নের মাস- ডিসেম্বর

অধ্যায়-৭ ➯ বিশ শতকের ভারতে নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলনঃ বৈশিষ্ট্য ও বিশ্লেষণ
অধ্যায়-৮ ➯ উত্তর-ঔপনিবেশিক ভারতঃ বিশ শতকের দ্বিতীয় পর্ব (১৯৪৭-১৯৬৪)

প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ৬ টি অধ্যায়ও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত।

MADHYAMIK EXAM

∆ প্রশ্নের ধরন এবং নম্বর বিভাজন—

বিভাগ – ‘ক’ (১×২০=২০)

∆ বহু বিকল্প প্রশ্নোত্তর (MCQ) :

• প্রদত্ত প্রশ্ন সংখ্যা— ২০ টি।

• উত্তরদানযোগ্য প্রশ্ন সংখ্যা— ২০ টি।

• প্রশ্নের মান- ১

∆ কোন অধ্যায় থেকে ক’টি করে MCQ প্রশ্ন থাকবে ?

প্রথম অধ্যায় – ২ টি, দ্বিতীয় অধ্যায় – ৩ টি
তৃতীয় অধ্যায় – ২ টি, চতুর্থ অধ্যায় – ৩ টি
পঞ্চম অধ্যায় -২ টি, ষষ্ঠ অধ্যায় – ৩ টি
সপ্তম অধ্যায় – ৩ টি, অষ্টম অধ্যায় – ২ টি

মোট প্রশ্নের সংখ্যা- ২০ টি।
উত্তর দিতে হবে মোট ২০ টি।

বিভাগ – ‘খ’ (১×১৬=১৬)

∆ এই বিভাগে মোট পাঁচটি উপবিভাগ থাকবে এবং ৫ ধরনের প্রশ্ন থাকবে। প্রতিটি বিভাগে ৪টি করে মোট ২০টি প্রশ্ন থাকবে। ১৬টি প্রশ্নের উত্তর করতে হবে।

উপবিভাগ : ২.১ (একটি বাক্যে উত্তর)

উপবিভাগ : ২.২ (ঠিক বা ভুল নির্ণয়)

উপবিভাগ : ২.৩ (স্তম্ভ মেলানো)

উপবিভাগ : ২.৪ (ভারতবর্ষের রেখা মানচিত্রে স্থানগুলি চিহ্নিত ও নামাঙ্কিত করা)

উপবিভাগ : ২.৫ (বিবৃতিগুলির ব্যাখ্যা)

∆ কোন অধ্যায় থেকে ক’টি করে প্রশ্ন থাকবে ?

প্রথম অধ্যায় – ২ টি, দ্বিতীয় অধ্যায় – ৩টি
তৃতীয় অধ্যায় – ৩ টি, চতুর্থ অধ্যায় – ৩টি
পঞ্চম অধ্যায় – ২ টি, ষষ্ঠ অধ্যায় – ৩ টি
সপ্তম অধ্যায় – ৩ টি, অষ্টম অধ্যায় – ১টি

মোট প্রশ্নের সংখ্যা- ২০ টি। উত্তর দিতে হবে মোট ১৬ টি প্রশ্নের।

বিঃ দ্রঃ ছাত্র-ছাত্রীরা এই বিভাগ থেকে কীভাবে কয়টি প্রশ্নের উত্তর করতে হবে ঠিকভাবে বুঝতে পারেনা। প্রশ্নপত্রে যা করতে বলা হয়—

∆ নীচের প্রশ্নগুলির উত্তর দাও (প্রতিটি উপবিভাগ থেকে অন্ততঃ ১টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দাও) : ১×১৬=১৬

আসলে ৫টি উপবিভাগে প্রতিটিতে ৪টি করে প্রশ্ন থাকে। কোন ছাত্র ছাত্রী যদি মনে করে চারটি বিভাগ থেকে ৪টি করে মোট ১৬টি প্রশ্নের উত্তর দেবে, তাহলে যেকোনো একটি উপবিভাগ বাদ থেকে যাবে। তাই যাতে কোন উপবিভাগ বাদ না যায়, সেজন্য কথাটা লেখা থাকে ‘অন্ততঃ ১টি করে’ অর্থাৎ প্রতিটি বিভাগ থেকে একটি করে ৫টি আর বাকি ১১টি প্রশ্নের উত্তর যেকোন বিভাগ থেকে দিতে হবে।

বিভাগ ‘গ’ (২×১১=২২)

∆ এই বিভাগে মোট ১৬টি প্রশ্ন থাকবে।

• যে-কোনো ১১টি প্রশ্নের উত্তর করতে হবে।
• দু’টি অথবা তিনটি বাক্যে উত্তর দিতে হবে।
• প্রতিটি প্রশ্নের মান- ২
• মোট নম্বর- ২×১১=২২

∆ কোন অধ্যায় থেকে ক’টি করে প্রশ্ন থাকবে ?

• ইতিহাস পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায় থেকে ২টি করে মোট ১৬ টি প্রশ্ন থাকবে।

বিভাগ ‘ঘ’ (৪×৬=২৪)

∆ এই বিভাগে মোট ৪টি উপবিভাগ থাকবে।

উপবিভাগ : ঘ.১, উপবিভাগ : ঘ.২, উপবিভাগ : ঘ.৩, উপবিভাগ : ঘ.৪

• প্রতিটি উপবিভাগে দুটি করে প্রশ্ন থাকবে।
• যে-কোনো ৬টি প্রশ্নের উত্তর করতে হবে।
• সাত বা আটটি বাক্যে উত্তর দিতে হবে।
• প্রতিটি প্রশ্নের মান- ৪
• মোট নম্বর- ৪×৬=২৪

∆ কোন অধ্যায় থেকে ক’টি করে প্রশ্ন থাকবে ?

• প্রথম অথবা দ্বিতীয় অধ্যায় থেকে ২টি প্রশ্ন।
• তৃতীয় অথবা চতুর্থ অধ্যায় থেকে ২টি প্রশ্ন।
• পঞ্চম অথবা যষ্ঠ অধ্যায় থেকে ২টি প্রশ্ন।
• সপ্তম অথবা অষ্টম অধ্যায় থেকে ২টি প্রশ্ন।

বিভাগ ‘ঙ’ (৮×১=৮)

∆ এই বিভাগে মোট ৩টি প্রশ্ন থাকবে।
• যে-কোনো ১টি প্রশ্নের উত্তর করতে হবে।
• পনেরো বা ষোলটি বাক্যে উত্তর দিতে হবে।
• প্রতিটি প্রশ্নের মান- ৮ বা ৩+৫ বা ৫+৩
• মোট নম্বর- ৮×১=৮

∆ কোন্ অধ্যায় থেকে ক’টি করে প্রশ্ন থাকবে ?

• দ্বিতীয় অথবা তৃতীয় অধ্যায় ১টি প্রশ্ন।
• চতুর্থ অথবা পঞ্চম অধ্যায় থেকে ১টি প্রশ্ন।
• ষষ্ঠ অথবা সপ্তম অধ্যায় থেকে ১টি প্রশ্ন।

📌 আরো দেখোঃ

📌দশম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here

📌 মাধ্যমিক বিগত বছরের প্রশ্নপত্র Click Here

📌 মাধ্যমিক সমস্ত বিষয় মক্ টেস্ট Click Here

📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তর

📌দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Leave a Reply