সবুজ জামা কবিতার বিষয়বস্তু অষ্টম শ্রেণি বাংলা | Sobuj Jama Kobitar Bishoibostu Class 8 Bengali wbbse
সাহিত্য মেলা
অষ্টম শ্রেণি বাংলা
সবুজ জামা কবিতার কবিতা পাঠ, বিষয়সংক্ষেপ, শব্দার্থ ও টীকা, অতিরিক্ত প্রশ্নোত্তর অষ্টম শ্রেণির বাংলা | Sobuj Jama Kobitar Bishoibostu Class 8 Bengali
📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
কবিতা পাঠঃ
সবুজ জামা
—বীরেন্দ্র চট্টোপাধ্যায়
গাছেরা কেমন সবুজ জামা পড়ে থাকে
আমাদের তোতাইবাবুরও একটি সবুজ জামা চাই।
চাই তো— কিন্তু তুই এখন অ- আ- ক -খ শিখবি।
ইস্কুলে যাবি।
গাছেরা এক- পায়ে দাঁড়িয়ে থাকে
তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন ?
তোতাই অ-আ-ক-খ পড়বে না
ইস্কুলে যাবে না ;
আর, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা—
দাদু যেন কেমন, চশমা ছাড়া চোখে দেখে না।
তোতাইয়ের একটি সবুজ জামা চাই
তবেই না তার ডালে প্রজাপতি বসবে
আর টুপ করে তার কোলের উপর নেমে আসবে
একটা, দুটো, তিনটে লাল-নীল ফুল
তার নিজের………..
কবি পরিচিতিঃ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়। ১৯২০ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিক্রমপুরে চট্টোপাধ্যায় পরিবারে কবির জন্ম হয়। বাল্যকাল থেকেই কবি একরোখা মানুষ। ঢাকা বিক্রমপুরের অভিজাত সংস্কৃতির উপাধিধারী হয়েও তিনি ছিলেন সাধারণ মানুষের বড়ো কাছের। তাদের সাথে মিলিত হতে পারলে তিনি প্রাণে স্বস্তি পেতেন। গোঁড়া ব্রাহ্মণ পরিবারের সদস্য হয়েও তিনি বাল্যকাল থেকেই গোঁড়ামি ও রক্ষণশীলতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। এই জন্য তাঁকে সকলের বিরাগভাজন হতে হয়েছিল। কবির প্রথম কাব্যগ্রন্থ ‘গ্ৰহচ্যুত’ প্রকাশিত হয় কবির বাইশ বছর বয়সে। বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন বাস্তববাদী কবি, তাই তাঁর কবিতায় ছিল বেদনার ছবি। তিনি আমৃত্যু বহু কাব্য রচনা করেছেন। গ্রহচ্যুত, রাণুর জন্য, উলুখড়ের কবিতা, লখিন্দর, তিন পাহাড়ের স্বপ্ন, সভা ভেঙে গেলে, ভিসা অফিসের সামনে, মহাদেবের দুয়ার, মানুষের মুখ, ভিয়েতনাম, ভারতবর্ষ, আমার যজ্ঞের ঘোড়া, জানুয়ারি ইত্যাদি তাঁর প্রধান কাব্যগ্রন্থ। তিনি বহু কাব্যগ্রন্থের অনুবাদ করেছেন। ১৯৮৫ সালের ১১ জুলাই কবি পরলোকগমন করেন।
সারাংশঃ ছোট্ট তোতাই বাবুর বায়না তার একটি সবুজ জামা চাই। কেননা গাছেরা এক আশ্চর্য সবুজ জামা পড়ে আছে। কিন্তু চাইলে কী হবে ? এখন তো তার অ-আ-ক-খ শেখার সময়, ইস্কুল যাবার সময়। গাছেরা কেমন এক পায়ে দাঁড়িয়ে থাকে নড়াচড়া করে না। কোনো স্থান পরিবর্তন করে না তাদের জামা তোতাই বাবু গায়ে দিতে চায় কেন ? তোতাই অ – আ – ক – খ পড়বে না। ইস্কুলে যাবে না আর এক পায়ে দাঁড়িয়ে থাকা তার কাছে একটা খেলা। দাদু যেন কেমন চশমা ছাড়া চোখে কিছু দেখতে পান না । তোতাইয়ের একটা সবুজ জামা অবশ্যই চাই-ই, তবেই না তার ডালে প্রজাপতি বসবে, আর টুপ করে তার কোলের উপর নেমে আসবে একটা – দুটো – তিনটে লাল – নীল ফুল। এই ফুলগুলো হবে তার নিজের।
নামকরণঃ কবি বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের অনুপম সৃষ্টি ‘সবুজ জামা, কবিতা। সাহিত্যের নামকরণ সব সময়ই একটি বিশেষ ব্যাপার, বিশেষ করে কবিতার নামকরণের একটা অন্য মাত্রা থাকে। নামকরণ নানাভাবে হতে পারে কখনও বিষয়বস্তু অনুসারে কখনও কেন্দ্রীয় চরিত্রের নাম অনুসারে কখনও ব্যাঞ্জনা অর্থে— এখন আলোচনা করে দেখা যেতে পারে নামকরণ কতটা সার্থক হয়েছে।
‘সবুজ জামা’ কবিতায় আমরা দেখি সবুজ পাতায় ঢাকা গাছেরা সব সময় পড়ে থাকে সবুজ জামা। তাই দেখে ছোট্ট তোতাই বাবুর একটা সবুজ জামা পড়ার ইচ্ছে হয়েছে। সে অনেক ছোটো এখন তার ইস্কুল যাওয়ার বয়স, অ – আ – ক – খ শেখার বয়স। গাছেরা তো একপায়ে দাঁড়িয়ে থাকে, কেমন সবুজ জামা পড়ে । কিন্তু তোতাইবাবুর কেন সবুজ জামা চাই— তা বড়ো রহস্যের বিষয়। কবিতার শেষে সে রহস্য প্রকাশ পেয়েছে, তোতাই বাবুর জামা সবুজ না হলে তো কোনো কাণ্ড হবে না। জামা সবুজ হলে তবেই তার ডালে প্রজাপতি আসবে টুপ করে, সারি সারি ফুল এক-দুই করে ফুটে উঠবে। যেটা হবে তার একান্ত নিজের।
এখানে ‘সবুজ জামা’ নামকরণটি ব্যঞ্জনা অর্থে করা হয়েছে। সবুজ মানে প্রাণ, সবুজ মানে নতুন জীবন। সবুজ ছাড়া আমাদের চলবে না। তাই জীবনের খুশির নাম সবুজ। প্রকৃতিতে সবুজের সমারোহ একান্ত আবশ্যক এই বিশ্বাস এ কবিতায় রয়েছে, তাই নামকরণটি যথার্থ হয়েছে বলেই মনে হয়।
সারমর্ম বা ভাববস্তুঃ বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘সবুজ জামা’ কবিতাটি একটি রূপক-ধর্মী কবিতা। এই কবিতায় কবি বোঝাতে চেয়েছেন শিশুমনের উপযুক্ত বিকাশের জন্য প্রকৃতির সঙ্গে শিশুদের নিবিড় সম্পর্ক গড়ে তোলা দরকার। আধুনিক পৃথিবীর প্রতিযোগিতার বাজারে শিশুরা প্রকৃতির কাছাকাছি যাওয়ার সুযোগ পায় না। পাঠ্য পুস্তকে মুখ গুঁজে পড়াশোনা করতে করতেই তাদের শৈশব, কৈশোরের অনাবিল আনন্দ মাটি হয়ে যায়। তাদের চরিত্রের উপযুক্ত বিকাশ ঘটে না। অথচ শিশুদের মন সব সময়ই চায় প্রকৃতির কাছাকাছি যেতে। কিন্তু আধুনিক যুগের অভিভাবকদের কাছে সবচেয়ে বেশি গুরুত্ব পায় স্কুলের পড়াশোনা, পরীক্ষায় ভালো ফল এবং পরিশেষে ভালো চাকরি। সন্তানের সাফল্যের কাছে তুচ্ছ হয়ে যায় শিশুদের বেড়ে ওঠার আনন্দ এবং মানসিক ও শারীরিক স্বাস্থ্য। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তাঁর ‘সবুজ জামা’ কবিতায় এই বিষয়টিকেই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
সবুজ জামা কবিতার প্রতিটি লাইনের ব্যাখ্যা—
“গাছেরা কেমন সবুজ জামা পরে থাকে
আমাদের তোতাইবাবুরও একটি সবুজ জামা চাই।”
ব্যাখ্যা : গাছেরা সবুজ জামা পরে প্রকৃতির মধ্যে বিরাজ করে ও পৃথিবীকে শ্যামলতায় ভরিয়ে রাখে। আমাদের তোতাই বাবু এখানে কোনো নির্দিষ্ট শিশু নয়। আমাদের ঘরে ঘরেই রয়েছে তোতাইয়ের মতো লক্ষ লক্ষ শিশু। তারা সবুজ জামা চায়, অর্থাৎ সবুজ প্রকৃতির আচ্ছাদনে আবৃত হয়ে থাকতে চায়। সবুজ জামা আসলে সবুজ প্রকৃতির প্রতীক।
“চাই তো— কিন্তু তুই এখন অ-আ-ক-খ শিখবি।
ইস্কুলে যাবি।”
ব্যাখ্যা : তোতাইবাবুর সবুজ জামা চাই, কিন্তু তোতাইয়ের অভিভাবকদের কাছে তার মনের চাহিদার কোনো মূল্য নেই। তাদের কাছে বড়ো কথা হলো তোতাইয়ের পড়াশোনা, সাফল্য। তাই তোতাইয়ের প্রাণের চাহিদা পূরণ হয় না। তাকে বাধ্য হয়ে বাঁধা পড়তে হয় স্কুলের চার দেওয়ালের ভিতর। তাকে বিসর্জন দিতে হয় মনের আকাঙ্ক্ষা।
“গাছেরা এক-পায়ে দাঁড়িয়ে থাকে
তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন ?”
ব্যাখ্যা : এরপর তোতাইয়ের মগজ ধোলাই করা হয়। তাকে বোঝানোর চেষ্টা করা হয় গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে। গাছেদের মতো হওয়ার মধ্যে কোনো সাফল্য নেই, কোনো প্রাপ্তি নেই।
“তোতাই অ-আ-ক-খ পড়বে না
ইস্কুলে যাবে না;”
ব্যাখ্যা : কিন্তু তোতাইয়ের মন কোনো কথাই শুনতে চায় না। সে পড়তে চায় না, খেলতে চায়। সে প্রকৃতির সান্নিধ্যে বড়ো হয়ে উঠতে চায় স্বাভাবিক ভাবে।
“আর, এক পায়ে দাঁড়িয়ে থাকা তো খেলা—
দাদু যেন কেমন, চশমা ছাড়া চোখে দেখে না।”
ব্যাখ্যা : তোতাই বুঝতে পারে, তাকে ভুল বোঝানো হচ্ছে। সে বুঝতে পারে, তার দাদুর চোখে আছে স্বার্থের চশমা। চশমা আসলে স্বার্থসিদ্ধির প্রতীক। অভিভাবকরা সমস্ত ব্যাপারকেই ওই স্বার্থসিদ্ধির চশমার ভিতর দিয়ে দেখতে চান।
“তোতাইয়ের একটি সবুজ জামা চাই
তবেই না তার ডালে প্রজাপতি বসবে
আর টুপ করে তার কোলের ওপর নেমে আসবে
একটা, দুটো, তিনটে লাল-নীল ফুল
তার নিজের…”
ব্যাখ্যা : তোতাইদের প্রকৃতির মধ্যে বড়ো হওয়ার সুযোগ করে দিতে হবে। তাহলেই তারা হয়ে উঠবে প্রকৃত মানুষ। তারা খুঁজে পাবে সৌন্দর্যে ভরা এক অপরূপ জগৎ। সে জগতে প্রজাপতি উড়ে বেড়ায় পাখনা মেলে। শিশুদের মন বিকশিত হয় বৃক্ষের মতো। তারা হয়ে ওঠে সৃজনশীল। গাছ যেমন নিজের ফুল ফুটিয় জগৎকে সৌন্দর্য আর সুগন্ধে ভরিয়ে তোলে, প্রকৃতির সান্নিধ্যে বড়ো হওয়ার সুযোগ পেলে আমাদের তোতাইরাও হয়ে উঠবে সৃষ্টিশীল। নতুন নতুন সৃষ্টির মধ্যে দিয়ে তারা এই পৃথিবীকে আরও সুন্দর করে গড়ে তুলবে।
অতিরিক্ত প্রশ্নোত্তর : ‘সবুজ জামা’ কবিতা অষ্টম শ্রেণি বাংলা | Sobuj Jama Kobitar Extra Question Answer Class 8 Bengali wbbse
বহুবিকল্পীয় প্রশ্ন উত্তর : সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান- ১
১. বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম–
(ক) ১৮২০ খ্রিস্টাব্দে (খ) ১৯২০ খ্রিস্টাব্দে
(গ) ১৮৪০ খ্রিস্টাব্দে (ঘ) ১৯৪০ খ্রিস্টাব্দে
উত্তরঃ (খ) ১৯২০ খ্রিস্টাব্দে
২. কোনটি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত কাব্যগ্রন্থ নয় ?
(ক) ভিসা অফিসের সামনে (খ) মানুষের মুখ
(গ) চোখের বালি (ঘ) ভারত বর্ষ
উত্তরঃ (গ) চোখের বালি।
৩. বীরেন্দ্র চট্টোপাধ্যায় একজন বিখ্যাত-
(ক) গায়ক (খ) কবি (গ) নাট্যকার (ঘ) গল্পকার
উত্তরঃ (খ) কবি।
৪. ‘সবুজ জামা’ কবিতাটির মূলকাব্যগ্রন্থ হল—
(ক) মহাদেবের দুয়ার
(খ) বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা
(গ) ভারতবর্ষ
(ঘ) লখিন্দর
উত্তরঃ (খ) বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা।
৫. ‘অ-আ-ক-খ পড়বে না।’- কে ?
(ক) তােতাই (খ) কবি (গ) দাদু (ঘ) তোতা এর বন্ধু
উত্তরঃ (ক) তােতাই
৬. ‘সবুজ জামা পড়ে থাকে’— সবুজ জামা কে পড়ে থাকে ?
(ক) গাছেরা (খ) পাহাড় (গ) তোতাই (ঘ) মরুভূমি
উত্তরঃ (ক) গাছেরা।
৭. “টুপ করে তার কোলের ওপর নেমে আসবে”—
(ক) প্রজাপতি (খ) কাঠবিড়ালি (গ) বৃষ্টি (ঘ) ফুল
উত্তরঃ (ঘ) ফুল।
৮. ‘একটি সবুজ জামা চাই।’-কে সবুজ জামা চাই ?
(ক) তাতাইবাবু (খ) তােতনবাবু (গ) টুকাইবাবু (ঘ) তােতাইবাবু
উত্তরঃ (ঘ) তােতাইবাবু।
৯. “এক পায়ে দাঁড়িয়ে থাকে”-
(ক) তােতাইবাবু (খ) দাদু (গ) গাছেরা
(ঘ) তােতাইয়ের বন্ধুরা
উত্তরঃ (গ) গাছেরা।
১০.তােতাই কোথায় যাবে না ?
(ক) ইস্কুলে (খ) মামাবাড়িতে (গ) খেলতে
(ঘ) স্নান করতে
উত্তরঃ (ক) ইস্কুলে।
১১. চশমা ছাড়া কে চোখে দেখে না ?
(ক) তােতাই (খ) দাদু (গ) তোতাই এর মা (ঘ) কবি
উত্তরঃ (খ) দাদু।
১২. একটা, দুটো তিনটে লাল-নীল ফুল নেমে আসবে-
(ক) কোলের ওপর (খ) মাথার ওপর
(গ) হাতের ডানায় (ঘ) মুখের ওপর
উত্তরঃ (ক) কোলের ওপর।
১৩. ‘তবেই না তার ______ প্রজাপতি বসবে।’- শূন্যস্থান পূরণ করো।
(ক) হাতে (খ) বইয়ের ওপর (গ) ডালে
(ঘ) পাতার ওপর
উত্তরঃ (গ) ডালে
১৪. তবেই না তার ডালে বসবে-
(ক) পাখি (খ) প্রজাপতি (গ) মৌমাছি (ঘ) ভ্রমর
উত্তরঃ (খ) প্রজাপতি।
১৫. একপায়ে দাঁড়িয়ে থাকা তাে-
(ক) দৌড়ােনাে (খ) বসে থাকা (গ) খেলা (ঘ) ঘুমানাে
উত্তরঃ (গ) খেলা।
১৬. তার কোলের উপর নেমে আসবে-
(ক) একটা দুটো তিনটে লাল-নীল ফুল
(খ) একটা লাল ফুল
(গ) দুটো তিনটে লাল নীল ফুল
(ঘ) একটা দুটো তিনটে হলুদ ফুল
উত্তরঃ (ক) একটা দুটো তিনটে লাল-নীল ফুল
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর : নিচের প্রশ্নগুলির অনধিক কুড়িটি শব্দে উত্তর দাও : প্রশ্নের মান– ১
১. “তোতাইবাবুরও একটি সবুজ জামা চাই।”– তো তাই বাবুর সবুজ জামা চাই কেন ?
উত্তরঃ সবুজ প্রকৃতির আচ্ছাদনে আবৃত হয়ে সতেজ থাকতে চায়।
২. কোথায় অ-আ-ক-খ পড়বে না কেন ?
উত্তরঃ তোরাই অ-আ-ক-খ পড়বে না, কারণ সে গাছের মতো সবুজ জামা পড়ে প্রকৃতির মধ্যে থাকতে চায়।
৩. ‘তো তাই স্কুলে যাবে না’- তাহলে তো তাই কী করবে ?
উত্তরঃ স্কুলে না গিয়ে তোতাই গাছের মতো সবুজ জামা পড়ে এক পায়ে দাঁড়িয়ে থাকবে।
৪. গাছেরা কিভাবে দাঁড়িয়ে থাকে ?
উত্তরঃ গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে কারণ তারা মানুষের মত চলতে পারে না।
৫. ‘চশমা ছাড়া চোখে দেখে না।’- কে চশমা ছাড়া চোখে দেখে না ?
উত্তরঃ তো তাই এর দাদুর চশমা ছাড়া চোখে দেখেনা।
৬. ‘তবেই না তার ডালে প্রজাপতি বসবে।’- কী হলে তার ডালে প্রজাপতি বসবে ?
উত্তরঃ তোতাই একটি সবুজ জামা পেলে তার ডালে অর্থাৎ হাতে প্রজাপতি বসবে।
৭. ‘একটা দুটো তিনটে লাল নীল ফুল।’- তোমার দেখা একটি লাল ও একটি নীল ফুলের নাম লেখ।
উত্তরঃ আমার দেখা একটা লাল ফুল ‘জবা’ এবং একটি নীল ফুল হলো ‘অপরাজিতা’।
৮. ‘তাদের জামা তুই গায়ে দিতে চাস কেন ?’- উদ্ধৃত লাইনটির ব্যাখ্যা দাও।
উত্তরঃ তোতাই গাছেদের মতো সবুজ জামা চাইলে তাকে বোঝানোর চেষ্টা করা হয়, গাছেরা এক পায়ে দাঁড়িয়ে থাকে। গাছেদের মতো হওয়ার মধ্যে কোনো সাফল্য নেই, কোনো প্রাপ্তি নেই।
📌 আরো দেখোঃ
📌অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌অষ্টম শ্রেণি ইউনিট টেস্ট প্রশ্নপত্র Click Here
📌 অন্যান্য বিষয়ের প্রশ্নোত্তরঃ
📌 অষ্টম শ্রেণি ইংরেজি প্রশ্নোত্তর Click Here
📌 অষ্টম শ্রেণি ইতিহাস প্রশ্নোত্তর Click Here
📌 অষ্টম শ্রেণি ভূগোল প্রশ্নোত্তর Click Here
📌 অন্যান্য ক্লাসের বাংলা প্রশ্নোত্তরঃ
📌পঞ্চম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 ষষ্ঠ শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 অষ্টম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 নবম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
📌 দশম শ্রেণি বাংলা প্রশ্নোত্তর Click Here
